Advertisement

Jeetu Srijla Relation: জন্মদিনে সৃজলার সঙ্গে বিদেশে ঘুরতে যেতে চান জিতু, কী বলছেন অভিনেত্রী?

'বিগ বস'-এর বাড়িতে তখন ঘড়ির কাঁটায় ১২টা ১৫। চারপাশ শুনশান, ঘরের ভেতরে যদিও ভূতের ভয়ে কাঁটা হয়ে রয়েছেন সকলে। আর সেই সময়ে গার্ডেন এরিয়ায় জিতু-সৃজলার কথোপকথনে জমে উঠল অন্য রকম রসায়ন। যেখানে সৃজলার জন্মদিন থেকে শুরু করে বিদেশ ভ্রমণের পরিকল্পনা সবকিছু নিয়েই কথা হল দুজনের মধ্যে।

জিতু কমল ও সৃজলা গুহজিতু কমল ও সৃজলা গুহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2026,
  • अपडेटेड 4:32 PM IST
  • 'বিগ বস' বাংলার ঘরে কখন কার সঙ্গে কী সমীকরণ ঘটে, তা বোঝা বড় মুশকিল।

'বিগ বস' বাংলার ঘরে কখন কার সঙ্গে কী সমীকরণ ঘটে, তা বোঝা বড় মুশকিল। একদিকে রাজবীর-নন্দিনীর প্রেম যখন চর্চিত, ঠিক সেখানেই নিভৃতে সম্পর্ক আরও গভীর হচ্ছে বিগ বস-এর দুই সদস্যের মধ্য়ে। তাঁরা হলেন জিতু কমল ও সৃজলা গুহ। যদিও কিছুদিন আগে সৃজলা-দুর্নিবারের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এরই মাঝে জিতু-সৃজলার নতুন নতুন সম্পর্ক নিয়ে সরগরম বিগ বস হাউস। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে কথা বলতে দেখা যায়। সোমবার রাতেও সেই দৃশ্য ধরা পড়ল।

'বিগ বস'-এর বাড়িতে তখন ঘড়ির কাঁটায় ১২টা ১৫। চারপাশ শুনশান, ঘরের ভেতরে যদিও ভূতের ভয়ে কাঁটা হয়ে রয়েছেন সকলে। আর সেই সময়ে গার্ডেন এরিয়ায় জিতু-সৃজলার কথোপকথনে জমে উঠল অন্য রকম রসায়ন। যেখানে সৃজলার জন্মদিন থেকে শুরু করে বিদেশ ভ্রমণের পরিকল্পনা সবকিছু নিয়েই কথা হল দুজনের মধ্যে। সৃজলাকে হঠাৎই জিতু জিজ্ঞেস করে, তাঁর জন্মদিন কবে? উত্তরে সৃজলা জানতে চান, জিতু কি তাঁর জন্মদিন মনে রেখেছেন? অভিনেতার সাফ জবাব, ২৮ তারিখ। সঙ্গে আশ্বাস, এবার থেকে আর ভুল হবে না। এরপরেই কথার মোড় ঘুরে যায় সৃজলার জন্মদিনের আগের পরিকল্পনায়। জন্মদিনের আগে ভিয়েতনাম যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। সৃজলার মুখে ভিয়েতনাম যাওয়ার কথা শুনেই জিতুর প্রশ্ন, টিকিট কাটা হয়ে গিয়েছে কি না? সৃজলা জানান, এখনও টিকিট কাটা হয়নি।

এরপরই জিতুর কৌতুহল, কারা কারা যাবেন? সৃজলা জানান, তিনি এবং তাঁর দিদি। সৃজলা যাঁকে লিমা বলেন। ব্যস! এই সুযোগ কি আর ছাড়া যায়? সঙ্গে সঙ্গে জিতুর আবদার, তাঁকেও কি সঙ্গে নেওয়া যায়? সৃজলার তরফে অবশ্য সোজাসাপটা 'না'। কিন্তু জিতু কি আর এত সহজে হাল ছাড়ার পাত্র! তাঁর পাল্টা প্রস্তাব, সৃজলার দিদিকে তিনি পটিয়ে নেবেন। কিন্তু তাতেও বিশেষ লাভ হয় না। সৃজলার তরফে সবুজ সংকেত মেলে না। তাতে জিতু একাধিকবার যুক্তির শেষ নেই। তিনি বোঝানোর চেষ্টা করেন, তিনি সঙ্গে গেলে বরং সৃজলাদের বেড়ানো আরও জমে উঠবে। তিন জনের সফরে তিনি মোটেই 'কাবাব মে হাড্ডি' হবেন না, বরং মজাটাই বাড়বে। তবে কি জিতুর ভিয়েতনাম যাওয়ার আবদারের পিছনে অন্য কোনও অঙ্ক রয়েছে? কথার মাঝেই জিতুর প্রশ্ন, তিনি সঙ্গে গেলে সৃজলাকে কি কারও কাছে কোনও প্রশ্নের মুখে পড়তে হবে? সৃজলার উত্তর, হ্যাঁ।

Advertisement

জিতু আর সৃজলার এই কথোপকথনেই বোঝা গেল যে সৃজলা হয়তো বাইরে তাঁর চর্চিত প্রেমিকের কথাই বলতে চেয়েছেন। তবে বিগ বস-এর ঘরে জিতু আর সৃজলার মধ্যে আদৌও কোনও সমীকরণ তৈরি হচ্ছে কিনা তা বোঝা বড় দায়। প্রসঙ্গত, অভিনেতা শন বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সৃজলার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, এখনও কেউ এই সম্পর্কে সিলমোহর দেননি। অন্যদিকে, জিতুও ডিভোর্সি এবং নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন। 

Read more!
Advertisement
Advertisement