Advertisement

Sohini Shovan: বাবার কোলে শুয়ে দুধ খেলো সোহিনী-পুত্র, ছেলে সামলে বউয়ের সঙ্গে রোম্যান্টিক হলেন শোভন

ছেলেকে নিয়ে বাড়িতেই যে সোহিনী ও শোভনের সময় কেটেছে, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। গত ২০ সেপ্টেম্বর তাঁদের সংসারে এসেছে খুদে অতিথি। সেই সুখবর ভাগ করে নেওয়ার সময় সোহিনী ও শোভন জানিয়েছিলেন যে তাঁদের জীবনে বীরপুরুষ এসেছে। এতদিন তাই সোহিনী-পুত্র বীরপুরুষ বলেই পরিচিত ছিল।

সোহিনী-শোভনের ঘরোয়া দীপাবলিসোহিনী-শোভনের ঘরোয়া দীপাবলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 10:44 AM IST
  • দুই থেকে তিন হওয়ার পর রাতারাতি সবকিছু বদলে গিয়েছে সোহিনী ও শোভনের।

সদ্যই মা হয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার। একরত্তিকে নিয়েই এখন সময় কাটছে নায়িকার। দুই থেকে তিন হওয়ার পর রাতারাতি সবকিছু বদলে গিয়েছে সোহিনী ও শোভনের। দুর্গাপুজোর সময়ও তাঁদের বীরপুরুষকে নিয়ে বাড়িতেই সুন্দর সময় কেটেছে। আর দিওয়ালি ও কালীপুজোর রাতেও তারকা দম্পতি বাড়িতেই সময় কাটালেন। সোশ্যাল মিডিয়ায় সোহিনী শেয়ার করেছেন বেশ কিছু ছবি, যেখানে অভিনেত্রীর সুখী গৃহকোণের ছবি ধরা পড়েছে। 

উৎসবের রাতে সোহিনী ও শোভন দুজনেই কালো রঙের ম্যাচিং পোশাকে ধরা দিলেন। কখনও বারান্দায় দাঁড়িয়ে ছবি তুললেন আবার কখনও বা শোভনের দিকে তাকিয়ে জিভ কাটলেন অভিনেত্রী। গোটা বাড়ি সেজে উঠেছে টুনি লাইট ও প্রদীপের আলোয়। সেই ছবি শেয়ার করতেও ভুললেন না সোহিনী। মিরর সেলফিতে সোহিনীর গালে শোভনের আদরও চোখ এড়ায়নি কারোর। তবে একগুচ্ছ ছবির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কুড়িয়েছে তাঁদের একমাত্র ছেলে। বাবার কোলে শুয়ে ফিডিং বোতলে দুধ খাচ্ছে সোহিনী-পুত্র। যদিও ছেলে অন্বেয়ের মুখ সামনে আনেনি তারকা দম্পতি। 

ছেলেকে নিয়ে বাড়িতেই যে সোহিনী ও শোভনের সময় কেটেছে, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। গত ২০ সেপ্টেম্বর তাঁদের সংসারে এসেছে খুদে অতিথি। সেই সুখবর ভাগ করে নেওয়ার সময় সোহিনী ও শোভন জানিয়েছিলেন যে তাঁদের জীবনে বীরপুরুষ এসেছে। এতদিন তাই সোহিনী-পুত্র বীরপুরুষ বলেই পরিচিত ছিল। তবে সম্প্রতি অভিনেত্রী ছেলের আসল নাম সামনে এনেছে। কোনও রকম রাখঢাক না করেই ছেলের আসল নাম জানিয়েছেন সোহিনী। শোভন ও সোহিনী জানান, ছোট্ট সোনার নাম বীরপুরুষ নয়। তার নাম ‘অন্বয়’। 

চলতি বছরের জুলাইতে সোহিনী ও শোভন আনুষ্ঠানিকভাবে তাঁদের জীবনে সন্তান আসার কথা ঘোষণা করেন। যদিও সোহিনী যে প্রেগন্যান্ট সেই খবর অনেক আগে থেকেই শোনা গিয়েছিল। তবে সেই প্রসঙ্গে মুখে কুলিপ এঁটেছিলেন দুজনেই। অপেক্ষা করছিলেন নিজেদের দু বছরের বিবাহবার্ষিকীর। আর সেইদিনেই সোহিনী তাঁর বেবিবাম্প ফ্লন্ট করে জানান যে তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন। 

Advertisement

পুজোর আগেই তারকা দম্পতির কোলে এসেছে তাঁদের পুত্রসন্তান। যে কারণে বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর প্রিমিয়ারে যেতে পারেননি সোহিনী। পুজোতেই ছেলেকে নিয়ে বাড়িতে সময় কেটেছে তাঁর। সোহিনী একা নন, নতুন মা-কে একটু স্বস্তি দিতে ও ছেলের দেখাশোনার কাজে পুরোদমে সোহিনীর সঙ্গে হাত মিলিয়েছেন শোভন। নতুন মা-বাবা মিলেই ছেলের দায়িত্ব সামলাচ্ছেন এখন। 


 

Read more!
Advertisement
Advertisement