Advertisement

Iman Chakraborty: 'নস্যি, কিছুই না,' সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ে মমতাকেই এগিয়ে রাখছেন ইমন

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনাম দখল করে আছে গায়িকা ইমন চক্রবর্তী। ট্রোলিং থেকে শুরু করে তাঁর প্রার্থী না হওয়া, সবটা নিয়েই চর্চা বেশ তুঙ্গে। যদিও তৃণমূলের পক্ষ থেকে টিকিট না পাওয়ার দুঃখ সেরকম নেই গায়িকার। বরং তিনি নিজের কাজ, সোশ্যাল মিডিয়ায় কাকুকে নিয়ে ভিডিও পোস্ট, এইসব নিয়ে দিব্যি আছেন তিনি।

ইমন-মমতা ছবি সৌজন্যে-ফেসবুকইমন-মমতা ছবি সৌজন্যে-ফেসবুক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 12:17 PM IST
  • বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনাম দখল করে আছে গায়িকা ইমন চক্রবর্তী।

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনাম দখল করে আছে গায়িকা ইমন চক্রবর্তী। ট্রোলিং থেকে শুরু করে তাঁর প্রার্থী না হওয়া, সবটা নিয়েই চর্চা বেশ তুঙ্গে। যদিও তৃণমূলের পক্ষ থেকে টিকিট না পাওয়ার দুঃখ সেরকম নেই গায়িকার। বরং তিনি নিজের কাজ, সোশ্যাল মিডিয়ায় কাকুকে নিয়ে ভিডিও পোস্ট, এইসব নিয়ে দিব্যি আছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে মেয়েদের ট্রোলিং নিয়ে কথা বলতে গিয়ে দিদি তথা মমতা বন্দ্যোপাধ্যায়কেও কী ধরনের ট্রোলের মুখে পড়তে হয়, তা নিয়ে কথা বললেন। 

সম্প্রতি এক পডকাস্টে এসে ইমন বলেন, আপনি যদি মহিলা হন, আপনি যদি স্পষ্টভাষী হন, আপনি সফল, তাহলে আপনি অনেকের থেকে ওপরেই আছ, সেটা তো অনেকেরই গাত্রদাহের কারণ। ইমন এরপরই বলেন, সোশ্যাল মিডিয়ায় দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) নিয়ে, যা ধরনের কথাবার্তা আসছে, আমি সোশ্যাল মিডিয়ায় খুলে দেখছি, আমি ভাবছি এরা কারা, কেন বলছে এ ধরনের কথাবার্তা? তিনি শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের নেত্রী বলে এই ট্রোল, তিনি দলের হয়ে জিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাঁকে এই ধরনের কথাবার্তা? ইমন জানান যে তাঁর ট্রোলিং তো সেই তুলনায় নস্যি। কী কী সব কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এটা খুবই কদর্য বলেই জানিয়েছেন পাঁচালি গায়িকা। 

হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্রী হয়ে ওঠেন ইমন চক্রবর্তী। দিদির কালীপুজোতেও গায়িকার উপস্থিতি কারোর নজর এড়ায়নি। আর এই নিয়ে ইমনকে একাধিকবার ট্রোলের মুখেও পড়তে হয়েছে। চটিচাটা থেকে শুরু করে খারাপ মন্তব্য তাঁর দিকে ধেয়ে আসে। বিশেষ করে ইমনের বঙ্গবিভূষণ পাওয়ার পর থেকে ট্রোলিং যেন বেড়ে যায়। গায়িকার মাকে নিয়েও অশ্লীল মন্তব্য আসে। আর এরপরই ইমন সিদ্ধান্ত নেন যে তিনি সোশ্যাল মিডিয়ায় আর ব্যক্তিগত বিষয় শেয়ার করবেন না। তবে দুদিন গায়েব থাকার পর গায়িকা তাঁর প্রিয় দিদির পরামর্শে ফের সোশ্যাল মিডিয়ায় ফিরে আসেন। 

Advertisement

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ইমনের প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা দেখা গেলেও শেষ মুহূর্তে তা আর হয় না। তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় তাতে কোথাও ইমনের নাম নেই। যদিও ইমনের কথায় তিনি আগে থেকেই জানতেন যে তিনি রাজনীতির কোথাও নেই। তাঁর দুনিয়া গান, আর সেটা নিয়েই বাঁচতে চান ইমন।  

Read more!
Advertisement
Advertisement