Advertisement

Kanchan Sreemoyee Gossip: দাদা ওশকে চেনেই না বোন কৃষভি! ছোট ভাইয়ের সঙ্গে রাখি উৎসব পালন কাঞ্চন-কন্যার

শ্রীময়ীর শেয়ার করা ছবিতে, কাঞ্চন-পুত্র গদাইয়ের কচি হাত দেখা গিয়েছে। কৃষভি তার ভাইয়ের হাত ধরে রয়েছে। দুজনের হাতেই রাখি পরা। মেয়েকে নিয়ে কাঞ্চন ও শ্রীময়ী ছবিও তুলেছেন। তবে এখনই কৃষিভকে সকলের সামনে আনতে চান না এই তারকা দম্পতি।

কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভির রাখি উদযাপনকাঞ্চন-শ্রীময়ীর মেয়ে কৃষভির রাখি উদযাপন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 2:56 PM IST
  • রাখিবন্ধন উৎসবে মেতে উঠতে দেখা গেল টলিউড তারকাদের।

রাখিবন্ধন উৎসবে মেতে উঠতে দেখা গেল টলিউড তারকাদের। নিজেরা তো বটেই, অভিনেতা-অভিনেত্রীদের একরত্তিরাও এদিন রাখি উৎসব পালন করে। সদ্য দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক। মেয়ে কৃষভি তার খেলার সঙ্গী পেয়েছে। দুই সন্তানকে নিয়ে রাখি পূর্ণিমা উদযাপন করলেন কাঞ্চন ও শ্রীময়ী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শ্রীময়ী। 

কৃষভির বয়স সবে ১৯ মাস। এরই মধ্যে গত ২৫ জুলাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী।  ছেলের বয়স সবে একমাস। কিন্তু রাখি পূর্ণিমাতে কৃষভি তার ভাই কৃষিভের হাতে রাখি পরায়নি। কিন্তু কেন? এক সাক্ষাৎকারে এই বিষয়ে শ্রীময়ী জানিয়েছেন যে তাঁদের পরিবারে দীর্ঘদিনের একটি বিশেষ নিয়ম চলে আসছে। নিয়ম অনুযায়ী, ভাইয়ের বয়স অন্তত ৫ বছর না হওয়া পর্যন্ত দিদি তার হাতে রাখি বাঁধতে পারে না। পারিবারিক এই প্রথা মেনেই এবার ভাইয়ের কবজিতে রাখি পরাচ্ছে না কৃষভি। এর জন্য় আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে কৃষভিকে। তবে শ্রীময়ী-কাঞ্চনের দুই সন্তান জগন্নাথের মুখ দেওয়া মিষ্টি রাখি পরেছে।

 

শ্রীময়ীর শেয়ার করা ছবিতে, কাঞ্চন-পুত্র গদাইয়ের কচি হাত দেখা গিয়েছে। কৃষভি তার ভাইয়ের হাত ধরে রয়েছে। দুজনের হাতেই রাখি পরা। মেয়েকে নিয়ে কাঞ্চন ও শ্রীময়ী ছবিও তুলেছেন। তবে এখনই কৃষিভকে সকলের সামনে আনতে চান না এই তারকা দম্পতি। রাখি পূর্ণিমায় কৃষ্ণের পুজো হয়েছে কাঞ্চনের বাড়িতে। ভাইকে না পরালে ঘরের গোপালকে নিয়ম করে রাখি পরিয়েছে কৃষভি। দুই সন্তানকে নিয়ে এটাই শ্রীময়ী-কাঞ্চন দম্পতির প্রথম রাখি পূর্ণিমা। 

ছবি সৌজন্যে: ফেসবুক

যদিও কাঞ্চনের বড় সন্তান ওশ, কিন্তু দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর বড় ছেলের সঙ্গে কোনও সম্পর্ক নেই কাঞ্চনের। যদিও অভিনেতা একাধিক সাক্ষাৎকারে বলেছেন যে তাঁর প্রাক্তন স্ত্রী চান না যে ছেলের সঙ্গে কাঞ্চন সম্পর্ক রাখুক। তাই কৃষভি তার বড় দাদাকে রাখি পরানোর সুযোগ কোনওদিনই পাবে না। ছোট ভাইকে রাখি পরানোর জন্য অপেক্ষা করতে হবে ৫ বছরের। প্রসঙ্গত, এই রাখি পূর্ণিমার দিনটি কাঞ্চন ও শ্রীময়ীর জন্য আরও একটি কারণে অত্যন্ত বিশেষ। আজ থেকে প্রায় ১৫ বছর আগে 'বাবুসোনা' ধারাবাহিকের শুটিংয়ের সেটে এই রাখির দিনেই প্রথম আলাপ হয়েছিল তাঁদের।

Advertisement

কৃষভির জন্মের পরও মেয়ের মুখ সামনে আনেননি কাঞ্চন-শ্রীময়ী। অন্নপ্রাশনের দিনই প্রথমবার কৃষভির মুখ দেখানো হয়। ছেলে গদাইয়ের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করেছেন। দুটো প্রেগন্যান্সির সময়ও শ্রীময়ী-কাঞ্চন এই সুখবর সকলের সামনে আনেননি। বরং সন্তান হওয়ার পর সুখবর শেয়ার করেন তাঁরা। সম্প্রতি দ্বিতীয় সন্তান হওয়ার পর কাঞ্চনকে ট্রোল করা নিয়ে সোচ্চার হয়েছিলেন শ্রীময়ী।   

Read more!
Advertisement
Advertisement