Advertisement

Sourav Suvosmita: বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় সৌরভের বাহুলগ্না শুভস্মিতা, প্রেম নাকি বন্ধুত্ব?

যতই গোপনে রাখার চেষ্টা করা হোক, প্রেম কখনও চাপা থাকে না। তা ধরা পড়ে যায় ঠিকই। আর সেটাই ক্রমশঃ ধরা পড়ছে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের চোখে-মুখে। তাঁরা যে সম্পর্কে রয়েছেন, সে কথা কখনই তাঁরা নিজের মুখে স্বীকার করতে রাজি নন।

সৌরভ-শুভস্মিতাসৌরভ-শুভস্মিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 11:55 AM IST
  • লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালে একসঙ্গে জুটি বেঁধেছেন সৌরভ ও শুভস্মিতা।

যতই গোপনে রাখার চেষ্টা করা হোক, প্রেম কখনও চাপা থাকে না। তা ধরা পড়ে যায়  ঠিকই। আর সেটাই ক্রমশঃ ধরা পড়ছে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়ের চোখে-মুখে। তাঁরা যে সম্পর্কে রয়েছেন, সে কথা কখনই তাঁরা নিজের মুখে স্বীকার করতে রাজি নন। কিন্তু তাঁদের মেলামেশা যে বাড়ছে, তা সকলেরই নজরে পড়ছে। সম্প্রতি বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় আরও কাছাকাছি এলেন সৌরভ-শুভস্মিতা। গাঢ় হল তাঁদের চর্চিত প্রেমের রং। 

লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালে একসঙ্গে জুটি বেঁধেছেন সৌরভ ও শুভস্মিতা। শোনা যায়, সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে একটা শব্দও খরচ করতে রাজি নন তাঁরা। নিজেদের ভাল বন্ধু বলেই দাবি করেন এই চর্চিত জুটি। তবে এবার বিকেলের সূর্যকে সাক্ষী রেখে মাখো মাখো মুহূর্তে ধরা দিলেন সৌরভ ও শুভস্মিতা। ধূসর রঙের শাড়ি ও লাল রঙের ব্লাউজ, খোলা চুল ও হালকা মেকআপে সৌরভের বাহুতে ধরা দিলেন শুভস্মিতা। কখনও আবার পড়ন্ত সূর্যকে পিছনে রেখে কাছাকাছি এলেন তাঁরা। বিকেলের পড়ন্ত সূর্যের আভায় তাঁদের সম্পর্কের রং আরও কিছুটা গাঢ় হল। 

তাঁদের ঠোঁটে থাকা লাজুক হাসি প্রমাণ করে দিচ্ছে একে-অপরের সঙ্গে তাঁরা কতটা খুশি। এই ছবির ক্যাপশনে শুধুই লাল রঙের হৃদয়ের ইমোজি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই চর্চিত জুটিকে ভালোবাসায় ভরিয়ে দেন নেটিজেনরা। ধারাবাহিকে তাঁদের জুটি দর্শকদের কাছে ভীষণভাবে জনপ্রিয়। সৌরভের প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকারও সম্প্রতি দ্বিতীয় বিয়ে সেরেছেন। তাই এবারে সকলের প্রশ্ন সৌরভ কবে বিয়ে করছেন? কানাঘুষো শোনা গিয়েছিল, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসবেন ‘ঝাঁপি’ ও ‘দীপ’ অর্থাৎ শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তী। খুব তাড়াতাড়িই নাকি শুভকাজ সারবেন তাঁরা।

ছবি সৌজন্যে: ফেসবুক

যদিও শুভস্মিতা ও সৌরভ দুজনেই বিয়ের প্রসঙ্গ রীতিমতো এড়িয়ে গিয়েছেন। তাঁদের স্পষ্ট দাবি ছিল যে তাঁরা বিয়ে করছেন না। আর তাঁদের মধ্যে শুধুই খুব ভাল বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। যদিও শুভস্মিতার জন্মদিনে সৌরভের মায়ের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গিয়েছিল পর্দার ঝাঁপিকে। এবার এই 'বন্ধুত্ব'-এর আড়ালে থাকা প্রেম কবে পরিণতি পায়, সেদিকেই তাকিয়ে সৌরভ-শুভস্মিতার অনুগামীরা। 

Advertisement

   

Read more!
Advertisement
Advertisement