
সোশ্যাল মিডিয়ায় চর্চার নাম সুস্মিতা রায়। যাঁকে নিয়ে আলোচনা যেন কিছুতেই থামছে না। স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে ডিভোর্সের কয়েকদিনের মাথায় ফের বিয়ে করে রীতিমতো শিরোনাম দখল করে নিয়েছেন ছোটপর্দার এই অভিনেত্রী তথা ভ্লগার সুস্মিতা। আর এই নিয়েই চলছে জোর তরজা। তারই মাঝে অভিনেত্রী-ভ্লগারের বিয়ে-সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। সুস্মিতার প্রাক্তন স্বামী দাবি করেছেন, সুস্মিতার ৫ নম্বর বিয়ে এটা। আর এই বিষয়টি সামনে আসার পরই অভিনেত্রীকে নিয়ে আবারও জল্পনা নতুন করে দানা বেঁধেছে।
নিজের অতীত নিয়ে ফেসবুক লাইভে কথা বলতে গিয়ে সুস্মিতা জানিয়েছেন খুব অল্প বয়সে তাঁর প্রথম বিয়ে হয়। কিন্তু সেই বিয়ে ও সংসার টেকেনি। এরপর পরিবারের চাপে পড়ে তাঁকে দ্বিতীয় বিয়ে করতে হয়। ব্যাঙ্গালুরুতে সেই বিয়ে হয়েছিল। কিন্তু সেই বরের নাকি অন্য সম্পর্ক থাকায় সেটাও ভেঙে যায়। দ্বিতীয় বিয়ে ভাঙার পরই তাঁর সঙ্গে পেশায় সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর আলাপ। যে আলাপ প্রেমে পরিণত হয় এবং বিয়ে হয় তাঁদের। বিয়ের আগে এক প্রযোজকের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।
এরপর আবারও সব্যসাচীর কাছে ফিরে আসেন সুস্মিতা। এরপর সব্যসাচীর অভিযোগ অনুযায়ী, জিনিসের লোভে এক ধনী ব্যক্তির কাছে চলে যান অভিনেত্রী। তাঁর বাড়িতে গিয়েও থাকতে শুরু করে। কিন্তু সেই ব্যক্তি প্রতারণা করলে আবার সব্যসাচীর কাছেই ফিরে আসেন সুস্মিতা। গত বছর থেকেই সব্যসাচী ও সুস্মিতার বিচ্ছেদের কথা শোনা যেতে শুরু করে। সুস্মিতার জন্মদিনের দিনই নিজেদের আলাদা হওয়ার কথা সামনে আনেন সব্যসাচী। এরপর তাঁদের ছাদও আলাদা হয়ে যায়। দুজনেই যে যাঁর কেরিয়ারে ফোকাস করতে শুরু করেন।
জগদ্ধাত্রী অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নতুন ব্যবসাতেও যোগ দেন। আর সেখানেই সম্পর্কে জড়ান শুভাশিষ দে-এর সঙ্গে। সুস্মিতা যে ব্যবসা সংস্থাটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই সংস্থার-ই অংশীদার তিনি। কিছুদিন আগেই সুস্মিতা পঞ্চম বিয়ে সেরেছেন। ৩৬ বছর বয়সে মা হওয়ার ইচ্ছাকে সামনে রেখে তিনি এই বিয়ে করেছেন বলে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, অভিনেত্রী নাকি আগে থেকেই প্রেগন্যান্ট, তাই তড়িঘড়ি বিয়েটা করে নিলেন।
প্রসঙ্গত, সুস্মিতা রায়কে দর্শক জগদ্ধাত্রী ধারাবাহিক থেকে শুরু করে কৃষ্ণকলি, অপরাজিতা অপু, ইত্যাদি ধারাবাহিকে দেখেছেন। সুন্দরবন থেকে এসে টলিউডে তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন। এত কাজের মধ্যে তাঁকে সবথেকে বেশি খ্যাতি দিয়েছিল কৃষ্ণকলি ধারাবাহিকটি। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি ভ্লগিং, ব্যবসা সবটাই একা হাতে সামলাচ্ছেন।