Advertisement

Durnibar Saha: সৃজলার প্রতি দুর্নিবারের দুর্বলতা, জানেন স্ত্রী মোহর? গায়ককে সব বলে দিলেন রণিতা

'বিগ বস'-এর ঘরে যেদিন প্রথম এন্ট্রি নিয়েছিলেন দুর্নিবার, সেদিন থেকেই তাঁর খেলা, স্ট্র্যাটেজি সবটাই দর্শকদের ভীষণভাবে মন জয় করে নিয়েছিল। প্রথম থেকেই দুর্নিবারকে নিয়ে দর্শকরা ছিলেন আশাবাদী। দুর্নিবারও তাঁর ভক্ত-অনুরাগীদের হতাশ করেননি। এই বাড়িতে ঝিলম, নীরঞ্জন ও সৃজলার সঙ্গে থাকতে দেখা যেত টলিপাড়ার এই গায়ককে।

সৃজলা-দুর্নিবারের সম্পর্কের গুঞ্জনসৃজলা-দুর্নিবারের সম্পর্কের গুঞ্জন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Oct 2026,
  • अपडेटेड 10:12 AM IST
  • 'বিগ বস'-এর ঘরে যেদিন প্রথম এন্ট্রি নিয়েছিলেন দুর্নিবার, সেদিন থেকেই তাঁর খেলা, স্ট্র্যাটেজি সবটাই দর্শকদের ভীষণভাবে মন জয় করে নিয়েছিল।

'বিগ বস'-এর ঘরে যেদিন প্রথম এন্ট্রি নিয়েছিলেন দুর্নিবার, সেদিন থেকেই তাঁর খেলা, স্ট্র্যাটেজি সবটাই দর্শকদের ভীষণভাবে মন জয় করে নিয়েছিল। প্রথম থেকেই দুর্নিবারকে নিয়ে দর্শকরা ছিলেন আশাবাদী। দুর্নিবারও তাঁর ভক্ত-অনুরাগীদের হতাশ করেননি। এই বাড়িতে ঝিলম, নীরঞ্জন ও সৃজলার সঙ্গে থাকতে দেখা যেত টলিপাড়ার এই গায়ককে। কিন্তু আচমকাই সব সমীকরণ বদলে যেতে শুরু করে। বিবাহিত দুর্নিবার হঠাৎ করেই সৃজলার দিকে আকর্ষণ বোধ করেন। এই বিষয়টা বিগ বস-এর অন্য সদস্যদের চোখেও পড়েছে আর বাইরের দুনিয়ায় এই নিয়ে তরজা কিন্তু তুঙ্গে। কী ভাবছেন দুর্নিবারের স্ত্রী মোহর? দুর্নিবারকে সবটা বললেন সদ্য ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে আসা রণিতা। 

বিগ বস-এর ঘরে দুর্নিবারের সঙ্গে সৃজলার সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। তাঁদের কথোপকথন, একে-অপরের প্রতি ঘনিষ্ঠতা সবটা নিয়েই চলছে চর্চা। এরই মাঝে সৃজলা এই বিষয়ে আঁচ পাওয়ার পরই দুর্নিবারের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। বলছেন না কথাও। কিন্তু দুর্নিবারের সৃজলার প্রতি যে দুর্বলতা তা নজর এড়ায়নি কারোরই। এমনিতেই দুর্নিবারের প্রথম বিয়ে ভেঙেছে এবং দ্বিতীয় বিয়ের সময়ও তাঁকে নিয়ে কম বিতর্কের সৃষ্টি হয়নি। প্রসেনজিতের আপ্ত সহায়ক ঐন্দ্রিলা ও দুর্নিবারের এক সন্তানও রয়েছে। সম্প্রতি বিগ বসে রণিতা ও দুর্নিবারের কথোপকথন নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

সৃজলার সঙ্গে দুর্নিবারের সম্পর্ক কতটা প্রভাব ফেলছে গায়কের বাইরের জগতে? দুর্নিবার নিজেই রণিতাকে এই বিষয়ে প্রশ্ন করলে, রণিতা তাঁকে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বিশেষ করে বাইরে তাঁর স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি মাথায় রেখে সৃজলার সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে ভাবনাচিন্তা করার বার্তাই দিতে চাইছেন রণিতা। শোনা যাচ্ছে, দুর্নিবার ও সৃজলার সম্পর্কের চর্চা প্রভাব ফেলেছে স্ত্রী মোহরের ওপর। একাই লড়াই করছেন তিনি এই বিষয়ে।

মোহর যদিও বিগ বস দেখেন না বলেই জানিয়েছেন এবং দুর্নিবারের সমর্থনে একটাও পোস্ট তাঁর সোশ্যাল মিডিয়া পেজে দেখা যাচ্ছে না। নিজের কাজ ও সন্তানকে নিয়েই ব্যস্ত প্রসেনজিতের ম্যানেজার। প্রথম স্ত্রী মীনাক্ষীর সঙ্গে ডিভোর্সের পর দুর্নিবার বিয়ে করেন মোহর তথা ঐন্দ্রিলা সেনকে। তাঁদের এই বিয়ে নিয়েও কম চর্চা হয়নি। এখন এক সন্তানের বাবা দুর্নিবার। ছেলে ধীর ও স্ত্রী মোহরকে নিয়েই তাঁর সুখী গৃহকোণ। কিন্তু বিগ বস-এর ঘরে গিয়ে স্ত্রীকে ভুলে ফের অন্য কারোর দিকে ঝুঁকে পড়া দুর্নিবারের, দর্শকেরা তা একেবারেই ভাল নজরে দেখছেন না। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement