Advertisement

Iman Chakraborty: 'আমি নিজেকে বদলাব না', অন্যের মন জুগিয়ে চলবেন না, কড়া বার্তা ইমনের

কোনও কিছুই মুখ বুজে সহ্য করেন না গায়িকা ইমন চক্রবর্তী। কটাক্ষ-ট্রোল সীমারেখা ছাড়ালেই চাঁচাছোলা ভাবে পাল্টা জবাব দেন গায়িকা। ইমন নিজের জীবনকে একেবারে তাঁর গানের ছন্দের মতোই চালাতে পছন্দ করেন। বারবারই গায়িকার বিভিন্ন বিষয় নিয়ে কাঁটাছেঁড়া চলতেই থাকে সোশ্যাল মিডিয়া পেজে।

ইমন চক্রবর্তীইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 6:45 PM IST
  • কোনও কিছুই মুখ বুজে সহ্য করেন না গায়িকা ইমন চক্রবর্তী।

কোনও কিছুই মুখ বুজে সহ্য করেন না গায়িকা ইমন চক্রবর্তী। কটাক্ষ-ট্রোল সীমারেখা ছাড়ালেই চাঁচাছোলা ভাবে পাল্টা জবাব দেন গায়িকা। ইমন নিজের জীবনকে একেবারে তাঁর গানের ছন্দের মতোই চালাতে পছন্দ করেন। বারবারই গায়িকার বিভিন্ন বিষয় নিয়ে কাঁটাছেঁড়া চলতেই থাকে সোশ্যাল মিডিয়া পেজে। কখনও বডি শেমিং, কখনও তাঁর মঞ্চে পারফর্ম করার সময় পোশাক নিয়ে আবার কখনও বা মমতা-ঘনিষ্ঠ তকমা। এইসব নিয়ে আগেও সরব হয়েছেন ইমন। তবে ফের ট্রোলারদের কড়া ভাষায় জবাব দিলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি আর কাউকে খুশি করে চলতে পারবেন না। 

সম্প্রতি ইমন কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে মেকআপ ছাড়া ঘরোয়া পোশাকে যেমন দেখা গিয়েছে তেমনি তাঁকে দেখা যাচ্ছে শাড়ি থেকে ওয়াস্টার্ন পোশাকেও। আবার কখনও বা শরীরচর্চা করছেন গায়িকা। কনসার্ট করার ছবি রয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরে তোলা ছবি, পার্লারে বসে মুখে ফেসপ্যাক লাগানো, সবই ধরা পড়েছে। এরই সঙ্গে দিলেন দীর্ঘ বার্তা। ক্যাপশনে ইমন লিখলেন, ‘তোমরা এখানে যে সব ছবিগুলো দেখছো, সেগুলো সবই আমার। এগুলো কোনো আলাদা মানুষের ছবি না। শুধু পোশাক বদলালেই একজন মানুষ বদলে যায় না। একজন পাবলিক ফিগার হিসেবে আমরা সবসময় ভাবি—তোমরা কী পছন্দ করবে, কী পছন্দ করবে না। আমরা অতিরিক্ত সচেতন হয়ে যাই। হঠাৎ আমার মনে হলো, যদি এটা চলতেই থাকে, তাহলে আমি আর নিজের মতো করে জীবনটা বাঁচতে পারব না… আমি নিজেকেই হারিয়ে ফেলছি।’ 

গায়িকা আরও লেখেন, ‘পরিবারে, বন্ধুদের সঙ্গে, দর্শকদের কাছে, কর্মক্ষেত্রে—আমি কি সবার মন রাখতে থাকব সব জায়গায়? পারব না। আমি নিজেকে বদলাব না। তুমি হয়তো আমাকে পছন্দ নাও করতে পারো… কিন্তু তোমার পছন্দ-অপছন্দের জন্য আমি আমার জীবন বদলে নষ্ট করতে পারি না। আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। সবাইকে জানিয়ে দাও। যদি ভালো লাগে, আমার গান শোনো আর আশীর্বাদ দাও। না হলে, টাটা বাই বাই। অনেক হয়েছে। আমার জীবন, আমার নিয়ম… শেষ কথা।’ ইমন বুঝিয়ে দিলেন আর তিনি কাউকে কোনও ধরনের তোয়াক্কা করবেন না। একেবারে নিজের মতো করে চলবেন। 

Advertisement

কিছুদিন আগেও ইমনকে নিয়ে কম জলঘোলা হয়নি। রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠানে গায়িকার উপস্থিতি কারোরই নজর এড়ায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজো থেকে শুরু করে রাজ্য সরকারের থেকে পাওয়া পুরস্কার নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল গায়িকাকে। চটি চাটা-র মতো মন্তব্যে ভরে যায় ইমনের পোস্টের কমেন্ট বক্স। শুধু তাই নয়, রটে যায় যে ইমন নাকি উত্তরপাড়া থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন। এরপর সেই ভুল ভাঙলে, অর্থাৎ উত্তরপাড়া থেকে তৃণমূলের তরফে অন্য নাম ঘোষণা হওয়ার পর, ট্রোল খানিক কমে। মাঝে তো এইসব ট্রোলের বাড় বাড়ন্ত এতটাই হয়ে গিয়েছিল যে তিনি সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই ফিরে আসেন।   

Read more!
Advertisement
Advertisement