Advertisement

Mishmee Das: 'একটা মুখ ভেসে উঠলেই বমি পায়', জিতুকেই কটাক্ষ করলেন নাকি মিশমি?

বিগ বস-এর বাড়িতে নানান কাণ্ড ঘটিয়ে এখন প্রায় শিরোনাম দখল করে নিয়েছেন অভিনেতা। টলিপাড়ার অনেকেই জিতু কমলকে নিয়ে নিন্দায় সরব হয়েছেন। আবার অনেকেই বলছেন এটা হয়তো জিতুর গেম স্ট্র্যাটেজি। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই নাম জিতু কমল।

জিতু-মিশমিজিতু-মিশমি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 2:15 PM IST
  • এবার সেই জিতুর নাম না করে অভিনেতাকে কটাক্ষ করলেন ছোটপর্দার চেনা মুখ মিশমি দাস।

'বিগ বস' বাংলা সিজন ৩-এ টলিউড থেকে অনেক তারকারাই গিয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম জিতু কমল, সৌরভ দাস, মনামী, দুর্নিবার, সৃজলা এঁরা। তবে এখন যাঁকে নিয়ে চর্চা তুঙ্গে, তিনি হলেন জিতু কমল। বিগ বস-এর বাড়িতে নানান কাণ্ড ঘটিয়ে এখন প্রায় শিরোনাম দখল করে নিয়েছেন অভিনেতা। টলিপাড়ার অনেকেই জিতু কমলকে নিয়ে নিন্দায় সরব হয়েছেন। আবার অনেকেই বলছেন এটা হয়তো জিতুর গেম স্ট্র্যাটেজি। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন একটাই নাম জিতু কমল। এবার সেই জিতুর নাম না করে অভিনেতাকে কটাক্ষ করলেন ছোটপর্দার চেনা মুখ মিশমি দাস।  

মিশমির সেই পোস্টে লেখা রয়েছে, ‘বেশ কদিন ধরে বিগ বস দেখা বন্ধ রেখেছি। এবার মনে হচ্ছে ফেসবুকটাও খোলা বন্ধ করে দিতে হবে! কারণ নিউজ ফিডে একটা মুখ ভেসে উঠলেই বমি পায়, আর মাথার তাপমাত্রা এমন বেড়ে যায় যে এসি-ও হার মেনে যাবে! নামটা আর বলার কী আছে, সবাই জানে। হেরোর ঠিক উল্টোটা ভাবলেই যার মুখটা ভেসে ওঠে! হেরো’। তবে মিশমি কারোর নাম তাঁর পোস্টে না করলেও জিতুর ভক্তরা বুঝে গিয়েছেন এই পোস্ট আসলে কাকে নিয়ে। আর তারপরই জিতু-ভক্তরা একহাত নিলেন মিশমিকে। 

কেউ লিখেছেন, কতদিন কাজ নেই, তাই ওই মুখটার সাহায্য নিতে হচ্ছে ফুটেজের জন্য। আবার কেউ লেখেন, নিজের পছন্দের লোক ফাইনালের দৌড়ে পিছিয়ে পড়লে এসি-র হাওয়াও গরম লাগে! কেউ লিখেছেন, আপনাকে তো সবাই ভুলে যাচ্ছিল, জিতুদার নাম নিয়ে যদি একটু ফুটেজ নেওয়া যায়। আবার কেউ লিখেছেন, খুব জ্বলন হচ্ছে নাকি ম্যাডাম। সব মিলিয়ে জিতুর ফ্যানেরা বুঝিয়ে দিয়েছেন অভিনেতাকে কিছু বললে, তাঁরাও ছেড়ে কথা বলবেন না। 

শনিবার ও রবিবার দাদার দরবার চলাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে বেশ কিছু কারণে বকা খান জিতু। এমনকী বিগ বস-কে অপমান করেছেন বলেও জানিয়েছেন সৌরভ। বর্তমানে দু ভাগে বিভক্ত গোটা ঘর। একপেশে হয়ে পড়েছেন জীতু ও সৃজলা। যদিও একাংশের মতে, এটা তাঁদের দুজনেরই গেম প্ল্যান। আর দু সপ্তাহ পর বিগ বস বাংলার গ্র্যান্ড ফিনালে। অর্থাৎ ঘর থেকে বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে আরও এক সদস্যের। যদিও ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছেন জিতু ও সৌরভ। এখন দেখার সৃজলা, নিরঞ্জন, দুর্নিবার,  রাজবীর, মনামী, তনুশ্রীর মধ্যে কার ভাগ্যে শিঁকে ছেড়ে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement