Advertisement

Arijit Singh: মাতৃভক্তিতে বিলীন অরিজিৎ সিং, কোন মন্দিরের ছবি এটা?

অরিজিতের ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে যে গায়কের কপালে লেপা সিঁদুর, সাদা পাঞ্জাবির ওপর লাল রঙের মায়ের চুনরি (ওড়না) আর গাঁদা ফুলের মালা। সঙ্গে ছিলেন অরিজিতের স্ত্রী কোয়েল ও গায়কের বাবাও।

অরিজিৎ সিংঅরিজিৎ সিং
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Nov 2026,
  • अपडेटेड 3:42 PM IST
  • তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও অরিজিৎ সর্বদা মাটির কাছকাছি থাকতেই ভালোবাসেন।

আট থেকে আশি অরিজিৎ সিংয়ের কন্ঠে মজে সব প্রজন্মের শ্রোতারা। বলিউড থেকে টলিউড কিংবা যে কোনও আঞ্চলিক ভাষার গানই হোক না কেন, অরিজিতের গলায় তা অন্য মাত্রা পায়। গায়কের ঝুলিতে রয়েছে অজস্র হিট গান। তবে এত জনপ্রিয়তা সত্ত্বেও অরিজিৎ সর্বদা মাটির কাছকাছি থাকতেই ভালোবাসেন। গায়কের ঈশ্বরের প্রতি নিষ্ঠা সম্পর্কে সকলেই অবগত। আর তাই কালীপুোজর আগেই পরিবারকে সঙ্গে নিয়ে কামাখ্যা মন্দির দর্শনে গেলেন অরিজিৎ। আর সেখান থেকে একাধিক ভিডিও ও ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

অরিজিতের ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা গিয়েছে যে গায়কের কপালে লেপা সিঁদুর, সাদা পাঞ্জাবির ওপর লাল রঙের মায়ের চুনরি (ওড়না) আর গাঁদা ফুলের মালা। সঙ্গে ছিলেন অরিজিতের স্ত্রী কোয়েল ও গায়কের বাবাও। অসমের গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে কড়া পুলিশি নজরদারিতে অরিজিৎ ও তাঁর পরিবার দর্শনের জন্য আসেন। বেশ কিছু ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে গায়ক অসীম ভক্তিতে মগ্ন হয়ে রয়েছেন। আসলে কয়েকদিন আগেই অরিজিৎ পরিবারকে নিয়ে অসম-মেঘালয় ঘুরতে গিয়েছেন। আর সেই ফাঁকেই তিনি কামাখ্যা মায়ের দর্শন ও আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন। 

অরিজিৎকে দেখার জন্য তাঁর ভক্তরা ভিড় করেছিলেন। গায়ক ও তাঁর পরিবার আসতেই তাঁর অনুগামীরা এক ঝলক দেখার জন্য পাগল হয়ে যান। তবে কড়া সুরক্ষা ব্যবস্থার মাধ্যমেই অরিজিৎ কামাখ্যা মন্দিরে প্রবেশ করেন এবং সুন্দরভাবে মায়ের দর্শন করে বেরোন। গত বছর অরিজিৎ তাঁর স্ত্রী কোয়েলকে নিয়ে মহাকাল দর্শনে গিয়েছিলেন। সেই সময়ও তাঁর ছবি ও ভিডিও এভাবেই ভাইরাল হয়। প্রসঙ্গত, বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করে হইচই ফেলে দিয়েছিলেন অরিজিৎ। তবে নতুন করে কোনও গান রেকর্ডিং না করলেও পুরনো প্রতিশ্রুতি অনুযায়ী গান রেকর্ডিং করতেই তাঁর দু-তিন বছর সময় লেগে যাবে। 

চলতি বছরে ভারতে কোনও অনুষ্ঠানও করেননি তিনি। তবে এ বার অরিজিৎ-অনুরাগীদের অপেক্ষার অবসান। অরিজিৎ সিংহ ফের ‘ইন্ডিয়া ট্যুর’ করতে চলেছেন। দেশের একাধিক শহরে তাঁর গানের সুরে ভাসবেন অনুরাগীরা। অরিজিতের সঙ্গীতজীবনের ২০ বছর উদযাপন করতেই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। ২০২৭-এর শুরু থেকে অরিজিতের এই সঙ্গীত-সফর শুরু হবে। দেশের ৯টি শহরে গানের অনুষ্ঠান করবেন তিনি। ৯ জানুয়ারি আহমেদাবাদে, ২৩ জানুয়ারি চণ্ডীগড়ে, ৭ ফেব্রুয়ারি জয়পুরে, ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠান করবেন অরিজিৎ। মে মাস পর্যন্ত অরিজিতের ‘ইন্ডিয়া ট্যুর’ চলবে। বেঙ্গালুরুতে ১৩ মার্চ অনুষ্ঠান করবেন অরিজিৎ, দিল্লিতে ২৭ মার্চ, পুণেতে ১০ এপ্রিল, ইন্দোরে ১ মে এবং ১৫ মে হায়দরাবাদে অনুষ্ঠান রয়েছে অরিজিতের। তবে এই তালিকায় কলকাতা নেই।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement