Advertisement

Shaheb-Susmita Relation Rumours: সাহেবের মা-বোনের সঙ্গে পারিবারিক ফ্রেমে সুস্মিতা, বিয়ের দিনক্ষণ পাকা হল?

চর্চা বহুদিনের। কিন্তু তাও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। কথা সিরিয়াল করতে গিয়েই একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়ান সাহেব ও সুস্মিতা। একসঙ্গে তাঁদের সব জায়গাতেই এখন দেখা যায়। সাহেবের বাড়িতেও নিত্য যাতায়াত সুস্মিতার।

কবে বিয়ে করছেন সাহেব-সুস্মিতা?কবে বিয়ে করছেন সাহেব-সুস্মিতা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Apr 2026,
  • अपडेटेड 1:29 PM IST
  • সাহেব ও সুস্মিতার দুজনেরই অতীত রয়েছে।

চর্চা বহুদিনের। কিন্তু তাও প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। কথা সিরিয়াল করতে গিয়েই একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়ান সাহেব ও সুস্মিতা। একসঙ্গে তাঁদের সব জায়গাতেই এখন দেখা যায়। সাহেবের বাড়িতেও নিত্য যাতায়াত সুস্মিতার। তবে তাঁদের এই সম্পর্কের কথা এখনই প্রকাশ্যে নিয়ে আসতে নারাজ এই জুটি। টলিপাড়ায় গুঞ্জন, চুটিয়ে প্রেম করছেন তাঁরা। এবার সাহেবের মা ও বোনের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন সুস্মিতা। আর এই ছবি সামনে আসার পর ফের তাঁদের বিয়ে নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। 

সুস্মিতা নিজেই এই ছবিগুলি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে সাহেবের মায়ের হাত ধরে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সঙ্গে রয়েছেন সাহেবের বোন সোনম ও সাহেবের জামাইবাবু তথা জনপ্রিয় ফুটবলার সুনীল ছেত্রী। সোনম-সুনীলের ছেলেকে দেখা গেল সুস্মিতার সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও। পারিবারিক এই ছবিতে সুস্মিতা যে তাঁর জায়গা পাকা করে নিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। কথা সিরিয়ালের অনস্ক্রিন জুটি যে বাস্তবেও তাঁদের সম্পর্ককে অন্য মোড় দিতে চাইছেন, সেটা নিজেরা না স্বীকার করলেও, বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছে না। যদিও পরিবারের সঙ্গে সাহেবকে দেখা যায়নি। 

প্রসঙ্গত, গত বছর দিওয়ালিতেও সোনম-সুনীলের বেঙ্গালুরুর বাড়িতে গিয়েছিলেন সাহেব, সঙ্গে ছিলেন সুস্মিতা। সাহেবের পরিবারের সঙ্গে সুস্মিতা যে ভাল রকমভাবে মিশে গিয়েছেন, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। একসঙ্গে স্টার জলসার পর্দায় ‘কথা’ ধারাবাহিকে কাজ করেছিলেন সুস্মিতা-সাহেব। পর্দায় তাঁদের জুটি হিট হয়। তারপর তাঁদের নিয়ে শুরু হয় প্রেমের গুঞ্জন। অন্যদিকে সাহেব-সুস্মিতাকে একসঙ্গে নানা ইভেন্টেও দেখা যায়। ফলে সব মিলিয়ে তাঁদের প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়ে ওঠে। তবে এই প্রসঙ্গে সাহেব বা সুস্মিতা এখনও কেউই সরাসরি সিলমোহর দেননি।

সাহেব ও সুস্মিতার দুজনেরই অতীত রয়েছে। সাহেব এর আগে মডেল-অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে প্রেম করতেন। তাঁদের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এক দুর্ঘটনায় প্রাণ হারান সোনম। অন্যদিকে, সুস্মিতারও প্রেমিক ছিল। বহু বছর ধরেই অনির্বাণের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। বাগদানও হয়ে গিয়েছিল তাঁদের। ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। ৫ বছরের সেই সম্পর্ক ভেঙে সুস্মিতার সঙ্গে এখন সাহেবের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে কবে এই জুটি ছাদনাতলায় যান, এখন সেটাই দেখার।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement