Advertisement

New Reality Show: নতুন রিয়্যালিটি শো নিয়ে হাজির হবেন রাজ! সঞ্চালনার দায়িত্বে কে?

টলিপাড়ার অন্দরের খবর, রাজের পরিকল্পনায় এক মজার গেম শো আসছে। যেখানে টলিপাড়ার জনপ্রিয় মুখদের দেখা যাবে। তবে এখনও একেবারে প্রাথমিক পর্যায় রয়েছে এই পরিকল্পনা। তাই এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি।

এবার রাজের নতুন গেম শোএবার রাজের নতুন গেম শো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Aug 2026,
  • अपडेटेड 10:17 AM IST
  • ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই রাজ চক্রবর্তী নিজেকে রাজনীতি থেকে একেবারে গুটিয়ে নিয়েছেন।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকেই রাজ চক্রবর্তী নিজেকে রাজনীতি থেকে একেবারে গুটিয়ে নিয়েছেন। ফোকাস এখন শুধুই পরিচালনা ও প্রযোজনা। রাজের প্রযোজনা সংস্থার প্রতিজ্ঞা শুরু হয়েছে বেশ কিছুমাস। যেখানে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণুকে। সিনেমা পরিচালনা ও প্রযোজনার কাজে সিদ্ধ হস্ত রাজ এবার নাকি নন-ফিকশন শো নিয়ে আসবেন বলে শোনা যাচ্ছে। আর সেখানে দেখা যাবে টলিপাড়ার একঝাঁক চেনা মুখদের। 

টলিপাড়ার অন্দরের খবর, রাজের পরিকল্পনায় এক মজার গেম শো আসছে। যেখানে টলিপাড়ার জনপ্রিয় মুখদের দেখা যাবে। তবে এখনও একেবারে প্রাথমিক পর্যায় রয়েছে এই পরিকল্পনা। তাই এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি। রাজের এই গেম শো-তে সঞ্চালকের ভূমিকায় কে থাকছেন? শোনা যাচ্ছে, এই গেম শোয়ের সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে অভিনেতা অঙ্কুশ হাজরাকে। প্রথম সারির এক বাংলা চ্যানেলে দেখানো হবে এই গেম শো। 

রাজের এই শোয়ে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই একাধিক তারকাদের কাছে প্রস্তাব গিয়েছে। তবে এখনও তাঁদের থেকে পাকা কোনও খবর আসেনি। পারিশ্রমিক নিয়েও নাকি কিছু চূড়ান্ত হয়নি। তাই কোনও শিল্পীই প্রকাশ্যে কোনও কথা বলতে চাইছেন না। শোনা গিয়েছে, অগাস্টেই নাকি এই গেম শো-এর সবকিছু চূড়ান্ত হয়ে যেতে পারে। প্রসঙ্গত, একাধিক চ্যানেলে গেম শো এবং রিয়্যালিটি শো-এর ভরা বাজার রয়েছে। যেখানে সঞ্চালক হিসাবে টলিউডের নায়ক-নায়িকাদের দেখা যাচ্ছে। 

দাদাগিরি, দিদি নং ১, রান্নাঘর, লাখ টাকার লক্ষ্মীলাভ এগুলো দর্শকদের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। তবে এই শোগুলি নিয়ে সাম্প্রতিককালে বিতর্ক দেখা দিয়েছিল। দাদাগিরি থেকে লাখ টাকার লক্ষ্মীলাভ, এই শোয়ের সঞ্চালক বদল হয়ে গিয়েছে। পুরনো সঞ্চালকদের বদলে এখন সেই জায়গায় দেখা যাচ্ছে নতুন উপস্থাপকদের। অপরদিকে, অঙ্কুশকে শেষ বার দেখা গিয়েছিল ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিতে। তার পরে অনেকেই ভেবেছিলেন অভিনেতা বুঝি এ বার শুধুই প্রযোজনার কাজে মন দেবেন। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর। সব ঠিক থাকলে অভিনেতাকে আবার সঞ্চালক হিসাবে দেখা যাবে। ‘ডান্স বাংলা ডান্স’-এর ম়ঞ্চে সঞ্চালক অঙ্কুশ দর্শকের নজর কেড়েছিলেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement