Advertisement

Bengali New Movie: পরিচালক মানসীর তৃতীয় ছবি, মা-মেয়ের নতুন গল্পে সোহিনী

পরিচালক মানসী সিনহার পরবর্তী ছবিতে মা-মেয়ের সুন্দর এক কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের কেন্দ্রে এক মা-মেয়ের সম্পর্ক। ছোটবেলার অসংখ্য স্মৃতি বুকের মধ্যে নিয়ে বড় হয়ে ওঠা সেই মা ভাবেন, তাঁর জীবনের জমিয়ে রাখা শৈশব, স্মৃতি, অনুভূতি শেষ পর্যন্ত কাকে দিয়ে যাবেন?

সোহিনীর নতুন ছবিসোহিনীর নতুন ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 6:15 PM IST
  • অভিনেত্রী সোহিনী সরকারের জীবনে এখন আমূল পরিবর্তন।

অভিনেত্রী সোহিনী সরকারের জীবনে এখন আমূল পরিবর্তন। মা হতে চলেছেন অভিনেত্রী। আর ঠিক সেই সময়ই এমন এক ছবিতে অভিনয় করছেন সোহিনী, যেখানে তিনি এক ছোট্ট মেয়ের মা। একজন মা, তাঁর ছোট্ট মেয়ে এবং এক সংসারের ভিতরে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকা এক নারীর গল্প। মানসী সিনহার নতুন ছবি ‘বেগনি রঙের আলো’ ঠিক এমনই এক সম্পর্কের গল্প বলতে চলেছে।

পরিচালক মানসী সিনহার পরবর্তী ছবিতে মা-মেয়ের সুন্দর এক কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে। গল্পের কেন্দ্রে এক মা-মেয়ের সম্পর্ক। ছোটবেলার অসংখ্য স্মৃতি বুকের মধ্যে নিয়ে বড় হয়ে ওঠা সেই মা ভাবেন, তাঁর জীবনের জমিয়ে রাখা শৈশব, স্মৃতি, অনুভূতি শেষ পর্যন্ত কাকে দিয়ে যাবেন? তাঁর একমাত্র ভরসা সেই ছোট্ট মেয়ে। কিন্তু প্রশ্ন থেকে যায়, মেয়েটি কি শেষ পর্যন্ত তার মাকে সত্যিই চিনতে পারবে? মা কি তাঁর হারিয়ে যাওয়া ছোটবেলাটুকু মেয়ের হাতে তুলে দিতে পারবেন? নাকি সময়ের সঙ্গে সঙ্গে মা ও মেয়ের মধ্যেও তৈরি হবে এমন এক দূরত্ব, যা সহজে পেরোনো সম্ভব নয়?

ছবি সৌজন্যে: সংগৃহীত

মানসী সিনহা শুধু মা-মেয়ের সম্পর্ক নয়, ছবিতে একজন বিবাহিত নারীর জীবনের একাকীত্বকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখিয়েছেন। এই চরিত্রে অভিনয় করেছেন সোহিনী সরকার। তাঁর চরিত্র দিথি একসময় ছিলেন প্রাণবন্ত, সৃষ্টিশীল এবং কথা বলতে ভালবাসা একজন মানুষ। গান গাইতেন, ছবি আঁকতেন, নানা বিষয়ে গল্প করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষটিই যেন নিজের ভিতরে গুটিয়ে যেতে শুরু করেন। একসময় তাঁর চারপাশে শুধু স্তব্ধতা। সোহিনীর এই একাকীত্বে বন্ধু হয় এনা এবং ডোডো।

ছবি সৌজন্যে: সংগৃহীত

এনা চরিত্রে রয়েছেন অঙ্কিতা ব্রহ্ম এবং ডোডোর চরিত্রে শুভম রায়। এই দুই বন্ধু দিথির নিঃসঙ্গতা, একাকীত্ব, অবসাদকে বুঝতে পারে। মেয়েকে নিয়ে মাঝেমধ্যে তাঁদের কাছে চলে আসেন দিথি। তখন কিছুটা সময়ের জন্য যেন তাঁর পুরনো সত্তাটি ফিরে আসে। গান, আড্ডা, গল্প আর বন্ধুত্বের মধ্যে কয়েক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন নিজের দুঃখ। এই জায়গাতেই ‘বেগনি রঙের আলো’ একটি সম্পর্কের গল্পের পাশাপাশি একজন নারীর মানসিক ভাঙনের গল্পও হয়ে ওঠে। 

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

সোহিনীর স্বামীর চরিত্রে দেখা যাবে বিশ্বরূপ চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন চন্দন সেন ও অর্পিতা ঘোষ। পরিচালক মানসী সিনহার কাছে ‘বেগনি রঙের আলো’ শুধুমাত্র আর একটি ছবি নয়, দীর্ঘদিনের স্বপ্ন। ছবিটি কবে মুক্তি পাবে, তা জানা যায়নি। 

Read more!
Advertisement
Advertisement