Advertisement

Television Actress: 'কোনও একটি অ্যাপকে আমার ওপর নিয়ন্ত্রণ...', সোশ্যাল মিডিয়া ছাড়লেন এই অভিনেত্রী

ছোটপর্দার চেনা মুখ প্রত্যুষা পাল। বেশ কিছু সিরিয়ালে তিনি অভিনয় করেছেন প্রধান চরিত্রে। তবে এখন বেশ কিছু বছর ধরে তাঁকে ছোটপর্দায় দেখা যাচ্ছে না। নিজেকে অভিনয় জগত থেকে গুটিয়ে রেখেছেন প্রত্যুষা। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন প্রত্যুষা।

প্রত্যুষা পালপ্রত্যুষা পাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2026,
  • अपडेटेड 10:54 AM IST
  • ছোটপর্দার চেনা মুখ প্রত্যুষা পাল।

ছোটপর্দার চেনা মুখ প্রত্যুষা পাল। বেশ কিছু সিরিয়ালে তিনি অভিনয় করেছেন প্রধান চরিত্রে। তবে এখন বেশ কিছু বছর ধরে তাঁকে ছোটপর্দায় দেখা যাচ্ছে না। নিজেকে অভিনয় জগত থেকে গুটিয়ে রেখেছেন প্রত্যুষা। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় থাকেন প্রত্যুষা। তবে এবার এক বড়সড় সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। নিজের সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েও দিয়েছেন অভিনেত্রী।  

টেলিদুনিয়ার মিষ্টি অভিনেত্রী প্রত্যুষা পাল অভিনয় জগত থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তা ও ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম কিছু নয়। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী ডেইলি ভ্লগিং করে তাঁর জনপ্রিয়তা ও পরিচিতিকে ধরে রেখেছেন। কিন্তু হঠাৎ করেই প্রত্যুষা এমন এক সিদ্ধান্ত নিলেন, যা দেখার পর অনেকেই অবাক হয়েছেন। প্রত্যুষা শনিবার রাতে তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি জানিয়েছেন যে কিছুদিনের জন্য অভিনেত্রী ইনস্টাগ্রাম থেকে ব্রেক নিচ্ছেন। যদিও এর কারণ হিসাবে সেভাবে কিছুই জানাননি তিনি। 

প্রত্যুষা ইনস্টা পোস্টে লেখেন, 'আমি ইনস্টাগ্রাম থেকে সাময়িক বিরতি নিতে চলেছি। ইদানিং এটা ঠিক যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে কাজ করছে না। আর কোনও অদ্ভুত কারণে বিষয়টি আমাকে যতটা বিচলিত করার কথা, তার চেয়ে অনেক বেশি বিরক্ত করছে। আর ঠিক তখনই আমি বুঝতে পারলাম—এটি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল; মনে হচ্ছিল যেন এটিই আমার সত্তাকে সংজ্ঞায়িত করছে। ঠিক সেই মুহূর্তেই আমি উপলব্ধি করলাম যে, আমার কিছুটা সরে আসা প্রয়োজন—এবং কোনও একটি অ্যাপকে আমার ওপর এতটা নিয়ন্ত্রণ বিস্তার করতে দেওয়া আমার উচিত হবে না।' এরপর প্রত্যুষা আরও লেখেন, 'তাই, আমি কিছুদিনের জন্য ডিজিটাল ডিটক্স হতে চললাম। আমি তখনই ফিরব যখন বুঝব এটা কোনওভাবে আমার ওপর প্রভাব ফেলছে না। আমার ফেসবুক পেজ অ্যাক্টিভ থাকবে যতদিন আমার শিডিউল করা পোস্ট শেয়ার না হচ্ছে। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।'

Advertisement

 

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া এমনই এক বিষয় হয়ে উঠেছে সকলের কাছে, যে দিনরাত এই মুঠোফোনের ভার্চুয়াল ওয়ার্ল্ডকে না দেখলে যেন পেটের ভাতটাই হজম হবে না। ভাল থেকে মন্দ আবার খারাপ থেকে অতি খারাপ, সব ধরনের কনটেন্ট রয়েছে এখানে। যা আমাদের প্রতিদিনের জীবন যাত্রাকে যথেষ্ট প্রাভাবিত করে। এর আগেও একাধিক তারকা সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য ব্রেক নিয়েছিলেন। 

২০২৪ সাল থেকেই ছোট-বড় কোথাও নেই প্রত্যুষা পাল। ছোট পর্দায় তাঁর প্রথম কাজ ‘তবু মনে রেখো’ ধারাবাহিক। প্রথম অভিনয়ই তাঁকে জনপ্রিয়তা দিয়েছিল। তার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এসো মা লক্ষ্মী, গুড্ডু যেখানে গুড়িয়া সেখানে ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।  ২০২২-এ খুব কাছের বান্ধবী ও অভিনেত্রী পল্লবীর রহস্যমৃত্যু প্রত্যুষার ওপর গভীর প্রভাব ফেলেছিল। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। নিজেকে সামলাতে গিয়ে কাজ থেকে সরে যান তিনি। ২০২৪-এ আবার কাজে ফেরেন। একটি ছবিতে অভিনয় করেছেন। 

Read more!
Advertisement
Advertisement