Advertisement

Swastika Arnab Gossip: অর্ণবের কাঁধে মুখ গুঁজে আদুরে ছবি স্বস্তিকার, প্রেম করছেন নাকি?

বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে জুটি বেঁধেছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পর্দায় বিদ্যা ও রাজঋতের কেমিস্ট্রি দর্শকগের ভীষণ পছন্দের। তবে এবার শোনা যাচ্ছে, রিল লাইফের সেই রসায়ন এবার নাকি বাস্তবেও ধরা দিয়েছে।

স্বস্তিকা-অর্ণবস্বস্তিকা-অর্ণব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 2:39 PM IST
  • পর্দার বাইরেও স্বস্তিকা-অর্ণবের মিষ্টি খুনসুটি বেশ ভালই সাড়া মিলেছে সোশ্যাল মিডিয়ায়।

বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-তে জুটি বেঁধেছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পর্দায় বিদ্যা ও রাজঋতের কেমিস্ট্রি দর্শকগের ভীষণ পছন্দের। তবে এবার শোনা যাচ্ছে, রিল লাইফের সেই রসায়ন এবার নাকি বাস্তবেও ধরা দিয়েছে। অন্দরের ফিসফাস, শ্যুটিংয়ের বাইরেও নাকি তাঁরা সময় কাটাচ্ছেন একে-অপরের সঙ্গে। 

সম্প্রতি স্বস্তিকা একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে অর্ণবের কাঁধে মুখ গুঁজে থাকতে দেখা গিয়েছে। এইভাবেই পোজ দিয়ে ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। ছবির ক্যাপশনে লেখা, ‘অনেকটা একরকমের’। এটা যে শ্যুটিংয়ের ফাঁকেই তোলা একটি ছবি তা নিয়ে একেবারেই কোনও দ্বিমত নেই। তবে এই আদুরে ছবি দেখার পর অনেকের মনেই প্রশ্ন উঁকি মারছে যে তাহলে কি দুজনে সম্পর্কে আছেন? এই প্রথম নয়, এর আগেও অর্ণবের সঙ্গে ঠিকই একইরকম কায়দায় রোম্যান্টিক ছবি তুলে স্বস্তিকা অনুরাগীদের সামনে প্রশ্ন রেখেছিলেন-বন্ধু নাকি প্রেমিক? এই বিষয়ে দুজনের কেউই স্পিকটি নট। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পর্দার বাইরেও স্বস্তিকা-অর্ণবের মিষ্টি খুনসুটি বেশ ভালই সাড়া মিলেছে সোশ্যাল মিডিয়ায়। দর্শকের কাছে তাঁদের পরিচয় ‘বিদ্যা’ আর ‘রাজঋত’। চিত্রনাট্যের কারসাজিতে প্রেম দানা বাঁধার আগেই বিয়ে। সাতপাক ঘোরার পর পর্দায় প্রেম করছেন তাঁরা। বাস্তবেও কি সেই প্রেমের ছোঁয়া লাগল একে-অপরের হৃদয়ে? তাঁদের বেশ কিছু ছবিতে মাখো মাখো রসায়ন কারোরই চোখ এড়ায়নি। যদিও দুজনেই সম্পর্কের কথা একেবারে এড়িয়ে গিয়েছেন। বরং বলেছেন, সিরিয়ালের জন্যই এরকম ছবি তুলে তাঁরা দর্শকদের উপহার দিচ্ছেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

প্রসঙ্গত, অনেক সময়ই সিরিয়ালের খাতিরে নিজেদের জুটিকে দর্শকদের কাছে জনপ্রিয় করতে অনেকেই এই ধরনের ছবি-ভিডিও পোস্ট করে থাকেন। সেই তালিকায় অনেকেই রয়েছেন। তবে অনেকের প্রেমও গড়িয়েছে বাস্তবেও। এবার স্বস্তিকা ও অর্ণবও সেই রাস্তাতেই হাঁটছেন কিনা, এখনও তা জানা যায়নি। যদিও অর্ণব ও স্বস্তিকা দুজনের জীবনেই প্রেম এসেছিল। গায়ক শোভনের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কের কথা অজানা ছিল না কারোরই। অপরদিকে, অর্ণবের সঙ্গে ইপ্সিতার আইনি বিয়ে হওয়ার পরও তা ভেঙে যায়। আপাতত তাঁরা ‘সিঙ্গলহুড’ উপভোগ করছেন। সেই সঙ্গে মন দিয়েছেন কাজে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement