Advertisement

Sonamoni Saha: সুদীপার পর এবার সোনামণি, তৃণমূল কংগ্রেসের হয়ে কনটেন্ট তৈরি করলেন নায়িকা

আর হয়তো কয়েক দিনের মধ্যেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আর প্রতি বছরই নির্বাচনের আগে বিনোদন দুনিয়া থেকে কারা প্রার্থী হতে পারেন, সেই নিয়ে চর্চা তুঙ্গে থাকে সহ সময়ই। টেলিভিশন ও সিনেমা, দুই ক্ষেত্র থেকেই রাজনীতিতে সমানভাবে অংশ নিতে দেখা গিয়েছে একাধিক তারকাদের।

সোনামণি সাহাসোনামণি সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 10:57 AM IST
  • বাংলা ধারাবাহিকের চেনা মুখ সোনামণি সাহা।

আর হয়তো কয়েক দিনের মধ্যেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। আর প্রতি বছরই নির্বাচনের আগে বিনোদন দুনিয়া থেকে কারা প্রার্থী হতে পারেন, সেই নিয়ে চর্চা তুঙ্গে থাকে সহ সময়ই। টেলিভিশন ও সিনেমা, দুই ক্ষেত্র থেকেই রাজনীতিতে সমানভাবে অংশ নিতে দেখা গিয়েছে একাধিক তারকাদের। অতীতেও তার নমুনা দেখা গেছে। এই বছর বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল মাধ্যমকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সহ গ্ল্যামার ওয়ার্ল্ডের অনেকেই এই ডিজিটাল মিডিয়ায় কনটেন্স তৈরি করেছেন ইতিধ্য়েই। এরই মাঝে শোনা যাচ্ছে টেলিভিশনের চেনা মুখ সোনামণি সাহাও এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট তৈরি করবেন। 

বাংলা ধারাবাহিকের চেনা মুখ সোনামণি সাহা। যাঁকে শেষ দেখা গিয়েছিল শুভ বিবাহ সিরিয়ালে। এছাড়াও মোহর, এক্কা দোক্কা সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করে তাঁর জনপ্রিয়তা এখন তুঙ্গে। বাংলা সিরিয়ালের অনেক তারকাকেই শাসক দলের বিভিন্ন সভায়, মিটিংয়ে, মিছিলে হাঁটতে দেখা যায়। সম্প্রতি সোনামণিকেও দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, অভিনেত্রী সোনামণি সাহাকে শাসক দলের সমর্থনে একটা কনটেন্টে দেখা যাবে। শ্য়ুটিংও হয়ে গিয়েছে। 

মালদার মেয়ে সোনামণি। সিরিয়াল জগতেও তেনা মুখ। ছাব্বিশের বিধানসভায় তৃণমূলও চাইছে, এমন কিছুজন প্রার্থী হোক, যাঁদের জনসংযোগ বেশ ভাল। তবে কি এবার রাজনীতিতে অংশ নিচ্ছেন সোনামণি? এক সমবাদমাধ্যমকে পর্দার সুধা জানিয়েছেন যে তাঁকে দিদি খুবই ভালোবেসে, সম্মান দিয়ে ডাকেন। সেই আমন্ত্রণেই পৌঁছে যান সোনামণি। তবে অভিনেত্রী এও জানান যে তিনি রাজনীতি সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নন। তাই এখনই সক্রিয় রাজনীতিতে আসবেন না। 

তবে যদি সোনামণিকে মালদা থেকে নির্বাচনের টিকিট দেওয়া হয় তখন অভিনেত্রী বিষয়টি ভেবে দেখতে পারেন। ইতিমধ্যেই অনন্যা গুহ, সুদীপা বক্সী সহ আরও কিছুজনকে শাসক দলের পক্ষে কনটেন্ট তৈরি করতে দেখা গিয়েছে। বাংলা ধারাবাহিকের বহু মুখকেই শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। মমতা বন্দোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকেও সেই ছবি উঠে এসেছে। শেষ পর্যন্ত কোন-কোন অভিনেতা-অভিনেত্রীকে নির্বাচনে লড়তে দেখা যাবে, সেই দিকে নজর থাকবে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement