
ইতিবাচক চরিত্র দিয়ে কেরিয়ার শুরু করলেও এখন তিনি টেলি দুনিয়ার সবচেয়ে সুন্দরী খলনায়িকা বললে অত্যুক্তি হবে না। তাঁর টোল পড়া হাসি ও চোখের চাহনি দেখলে পর্দার হিরো মন হারিয়ে ফেলেন। তবে ইদানিং তাঁকে ছোটপর্দায় নেতিবাচক চরিত্রেই বেশি দেখা যাচ্ছে। চিরসখা সিরিয়ালে বর্ষা চরিত্রে অভিনয় করে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। চিরসখা বন্ধ হয়ে যাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি। তবে সদ্য ফিরেছেন সিরিয়ালে। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন অভিনেত্রী। সম্প্রতি শিঞ্জিনীর ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালো।
সাদা রঙের টিউব টপে ছবি তুলেছেন শিঞ্জিনী। খোলা চুল, হালকা মেকআপ ও ন্যুড লিপস্টিক, চোখ সরানো দায় হবে অভিনেত্রীর থেকে। শিঞ্জিনীর সবচেয়ে বড় ইউএসপি হল তাঁর গায়ের তামাটে রং। যা সহজেই মানুষকে আকর্ষণ করে। অভিনেত্রীর কিলার লুকস আর চোখের চাহনিতে পাগল হবেন আপনি। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন চিরসখার বর্ষা। অভিনেত্রীর এই ছবির প্রশংসা করেছেন সকলেই।
নেতিবাচক চরিত্র করেও যে সবথেকে চর্চায় থাকা যায় তার উদাহরণ শিঞ্জিনী চক্রবর্তী। উমা সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করার পর পরই তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা দিতে শুরু করে। পঞ্চমী, চিরসখার পর এবার কুমকুম সিরিয়ালেও তিনি খলনায়িকার ভূমিকায় অভিনয় করছেন। তবে চিরসখা ধারাবাহিকে দজ্জাল পুত্রবধূর ভূমিকায় অভিনয় করে দর্শকদের চক্ষুশূল হয়েছিলেন শিঞ্জিনী। বর্ষার চরিত্রে ভীষণ ভাবে হিট তিনি। দর্শক যত দুর্মুখ হবে তাঁর প্রতি ততই শিল্পীর জনপ্রিয়তা। তবে চিরসখা বন্ধ হয়ে যাওয়ার পর দুমাস দেখা ছিল না অভিনেত্রীর। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে কুমকুম-এ ফিরেছেন শিঞ্জিনী।
তাঁর প্রথম সিরিয়াল ছিল 'অষ্টমী'। ছোটপর্দায় উমা হয়ে পথ চলা শুরু করলেও অভিনয় গুণে ও দর্শক চাহিদায় শিঞ্জিনী মানেই এখন বর্ষা। রীতিমত বিশাল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীকে পর্দায় পজিটিভ ও নেগেটিভ দুই চরিত্রেই অভিনয় করতে দেখা গেলেও নেগেটিভ চরিত্রেই বেশি নজর কেড়েছেন দর্শকের। এই মুহূর্কে শিঞ্জিনীর পরিচয় দুঁদে খলনায়িকা হিসাবেই। টেলি দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা কম কিছু নয়। অভিনেত্রীর সাবলীল অভিনয় বরাবরই নজর কেড়েছে সকলের।