Advertisement

Sourav Ganguly Slammed Jeetu: 'ম্যাসিভ ইনসাল্ট', জিতুর বেপরোয়া আচরণে ক্ষুব্ধ সৌরভ, হাইভোল্টেজ 'দাদার দরবার'

শনিবার দাদার দরবারে বকা খেতে হয়েছে জিতু, সৃজলা, তনুশ্রী ও রাজবীরকে। আবার এদিনই সৌরভের অসীম ধৈর্যের প্রশংসা করে অভিনেতা জিতে নিয়েছেন স্টার অফ দ্য উইক। জিতু কমল প্রায় প্রতি সপ্তাহেই তাঁর আচরণের জন্য সৌরভের কাছে নিন্দিত হয়েছেন।

জিতুর আচরণে চটলেন সৌরভজিতুর আচরণে চটলেন সৌরভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 4:48 PM IST
  • প্রতি শনি ও রবিবার 'বিগ বস' বাংলার ঘরে 'দাদার দরবার' বসে।

প্রতি শনি ও রবিবার 'বিগ বস' বাংলার ঘরে 'দাদার দরবার' বসে। যেখানে প্রতি সপ্তাহে ঘরের মধ্যে প্রতিযোগীরা যেটা করেন তারই হিসাব নিকাশ করেন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রত্যেক সপ্তাহেই 'দাদার দরবারে' কেউ প্রশংসা কোড়ান, কেউ বা বকা খান আবার কাউকে কাউকে আরও ভাল খেলার জন্য অনুপ্রাণিত করেন সৌরভ। শনিবার দাদার দরবারে বকা খেতে হয়েছে জিতু, সৃজলা, তনুশ্রী ও রাজবীরকে। আবার এদিনই সৌরভের অসীম ধৈর্যের প্রশংসা করে অভিনেতা জিতে নিয়েছেন স্টার অফ দ্য উইক। জিতু কমল প্রায় প্রতি সপ্তাহেই তাঁর আচরণের জন্য সৌরভের কাছে নিন্দিত হয়েছেন। তবে রবিবারের পর্বে জল মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। স্টার জলসার পক্ষ থেকে নতুন প্রোমো আউট হতেই জিতুর আচরণ অবাক করেছে সকলকে। 

স্টার জলসার পক্ষ থেকে রবিবারের দাদার দরবার পর্বের একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে সৌরভ বাড়ির সদস্যদের বলছেন, তোমাদের কিছু সুন্দর মুহূর্ত দেখাই। এরপরই স্ক্রিনে ভেসে ওঠে বিগ বস-এর ঘরে কাটানো সদস্যদের কিছু সুন্দর মুহূর্ত। সব সদস্যরা এই সময়টাকে উপভোগ করলেও, জিতু কমল মাথা নীচু করে বসেছিলেন। এমনকী সৃজলা বারবার বলার পরও তিনি সেই মুহূর্তগুলি দেখেননি। আর জিতুক এই আচরণেই বেজায় চটলেন সৌরভ। জিতুকে উদ্দেশ্য করে সৌরভ বলেন, জিতু, তুমি একটা ফ্রেমও দেখো নি। তুমি এত বড় বিগ বস-এর শোকে এমনভাবে ইগনোর আর অপমান করলে কেন?

দাদা আরও বলেন, তোমায় সৃজলা অনেকবার বলল জিতু দেখো। তুমি তাও দেখলে না। এটা ম্যাসিভ ইনসাল্ট। তোমাকে জবাব দিতে হবে বিগ বসকে। এই প্রোমো ভিডিওতে যদিও জিতু কমলকে কোনও জবাব দিতে দেখা যায়নি। শনিবারও জিতুকে তুলোধনা করেছেন মহারাজ। দাদার রোষের মুখে পড়েন অভিনেতা। খেলায় পাওয়া ‘টিকিট টু ফিনালে’ ফেরত দিতে চেয়েছিলেন তিনি। এই নিয়ে সৌরভ জানতে চান, জিতুর কাছে কি এর কোনও দাম নেই? নিজের কেরিয়ারে পাওয়া কোনও পুরস্কারও কি তিনি এভাবে ফিরিয়ে দিয়েছেন?

Advertisement

জবাবে জিতু জানান, অন্য কেউ বেশি যোগ্য মনে হওয়ায় তিনি দু’বার পুরস্কার ফিরিয়েছেন। শুনেই চটে গিয়ে সৌরভ বলেন, “তুমি কি সবকিছুর ঊর্ধ্বে? কখনও শুনেছ অস্ট্রেলিয়া ভাল খেলেছে বলে ভারত ট্রফি ফিরিয়ে দিয়েছে?” দাদার এই যুক্তিতে একেবারে চুপ হয়ে যান জিতু। রবিবারও সৌরভের কাছে রীতিমতো বকাই খেলেন জিতু। অভিনেতার এই ধরনের বেপরোয়া আচরণ বিগ বসের বাইরেও বেশ আলোচিত। টলিপাড়ার অনেকেই অপরাজিত অভিনেতার নিন্দায় সরব হয়েছেন।


 

Read more!
Advertisement
Advertisement