Advertisement

Raj-Subhashree: 'রাজ ও শুভ দুজনেই ভুল মন্তব্য করেছে', হঠাৎ করে উল্টো সুর নায়িকার দিদি দেবশ্রীর গলায়

বঙ্গে বিজেপি সরকার আসার পর থেকেই টলিপাড়ায় আমূল পরিবর্তন দেখা গিয়েছে। অনেক তারকাই, যাঁরা তৃণমূলের টিকিট পেয়েছিলেন ছাব্বিশের নির্বাচনে, হেরে যাওয়ার পর তাঁরা অনেকেই রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন। এই তালিকার মধ্যে নাম রয়েছে পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তীর।

রাজ-শুভশ্রীকে নিয়ে দেবশ্রীর প্রতিক্রিয়ারাজ-শুভশ্রীকে নিয়ে দেবশ্রীর প্রতিক্রিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2026,
  • अपडेटेड 11:47 AM IST
  • বঙ্গে বিজেপি সরকার আসার পর থেকেই টলিপাড়ায় আমূল পরিবর্তন দেখা গিয়েছে।

বঙ্গে বিজেপি সরকার আসার পর থেকেই টলিপাড়ায় আমূল পরিবর্তন দেখা গিয়েছে। অনেক তারকাই, যাঁরা তৃণমূলের টিকিট পেয়েছিলেন ছাব্বিশের নির্বাচনে, হেরে যাওয়ার পর তাঁরা অনেকেই রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন। এই তালিকার মধ্যে নাম রয়েছে পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তীর। নির্বাচনের দিন বিজেপি সরকারকে কটাক্ষ করে শুভশ্রীর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল। এরই মাঝে ৪ মে গণনা কেন্দ্রের বাইরে রাজের গায়ে কাদা ছোঁড়া ও চোর চোর স্লোগান নিয়েও মাঝে সরগরম হয় রাজ্য-রাজনীতি। এই সবের মাঝেই মুখ খুললেন শুভশ্রীর দিদি তথা রাজের শ্যালিকা দেবশ্রী গঙ্গোপাধ্যায়। 

প্রসঙ্গত, একুশের নির্বাচনে রাজ যখন প্রথমবার বিধায়ক পদের জন্য ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছিলেন, সেই সময় তাঁর প্রচারে শুভশ্রীর সঙ্গে দেখা গিয়েছিল দিদি দেবশ্রীকেও। কিন্তু এ বছর রাজের নির্বাচনী প্রচারে শুভশ্রীকে দেখা গেলেও দেবশ্রীকে দেখা যায়নি। এবার এক সংবাদমাধ্যমের কাছে সবটা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা শুভশ্রীর দিদি দেবশ্রী। প্রাক্তন বিধায়কের শ্যালিকা দেবশ্রী জানিয়েছেন যে তিনি জামাইবাবুর হারে খুবই দুঃখিত। দেবশ্রীর কথায়, কলকাতার আরজি কর কাণ্ড ঘটার পরেই রাজের ইস্তফা দেওয়া উচিত ছিল।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

এখানে বলা ভাল, রাজ ও শুভশ্রী তৃণমূল ঘনিষ্ঠ হলেও দেবশ্রী কিন্তু ২০১১ থেকে বিজেপির সমর্থক। উত্তরপ্রদেশের নির্বাচনে গিয়ে যোগী আদিত্যনাথের হয়ে প্রচার করে এসেছেন। তাই এই রাজ্যে পদ্মফুল ফোটায় স্বাভাবিকভাবেই ভীষণ খুশি শুভশ্রী। তবে গণনার দিন জামাইবাবু রাজের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা সত্যিই খারাপ লেগেছে তাঁর। দেবশ্রী জানিয়েছেন যে তিনি নিজের চোখে দেখেছেন রাজ কতটা খেটেছে ব্যারাকপুরের জন্য। তিনি এও বলেন, এ ঘটনা ঘটার পরে ব্যারাকপুরের নবনির্বাচিত বিধায়ক কৌস্তভ বাগচীর সঙ্গে কথা হয়েছিল। কৌস্তভ সেখানে থাকলে, এমন ঘটনা ঘটত না। যদিও এই ঘটনা প্রভাব ফেলেছে রাজের শ্বশুর-শাশুড়ির উপর।

দেবশ্রী জানিয়েছেন যে পরিবারের দুই সদস্য অন্য রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলেও, তাঁর বিজেপি সমর্থক হওয়া একেবারেই ব্যক্তিগত বিষয়। বিজেপির হয়ে ভোটে লড়ার প্রস্তাবও ছিল তাঁর কাছে, কিন্তু পরিবারের কথা ভেবে দেবশ্রী পিছিয়ে আসেন। শুভশ্রীর দিদি এও বলেন যে রাজ ও শুভ দুজনেই বেশ কিছু ভুল মন্তব্য করে বসে। মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানা মোটেই উচিত হয়নি। দেবশ্রীর কথায়, ২০২৪ সালে হওয়া আরজি কর কাণ্ডই তৃণমূলের পতনের কারণ।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement