Advertisement

Tollywood Gossip: একফ্রেমে প্রসেনজিৎ-সৃজিত-শ্রীকান্ত, পর্দায় ফিরছেন 'প্রবীর রায়চৌধুরী'?

চলতি বছরের মার্চে রূপম ইসলামের একটি অনুষ্ঠানে অনির্বাণকে সঙ্গে নিয়ে প্রসেনজিৎ ঘোষণা করেছিলেন যে খুব শীঘ্রই ফিরছেন প্রবীর-পোদ্দার। সেই সময় থেকেই জল্পনা জোরালো হতে শুরু করে যে হয়তো সৃজিত মুখোপাধ্যায় দশম অবতার-এর সিক্যুয়েল তৈরি করবেন। ‘দশম অবতার’ ছবিতে ‘প্রবীর’ এবং ‘পোদ্দার’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন যথাক্রমে প্রসেনজিৎ এবং অনির্বাণ।

একফ্রেমে দশম অবতার জুটিএকফ্রেমে দশম অবতার জুটি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 10:04 AM IST
  • সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের প্রবীর-পোদ্দার জুটি দারুণভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে।

সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের প্রবীর-পোদ্দার জুটি দারুণভাবে সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। আর এই জুটির জনপ্রিয়তার পর অনেকেই চাইছিলেন যে আবারও বড়পর্দায় এই প্রবীর-পোদ্দার জুটির অ্যাকশন সামনে আসুক। চলতি বছরের শুরুতে এক অনুষ্ঠানে অনির্বাণকে পাশে নিয়ে প্রসেনজিৎ ঘোষণাও করেছিলেন যে খুব শীঘ্রই ফিরছে প্রবীর-পোদ্দার। কিন্তু সেটা কবে, তা জানা যায়নি। সম্প্রতি প্রসেনজিৎ ও সৃজিতকে একফ্রেমে দেখা যাওয়ার পর অনেকেই মনে করছেন, এবার হয়তো পর্দায় ফিরতে পারেন এই জুটি। 

গোলাপি টি-শার্ট, এলোমেলো চুল আর মুখে হাসি। অন্যদিকে, হলুদ টি-শার্ট পরে প্রসেনজিতের পিছন থেকে উঁকি মারছেন সৃজিত। তবে এই ফ্রেমে আরও একজনকে দেখা গিয়েছে, তিনি হলেন শ্রীকান্ত মোহতা। যিনি এসভিএফের কর্ণধার এবং দশম অবতার এই প্রযোজনা সংস্থার আওতাতেই তৈরি হয়েছিল। আর এই তিনজনকে একফ্রেমে দেখে এটা মনে হতেই পারে যে এটা নিছক বৈঠক নয়। তাহলে কি খুব শীঘ্রই সৃজিতের হাত ধরে ফিরছেন প্রবীর? যদিও এই ছবিতে প্রবীরের জুটি পোদ্দার মিসিং ছিলেন। 

সৃজিত এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন 'বর্নভিটা'। এই ক্যাপশন জল্পনাকে আরও উস্কে দিয়েছে। কারণ 'দশম অবতার' ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র 'প্রবীর রায়চৌধুরী' অনির্বাণ ভট্টাচার্যের চরিত্র অর্থাৎ 'ইন্সপেক্টর পোদ্দার'-কে একটি দৃশ্যে জিজ্ঞেস করেছিল, 'বর্নভিটা চলে?' জবাবে পোদ্দার জানিয়েছিল, 'শুধু বাংলা দিয়ে।' আর তাই সৃজিত-প্রসেনজিৎ ও এসভিএফের কর্ণধারকে এক ফ্রেমে দেখে সকলেরই মনে একটা প্রশ্ন, তাহলে কি ফিরছে সেই আইকনিক জুটি?

চলতি বছরের মার্চে রূপম ইসলামের একটি অনুষ্ঠানে অনির্বাণকে সঙ্গে নিয়ে প্রসেনজিৎ ঘোষণা করেছিলেন যে খুব শীঘ্রই ফিরছেন প্রবীর-পোদ্দার। সেই সময় থেকেই জল্পনা জোরালো হতে শুরু করে যে হয়তো সৃজিত মুখোপাধ্যায় দশম অবতার-এর সিক্যুয়েল তৈরি করবেন। ‘দশম অবতার’ ছবিতে ‘প্রবীর’ এবং ‘পোদ্দার’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন যথাক্রমে প্রসেনজিৎ এবং অনির্বাণ। এই ছবিতে তাঁর আর প্রসেনজিতের জুটি দর্শক প্রশংসিত। সৃজিত মুখোপাধ্যায়ের হাতে এখন ঠাসা কাজ। পুজোর সময় বড়পর্দায় মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত ছবি 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র'। মুখ্য ভূমিকায় থাকবেন টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, প্রমুখ। এছাড়া তাঁর 'উইঙ্কল টুইঙ্কল' ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। অন্যদিকে সদ্যই পরিচালক তাঁর নতুন ছবি ঘোষণা করেছেন। গোয়েন্দা কানাইচরণকে নিয়ে ছবি বানাতে চলেছেন তিনি। ছবির নাম 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'। অভিনয়ে থাকবেন যিশু সেনগুপ্ত, অনুজয় চ্যাটার্জি, টোটা রায়চৌধুরী, ইধিকা পাল, প্রমুখ। তাই দশম অবতার-এর সিক্যুয়েল আসলেও তা আগামী বছরের আগে সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement