Advertisement

Arijit Singh: পাড়াতুতো ভাইয়ের বিয়েতে সস্ত্রীক অরিজিৎ, VIRAL VIDEO

লাইমলাইট থেকে সর্বদাই দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ। তবে পাড়ায় তিনি সকলের প্রিয় সোমু। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও গায়ক কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে থাকতেই ভালোবাসেন। সম্প্রতি পাড়ার এক ভাইয়ের বিয়েতে অরিজিৎ যেন মধ্যমণি। ঘরোয়া মেজাজে পাওয়া গেল গায়ককে।

বিয়েবাড়িতে অরিজিৎ ও কোয়েলবিয়েবাড়িতে অরিজিৎ ও কোয়েল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 6:07 PM IST
  • আকাশচুম্বী জনপ্রিয়তা হলেও একেবারে সাধারণের মতো জীবন যাপন করতেই ভালোবাসেন অরিজিৎ সিং।

আকাশচুম্বী জনপ্রিয়তা হলেও একেবারে সাধারণের মতো জীবন যাপন করতেই ভালোবাসেন অরিজিৎ সিং। তাই তো মুম্বইয়ের গ্ল্যামারস দুনিয়ার বাইরে মূর্শিদাবাদের জিয়াগঞ্জে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেই পছন্দ করেন গায়ক। বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত গায়ক জীবন কাটান নিজের শর্তে। জিয়াগঞ্জে প্রায়ই তাঁকে দেখা যায় একেবারে সাধারণের ভিড়ে। কখনও স্কুটি নিয়ে ঘুরতে আবার কখনও বা বাজার করতে। এবার স্ত্রী কোয়েল ও বাবাকে নিয়ে পাড়াতুতো ভাইয়ের বিয়েতে মজা করতে দেখা গেল অরিজিৎকে।  

লাইমলাইট থেকে সর্বদাই দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ। তবে পাড়ায় তিনি সকলের প্রিয় সোমু। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও গায়ক কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে থাকতেই ভালোবাসেন। সম্প্রতি পাড়ার এক ভাইয়ের বিয়েতে অরিজিৎ যেন মধ্যমণি। ঘরোয়া মেজাজে পাওয়া গেল গায়ককে। অরিজিতের নিজের শহর জিয়াগঞ্জের এক চেনা মানুষের বিয়েতে সম্প্রতি গায়ককে দেখা গেল স্ত্রী ও বাবার সঙ্গে। গায়ে হলুদ থেকে বিয়ে সব অনুষ্ঠানেই ছিল অরিজিতের উজ্জ্বল উপস্থিতি। 

অরিজিৎ পরেছিলেন গোলাপি রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। স্ত্রী কোয়েল পরেছিলেন লাল ও বেগুনি রঙের শাড়ি, খোঁপায় জুঁই ফুলের মালা। নবদম্পতির সঙ্গে ছবি তুললেন সস্ত্রীক অরিজিৎ। অরিজিৎ যেখানে, সেখানে তো বর-বউকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন গায়ক, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বহরমপুরের পাঠান পাড়ার বাসিন্দা দেবাশিস বিশ্বাস ও বহরমপুর নিবাসী পিয়া দুবের বিবাহের আসর বসেছিল জিয়াগঞ্জে। নবদম্পতি পিয়া ও দেবাশিস গায়ক অরিজিৎ সিংয়ের কাছের মানুষ হিসেবে পরিচিত। বিয়ের এই অনুষ্ঠানকে আরও স্পেশাল করে তুলতে অরিজিৎ শুধু যে সন্ধ্যায় উপস্থিত হয়েছিলেন তা নয়, সকাল থেকেই বিয়ের খুঁটিনাটি কাজ দেখাশোনা করা থেকে শুরু করে গায়ে হলুদের অনুষ্ঠানেও সশরীরে হাজির ছিলেন তিনি। গায়কের এমন আন্তরিকতা দেখে আপ্লুত হয়েছেন আমন্ত্রিত অতিথিরা।

এদিন অরিজিৎকে দেখা গেল মন খুলে হাসতে। কোনও তারকা তকমা তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলেনি। পরিবারের সঙ্গে পাড়ার ভাইয়ের বিয়েতে দাদা হিসাবে আনন্দ করবেন, এটাই তো স্বাভাবিক। বিশ্বমানের শিল্পী তিনি। খ্যাতি তাঁর জগৎজোড়া। তবু তিনি থাকেন মাটির কাছাকাছি। কাজের সূত্রে সারা বিশ্ব ঘুরলেও, তিনি এখনও জিয়াগঞ্জের সেই পাড়ার ছেলেটি-ই আছেন। অরিজিতের বিয়েতে উপস্থিতির ভিডিও ছবি ইতিমধ্যেই তাঁর ফ্যান পেজ থেকে ভাইরাল করা হয়েছে। অরিজিৎ সিং এমনিতে লাইমলাইট ও প্রচার এড়িয়ে চলেন এবং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলও আকাশছোঁয়া। তাই বিয়েবাড়ির মতো এক সাধারণ জায়গায় ঘরের ছেলেকে সস্ত্রীক উপস্থিত থাকতে দেখে আর নিজেদের ধরে রাখতে পারেননি অনুগামীরা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement