Advertisement

Iman Chakraborty: 'প্রতি অনুষ্ঠানে অলিখিতভাবে ৩-৪ লাখ নিতেন', কটাক্ষ ইমনকে, পাল্টা দিলেন গায়িকা

আসলে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার করা পোস্ট দেখে ক্ষুব্ধ ইমন। রথযাত্রার দিন একাধিক সাক্ষাৎকারে ইমন জানিয়েছিলেন যে তাঁর মা-বাবার স্থান ভগবানের চেয়েও ওপরে। আর সেই সাক্ষাৎকারের স্ক্রিনশট নিয়ে ওই মহিলা ফেসবুকে ইমনের বিরুদ্ধে সোচ্চার হন।

ইমন চক্রবর্তীইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2026,
  • अपडेटेड 10:17 AM IST
  • নিজের পেশাগত দিক নিয়ে যতটা চর্চায় থাকেন ইমন চক্রবর্তী, তার চেয়ে অনেক বেশি চর্চিত তাঁর ব্যক্তিগত জীবন।

নিজের পেশাগত দিক নিয়ে যতটা চর্চায় থাকেন ইমন চক্রবর্তী, তার চেয়ে অনেক বেশি চর্চিত তাঁর ব্যক্তিগত জীবন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার সঙ্গে ট্রোল-কটাক্ষ ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। কখনও কোনও অনুষ্ঠানে গিয়ে আবার কখনও প্রাক্তন রাজ্য সরকারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ইমনকে বারংবার সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে গায়িকা চুপ করে থাকার পাত্রী একেবারে নয়। মোক্ষম জবাব দিতে তিনি একেবারে পিছু পা হননা। সম্প্রতি সেরকমই এক কটাক্ষের মুখে পড়তে হয়েছে গায়িকাকে। আর সেটা নজরে পড়তেই ইমন কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন। 

এত কেন চটলেন ইমন?
আসলে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার করা পোস্ট দেখে ক্ষুব্ধ ইমন। রথযাত্রার দিন একাধিক সাক্ষাৎকারে ইমন জানিয়েছিলেন যে তাঁর মা-বাবার স্থান ভগবানের চেয়েও ওপরে। আর সেই সাক্ষাৎকারের স্ক্রিনশট নিয়ে ওই মহিলা ফেসবুকে ইমনের বিরুদ্ধে সোচ্চার হন। তিনি তাঁর পোস্টে প্রশ্ন তোলেন, কেন ভগবান জগন্নাথকে ইমনের প্রয়াত মায়ের ছবির নীচে প্রতিষ্ঠিত করা হয়েছিল? শুধু তাই নয়, গায়িকাকে নিয়ে একাধিক বিস্ফোরক দাবিও করেন ওই মহিলা। মহিলার পোস্ট অনুযায়ী তিনি ইমনকে আক্রমণ করে বলেন যে ঈশ্বরের পা ধরে টেনে নামানোর শিক্ষা কোন শিক্ষালয়ে পেয়েছেন জানি না। তিনি এও বলেন, জগন্নাথ দেব, দুর্গা, কালী ওনার মা-বাবা কেন যাদের থেকে সুবিধা নিয়ে দিনের পর দিন প্রোগ্রাম পেয়ে স্টেজে নেচে বেড়িয়েছেন, তারাও ওর কাছে তাহলে ঈশ্বরের ওপরে কারণ তাদের দয়ায় এতদিন করে খেয়েছেন। এমনকী প্রতি অনুষ্ঠানে ইমন নাকি ৩-৪ লাখ টাকা নেন বলেও দাবি করেন ওই মহিলা। আর এই পোস্ট নজরে আসতেই চটলেন ইমন। তবে চুপ করে না থেকে দিলেন চরম জবাব। 

কী বললেন ইমন?
সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ইমন লিখলেন, অনেক হয়েছে। ধৈর্যের বাধ ভাঙলে মুশকিল। এই মহিলা আমাকে ব্লক করে এই পোস্টটি করেছেন। যা যা বলেছেন উনি তার প্রমাণ দিক। কোথায় কত টাকার গল্প উনি দিচ্ছেন তার প্রমাণ তো আমার চাই। আর না হলে এবার একটু মুশকিল। হ্যাঁ আমার কাছে আমার বাবা-মা-ই সবার আগে। আমার নাম করা যদি দোষের হয়ে যায়, তাহলে আমি বারবার করতে রাজি।

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

এর আগেও ট্রোলের জবাব দেন ইমন
এর আগেও ইমন ট্রোলারদের কড়া জবাব দিয়েছিলেন। গত বছর প্রাক্তন তৃণমূল সরকারের কাছ থেকে বঙ্গবিভূষণ পাওয়ার পর তাঁকে চটিচাটা বলে ট্রোল করা হয়। এমনকি গায়িকার প্রয়াত মাকে নিয়েও কটাক্ষ করা হয়। এরপরই ইমন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জানান যে তিনি আর সোশ্যাল মিডিয়ায় থাকবেন না। পেশাগত পোস্ট ছাড়া আর কিছুই তিনি শেয়ার করবেন না। পরে অবশ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ফের সোশ্যাল মিডিয়ায় ফেরেন গায়িকা।   
 

Read more!
Advertisement
Advertisement