Advertisement

New Game Show: আসছে নতুন রিয়্যালিটি শো, জিততে পারবেন টাকাও, সঞ্চালনায় কোন 'দাদা'?

এই প্রোমোর নেপথ্যে যে কন্ঠ রয়েছে, সেখানে শুনতে পাওয়া যাচ্ছে, দাদার সঙ্গে খেলবেন আপনিও। কিন্তু এই দাদা কে? সৌরভ গঙ্গোপাধ্যায়, দেব, জিৎ নাকি অন্য কেউ?

খেলো বাংলা গেম শোখেলো বাংলা গেম শো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2026,
  • अपडेटेड 1:24 PM IST
  • চ্যানেলে চ্যানেলে মেগা সিরিয়াল শুরু হওয়ার পাশাপাশি রিয়্যালিটি শোগুলি নিয়েও দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে।

চ্যানেলে চ্যানেলে মেগা সিরিয়াল শুরু হওয়ার পাশাপাশি রিয়্যালিটি শোগুলি নিয়েও দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। এই মুহূর্তে স্টার জলসায় চলছে বিগ বস বাংলা। যা নিয়ে দর্শকদের কৌতুহল সবচেয়ে বেশি। এবার এই চ্যানেলে আরও এক রিয়্যালিটি শো শুরু হতে চলেছে। যার প্রোমো সদ্যই সামনে এসেছে। এই রিয়্যালিটি শোয়ের না খেলো বাংলা। 

চ্যানেলের পক্ষ থেকে এই অনুষ্ঠানের প্রথম প্রোমো মুক্তি পেয়েছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, খেলো বাংলা নামে একটি নতুন গেম শো আসতে চলেছে। এই অনুষ্ঠানে শুধু উত্তর নয়, প্রশ্ন করতে পারবেন প্রতিযোগীরা। উত্তর দিতে পারলেই মিলবে নগদ পুরষ্কার। কিন্তু এবার প্রশ্ন হল এই শোয়ের হোস্ট কে? খেলো বাংলার সঞ্চালনার দায়িত্ব কার কাঁধে দেওয়া হবে?

এই প্রোমোর নেপথ্যে যে কন্ঠ রয়েছে, সেখানে শুনতে পাওয়া যাচ্ছে, দাদার সঙ্গে খেলবেন আপনিও। কিন্তু এই দাদা কে? সৌরভ গঙ্গোপাধ্যায়, দেব, জিৎ নাকি অন্য কেউ? বিগ বস বাংলা নিয়ে ব্যস্ত রয়েছেন সৌরভ। অপরদিকে, স্টার-এর প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলার দাদাগিরির হোস্ট দেব। তিনি ওই শোয়ের চুক্তি ভেঙে অন্য চ্যানেলে আসতে পারবেন না। তাহলে কি জিৎকে দেখা যেতে পারে নতুন এই শোয়ের হোস্টে নাকি টলিউডের অন্য কোনও দাদা এই শোয়ের সঞ্চালনা করবেন। এই শো কবে থেকে ও কখন দেখানো হবে, চ্যানেলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আপাতত স্টার জলসা যে নতুন গেম শো নিয়ে একেবারে প্রস্তুত সেটা বোঝাই যাচ্ছে। 

প্রসঙ্গত, বিগত কিছু দিনে স্টার জলসা এবং জি বাংলায় একাধিক অনুষ্ঠানের সঞ্চালক বদল হয়েছে। দিদি নম্বর ওয়ানের সঞ্চালিকা হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দাদাগিরির সঞ্চালক হয়েছেন দেব, সৌরভ গঙ্গোপাধ্যায় দায়িত্ব রয়েছেন বিগ বস বাংলার। অন্যদিকে পাল্টে গিয়েছে রান্নাঘরের সঞ্চালকের মুখ। তাই এবার নতুন কোন মুখকে সঞ্চালকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement