Advertisement

Sijla-Rajveer Argument: অন্তর্বাসে হাত দিতেই রাজবীরের ওপর চটলেন সৃজলা, সে কী ঝগড়া 'Bigg Boss' হাউসে

শুধু তাই নয়, রাজবীরের বিরুদ্ধে পুরোনো ক্ষোভ উগরে দিয়ে সৃজলা মনে করিয়ে দেন যে, এর আগেও রাজবীর মেয়েদের স্যানিটারি ন্যাপকিন অন্যকে দিয়ে ফেলানোর মতো অনুচিত কাজ করেছিলেন। সব মিলিয়ে রাজবীর-সৃজলার উত্তপ্ত কথোপকথনে বিগ বস-এর বাড়ি গমগম করে ওঠে।

বিগ বস বাংলায় সৃজলা-রাজবীরের ঝামেলাবিগ বস বাংলায় সৃজলা-রাজবীরের ঝামেলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Sep 2026,
  • अपडेटेड 2:34 PM IST
  • 'বিগ বস' বাংলা সিজন ৩ মাত্র ১৫ দিনের মাথাতেই জনপ্রিয় শো হয়ে উঠেছে।

'বিগ বস' বাংলা সিজন ৩ মাত্র ১৫ দিনের মাথাতেই জনপ্রিয় শো হয়ে উঠেছে। এই শোয়ের অ্যাক্টিভ সদস্যরা যতই দিন যাচ্ছে, ততই যেন আরও উগ্র হয়ে উঠছেন। ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে গত সপ্তাহেই বিগ বসের ঘরে ঢুকেছেন রাজবীর। আর রাজবীরকে বাড়ির একাধিক সদস্যের না পসন্দ। আর যে কারণে রোজই কারোর না কারোর সঙ্গে ঝামেলা হচ্ছে রাজবীরের। আর সোমবার রাতে সৃজলা ও রাজবীরের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটে গেল। সৃজলার অন্তর্বাস ছোঁয়ায় রাজবীরের ওপর রেগে কাঁই ছোটপর্দার নায়িকা। 

কী হয়েছিল?
আসলে রাজবীরের ওপর দায়িত্ব পড়েছে বাথরুম পরিষ্কার করার। ঘরের ভেতর বাথরুম সাফ করার দায়িত্ব পালন করতে গিয়ে অভিনেত্রী সৃজলা গুহর অন্তর্বাস এবং পোশাকে হাত দেন রাজবীর, আর তা নিয়েই অভিনেত্রীর সঙ্গে চরম কথা কাটাকাটি। বাথরুমের বাইরে সোফায় রাখা অন্তর্বাস ও পোশাক না বলে হাত দেওয়া এবং তা নিয়ে অন্যান্য প্রতিযোগীদের সামনে এসে অভিযোগ করা, এটা চোখে পড়তেই রাজবীরের ওপর সুর চড়ালেন সৃজলা। রাজবীরকে যা মুখে আসে তাই বলে অপমান করেন সৃজলা। আর এতে আরও ক্ষেপে যান রাজবীর। 

রাজবীরের ওপর ক্ষেপে লাল সৃজলা
ঘটনার সূত্রপাত বাথরুম সাফাই করতে গিয়ে, এই সপ্তাহে স্নানঘর পরিষ্কার রাখার দায়িত্বে রাজবীর। বাথরুম পরিষ্কার করতে গিয়ে সোফায় রাখা সৃজলার অন্তর্বাস ও জামাকাপড় হাত তুলে নেন রাজবীর। সঙ্গে বলেন, ‘এগুলো কার জামা'। নিজের মেকআপ নিয়ে ব্যস্ত মানামী বলে ওঠেন, ‘ছুঁড়ে ফেলেদে, শুনছে না যখন’। ব্যক্তিগত জিনিসপত্রে না বলে হাত দেওয়ার প্রতিবাদ জানালে সৃজলার সঙ্গে তর্কে জড়ান তিনি এবং পোশাকটি সেখানেই ফেলে দেন। এতে সৃজলা আরও চটে যান। এরপরই চিৎকার করে ওঠেন সৃজলা। রাজবীরের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে নন্দিনীর উদ্দেশ্যে সৃজলা সরাসরি বলেন, ‘আমার জামাকাপড়ে হাত দেবে না। এগুলো তোলো। কেন দেবে হাত?’ রাজবীর নিজের স্ট্যান্ড পয়েন্টে অটল। তাঁর প্রশ্ন, ‘তোমার জামাকাপড় কেন দু-দিন ধরে পড়ে’।

Advertisement

সৃজলার আরও অভিযোগ
তবে সৃজলার অভিযোগ কেবল অন্তর্বাস ছোঁয়াতেই সীমাবদ্ধ ছিল না। তিনি বিস্ফোরক দাবি করে জানান, রাজবীর বাথরুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে গিয়ে দুর্নিবারের সামনে তাঁর ব্যক্তিগত অন্তর্বাস নিয়ে হাসাহাসি ও নোংরা আলোচনা করেছেন। সৃজলা বলেন, ‘কিচেন কাউন্টারে এসে দুর্নিবারের সামনে এসে ও আমাকে বলছে তোমার হু হু গুলো সরিয়ে নাও, দুর্নিবারের সামনে বলছে একটা মেয়ের অন্তর্বাস নিয়ে'। শুধু তাই নয়, রাজবীরের বিরুদ্ধে পুরোনো ক্ষোভ উগরে দিয়ে সৃজলা মনে করিয়ে দেন যে, এর আগেও রাজবীর মেয়েদের স্যানিটারি ন্যাপকিন অন্যকে দিয়ে ফেলানোর মতো অনুচিত কাজ করেছিলেন। সব মিলিয়ে রাজবীর-সৃজলার উত্তপ্ত কথোপকথনে বিগ বস-এর বাড়ি গমগম করে ওঠে। যদিও রাজবীর পরে নিজের ভুল বুঝতে পেরে সৃজলাকে সরি বলেন এবং তখনকার মতো বিষয়টি ঠান্ডা হয়। 
  

Read more!
Advertisement
Advertisement