Advertisement

Tollywood Gossip: পালাবদল হতেই TMC নেতার মেয়ের দাম্পত্যে ফাটল? অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পেজে উধাও স্বামীর ছবি

এরই মাঝে শোনা যাচ্ছে, টলিপাড়ার এক অভিনেত্রীর বিয়ে নাকি ভাঙার মুখে। অভিনেতা স্বামীর সঙ্গে তাঁকে বেশ কিছুমাস ধরে দেখা যাচ্ছে না। যদিও নিজের মুখে সে কথা জানাননি এই তারকা দম্পতি।

তৃণমূল নেতার অভিনেত্রী মেয়ের দাম্পত্যে ফাটল?তৃণমূল নেতার অভিনেত্রী মেয়ের দাম্পত্যে ফাটল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 1:12 PM IST
  • এমনিতেই তারকারা তাঁদের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন।

টলিউডের অন্দরে কত কী না ঘটে। আড়ালে আবডালে তারকাদের জীবনে চলা নানান গল্প মাঝে মধ্যেই সামনে চলে আসে। কার প্রেম ভাঙছে, কেউ বা নতুন করে প্রেমে পড়ছেন আবার কারোর বিয়ে হচ্ছে কিংবা কারোর সম্পর্ক ভাঙছে। ইন্ডাস্ট্রির অন্দরে এই ধরনের একাধিক খবরই সামনে চলে আসে। এরই মাঝে শোনা যাচ্ছে, টলিপাড়ার এক অভিনেত্রীর বিয়ে নাকি ভাঙার মুখে। অভিনেতা স্বামীর সঙ্গে তাঁকে বেশ কিছুমাস ধরে দেখা যাচ্ছে না। যদিও নিজের মুখে সে কথা জানাননি এই তারকা দম্পতি। 

এমনিতেই তারকারা তাঁদের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই বেশি পছন্দ করেন। তবে এই অভিনেত্রী, যিনি তৃণমূলের দাপুটে নেতার মেয়ে বলেও পরিচিত, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। নিজের প্রেম থেকে বিয়ে, সংসারের খুঁটিনাটি সবটাই ভার্চুয়াল ওয়ার্ল্ডে তুলে ধরতে পছন্দ করেন। বিশেষ করে অভিনেতা স্বামীর সঙ্গে তাঁর আদুরে মুহূর্তের ছবি-ভিডিও দেখতে সকলেই ভালোবাসেন। অভিনেতা আবার এক বড় তারকা বংশের নাতিও বটে। বিষয়টি নজরে আসে অভিনেত্রী ও অভিনেতার সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমেই। 

চলতি বছরের দোলের সময় অভিনেতা স্বামীর সঙ্গে শেষ ছবি পোস্ট করেছিলেন ওই অভিনেত্রী। তারপর আর স্বামীর সঙ্গে একসঙ্গে কোনও ছবি দিতে দেখা যায়নি অভিনেত্রীকে। অন্যদিকে অভিনেতার শেষ পোস্ট তাঁর স্ত্রীর সঙ্গে সেই দোলের সময়ই। তিনিও নিজের কাজের ছবি-ভিডিও ও শরীরচর্চার ছবি ছাড়া এই দুমাসে কিছুই পোস্ট করেননি। অভিনেত্রী আবার নৃত্যশিল্পী। তাই অভিনয়ের পাশাপাশি নাচকেও সমানভাবে গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু বহুদিন তারকা দম্পতিকে একসঙ্গে দেখা যায়নি। তাহলে কি দাম্পত্যে চিড় ধরল? সে উত্তর অবশ্য অধরা। 

মাঝে অভিনেত্রীর একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। যেখানে অভিনেত্রীর পোস্টের লেখা দেখে মনে হয়েছিল তাঁদের বৈবাহিক জীবনে হয়তো কিছু সমস্যা তৈরি হয়েছে। যদিও সে নিয়ে কোনও মন্তব্য করেননি এই দম্পতি। এমনিতে খুব হাসিখুশি এই অভিনেত্রী, সোশ্যাল মিডিয়াতে খুবই অ্যাক্টিভ থাকেন তিনি। ২০২০ সালে বিয়ে করেন এই তারকা দম্পতি। যদিও অভিনেতার এটা দ্বিতীয় বিয়ে। অভিনেতা-স্বামীর সঙ্গে প্রায়ই ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। কিন্তু এমন কী হল যে তাঁদের একসঙ্গে আর দেখা যাচ্ছে না। তাহলে কি নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চাইছেন তাঁরা নাকি সত্যিই চিড় ধরেছে এই তারকা দম্পতির দাম্পত্যে?

Advertisement

Read more!
Advertisement
Advertisement