Advertisement

Manosi Sengupta: সায়ক-সুস্মিতা চর্চা নেটপাড়া জুড়ে, বিরক্ত মানসী নিলেন বড় সিদ্ধান্ত

টেলিপাড়ার স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত মানসী সেনগুপ্ত। যেটাই বলেন কোনও রাখঢাক না করেই বলেন। অভিনয়ের পাশাপাশি এখন অনেকেই ভ্লগিং করে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

মানসী সেনগুপ্তমানসী সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2026,
  • अपडेटेड 10:01 AM IST
  • টেলিপাড়ার স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত মানসী সেনগুপ্ত।

টেলিপাড়ার স্পষ্ট বক্তা হিসাবেই পরিচিত মানসী সেনগুপ্ত। যেটাই বলেন কোনও রাখঢাক না করেই বলেন। অভিনয়ের পাশাপাশি এখন অনেকেই ভ্লগিং করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীও সেই তালিকায় রয়েছেন। নিজের ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্ত মানসী শেয়ার করতেন সোশ্যাল মিডিয়াতে। তবে বিগত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়া জুড়ে যে পরিমাণ অশালীন বিষয় চলছে, তাতে রীতিমতো বিরক্ত মানসী। আর এবারে তিনি এক কঠোর সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

আসলে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী-ভ্লগার সুস্মিতা রায়ের একাধিক বিয়ে, প্রাক্তন স্বামী-শ্বশুরবাড়ি নিয়ে কাটাছেঁড়া চলছে। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতা করার অভিযোগও এনেছেন সুস্মিতা। বেডরুমের গোপন কথাও ফাঁস হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে অনেক তারকাই বেশ ক্ষুব্ধ। এর আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় নাম না করে কটাক্ষ করেছিলেন। তবে এই ঘটনার পর মানসী কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। 

মানসী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি আর সোশ্যাল মিডিয়ায় ভ্লগ করবেন না। শুধুমাত্র তাঁর পেশাজীবনের কথাই থাকবে অভিনেত্রীর পেজে। সোশ্যাল মিডিয়াতে তাঁর এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়ে দিলেন অভিনেত্রী। মানসী লিখলেন, প্রথম থেকেই আমার সোশ্যাল মিডিয়া নিয়ে অনিহা ছিল। তারপর ভ্লগিং, বিটিএস মাঝে মাঝে পোস্ট করতাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম দিনে দিনে এটা একটা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই ঠিক করেছি আমি আজ থেকে কোনওরকম ভ্লগিং করবো না। 

মানসী আরও লেখেন, কারণ চারিপাশে কিছু কিছু ভ্লগাররা যা শুরু করেছে, তা খুব কুরুচিকর এবং বন্ধ করা দরকার। একজন অভিনেত্রী হিসেবে যতটুকু পোস্ট দরকার প্রতিদিন তা আমার টিম করবে। আমার প্রেস বন্ধুদের বলব দয়া করে এটা সোজাপথে দেখুন। শিরোনাম অনেক কিছু বদলে দিতে পারে। এরপর তিনি তাঁর ভক্তদের উদ্দেশ্যে বলেন যে খুব শীঘ্রই নতুন কাজ নিয়ে ফিরছেন তিনি। প্রসঙ্গত, মানসীর ভ্লগ বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু দ্বিতীয় প্রেগন্যান্সির পর ক্রমাগত তাঁর স্বামীকে নিয়ে কটাক্ষ শুরু হয়, যা নিয়ে মানসী নিজেও খুব তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। পরে মানসী নিজেই জানান যে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন।   

Advertisement

র্তমানে অভিনেতা সায়ক, তাঁর দাদা এবং প্রাক্তন বউদি সুস্মিতার ব্যক্তিগত জীবনের কাদা ছোড়াছুড়িতে সরগরম নেটপাড়া। যেন ছিছিক্কার পড়ে গিয়েছে চতুর্দিকে। নাম উল্লেখ না করলেও সম্ভবত সায়ক-সুস্মিতাকেই অভিনেত্রী মানসী খোঁচা দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। র এই কাদা ছোড়াছুড়ি দেখে কার্যত বিরক্ত হয়েই বড়সড় সিদ্ধান্ত অভিনেত্রীর।   

Read more!
Advertisement
Advertisement