
২ নভেম্ব মানেই শাহরুখ-ভক্তদের জন্য আজ উৎসবের দিন। কারণ আজ বলিউড কিং-এর ৬১তম জন্মদিন। প্রত্যেক বছরই শাহরুখ খানের (Shah Rukh Khan) জন্মদিন ঘিরে তাঁর ভক্ত-অনুরাগীদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। মধ্যরাত থেকেই তাঁর বাড়ি মন্নতের সামনে ভিড় শুরু হয়ে যায়। তবে নিজের ভক্তদের নিরাশ করেন না এসআরকে। মন্নতের ছাদে দাঁড়িয়ে তিনি দেখা দেন তাঁর ফ্যানেদের। বলিউড বাদশার ফিল্মি সফর কিন্তু একেবারেই সহজ ছিল না। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বই আর তারপরে ছোটপর্দা থেকে বলিউডে নিজের দাপট তৈরি করার জার্নি কমবেশি সকলেই জানি। শাহরুখ তাঁর অভিনয়ের জেরে শুধু দেশেই নয়, বিদেশেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা বাড়িয়ে চলেছেন। ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় প্রথমেই রয়েছে শাহরুখের নাম। তিনি একশো কোটির ক্লাবের সদস্য। আসুন জেনে নিন শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ কত।
শাহরুখের কোটি টাকার ওপর সম্পত্তি
১৯৬৫ সালের ২ অক্টোবর শাহরুখের জন্ম হয়। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ডর, দিল তো পাগল হ্যায়, করণ-অর্জুন, স্বদেশ, পাঠান, জওয়ান সহ একাধিক ছবিতে শাহরুখ তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে একাধিক মানুষের মনে নিজের জায়গা তৈরি করেছেন। বলিউডে শাহরুখ খানের পরিচয় শুধু একজন অভিনেতা হিসেবে নয়। তিনি প্রযোজক, ব্যবসায়ী, ক্রিকেট দলের মালিক এবং বিনোদনশিল্পের একজন সফল উদ্যোক্তা। পর্দায় তাঁর অভিনয় যেমন দর্শককে মুগ্ধ করেছে, তেমনি পর্দার বাইরেও তাঁর ব্যবসায়িক সিদ্ধান্ত তৈরি করেছে আলাদা পরিচিতি। আজ তাঁর সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা। আজ সোমবার তাঁর ৬১তম জন্মদিন।
একশো কোটির ক্লাবে শাহরুখ
ভারতীয় বিলিয়নিয়ারদের তালিকায় শুধু ব্যবসায়ীরাই নন, বরং বলিউড অভিনেতা শাহরুখ খানের নামও রয়েছে। M3M হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ শাহরুখ প্রথমবার বিলিয়নার ক্লাবে অন্তর্ভুক্ত হন। সেই সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ (Shah Rukh Khan Networth) ছিল আনুমানিক ১২,৪৯০ কোটা টাকা। যদিও হুরুন ইন্ডিয়া লিস্ট ২০২৬-এ শাহরুখের সম্পত্তি কিছুটা কম বলে উল্লেখ করা হয়েছিল। কিন্তু তাও সেটা ১০,০০০ কোটির কম ছিল না। প্রসঙ্গত, শাহরুখের সম্পত্তির বড় অংশ আসে তাঁর ছবির পারিশ্রমিক থেকে। এছাড়াও রয়েছে ব্র্যান্ড এনডোর্সমেন্ট, একাধিক বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা, আইপিএল টিম। এগুলির মাধ্যমেও মোটা অঙ্কের টাকা শাহরুখের পকেটে ঢোকে।
শাহরুখের বাংলো মন্নতের দাম
ভারতীয় সিনেমায় শাহরুখ খান নিঃসন্দেহে এক বিশাল নাম। তবে তাঁর সাফল্যের গল্প শুধু রুপোলি পর্দাতেই আটকে নেই। গত তিন দশকেরও বেশি সময় ধরে নিজের জনপ্রিয়তাকে তিনি বিনোদন, খেলাধুলা এবং কনজিউমার ব্র্যান্ডের ব্যবসায় কাজে লাগিয়েছেন। দেশের দামি বাড়িগুলোর মধ্যে শাহরুখের বাংলো রয়েছে। মুম্বইয়ের বান্দ্রা এলাকায় শাহরুখের বাড়ি মন্নত, যা বিলাসবহুল রাজপ্রাসাদ বললেও অত্যুক্তি হবে না। এই বাংলোর দাম ৩০০ কোটি বলে জানা গিয়েছে। শাহরুখের এই বাড়িতে সব ধরনের বিলাসবহুল সুবিধা রয়েছে।
একাধিক লাক্সারিয়াস গাড়ির মালিক
নবাবী শখ এবং রাজকীয়তার দিক থেকে বলিউডের 'কিং খান' অর্থাৎ শাহরুখ খানের সঙ্গে সবাই পাল্লা দিতে পারে না। শাহরুখের কাছে রয়েছে একাধিক লাক্সারিয়াস কার। তাঁর সংগ্রহে রয়েছে আমেরিকান এসইউভি 'ক্যাডিলাক এসকালেড', রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজের মতো দামি গাড়িও।