Advertisement

Tele Actress Chhathn Puja: ঠেকুয়াও তৈরি করেন, মেটে সিঁদুরও পরেন, বাঙালি নায়িকার ছটপুজো উদযাপন

নাক থেকে টেনে মেটে সিঁদুর পরেছেন তিনি। হাতে মাটির চুড়ি তবে শাঁখাটাও রয়েছে। শুধুমাত্র এই ছটপুজোতেই মেটে রঙের সিঁদুর পরেন তিনি। দৈনন্দিন জীবনে লাল রঙের সিঁদুরই পরে থাকেন।

মিমি দত্তমিমি দত্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2026,
  • अपडेटेड 6:23 PM IST
  • তবে স্ত্রী বাঙালি হলেও স্বামী কিন্তু অবাঙালি।

বাংলা সিরিয়াল ও টলিউডের চেনা মুখ দুজনেই। অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী-স্ত্রী। তবে স্ত্রী বাঙালি হলেও স্বামী কিন্তু অবাঙালি। তাই নাক থেকে সিঁথি পর্যন্ত কমলা সিঁদুর পরে ছটপুজো উদযাপন করলেন অভিনেত্রী মিমি দত্ত। প্রতিবছরই তাঁকে এই ছটপুজো উদযাপন করতে দেখা যায়। পুজোর বিভিন্ন রীতি-রেওয়াজ থেকে ঠেকুয়া তৈরি সবটাই করে থাকেন অভিনেত্রী। এ বছরও তাঁকে ছট্টি মাইয়ার উৎসবে মেতে উঠতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন মিমি। 

মিমি ছটপুজোয় শুধু অংশ নেন, কিন্তু পুজোর আগে যে উপোস ও রীতি রয়েছে সেগুলো তিনি পালন করেন না। ওমের মা এবং বৌদি এই ছটপুজো করেন। মিমি শুধু এই পুজোতে যোগ দেন। এর আগে মিমি জানিয়েছিলেন যে যে তিনি প্রতিবছরই এইদিনে ঘাটে যান। শ্বশুরবাড়িতে ঠেকুয়া বানানোর কাজেও তিনি হাত লাগান। কিন্তু উপোস করে গঙ্গায় নেমে যে পুজো করা হয়, সেটা অভিনেত্রী করেন না। এতে অবশ্য ওমের বাড়ির লোকের কোনও আপত্তি নেই। 

প্রতি বছরই মিমির কাছে এই ছটপুজোর সময় ঠেকুয়া খাওয়ার দাবি থাকে ইন্ডাস্ট্রির একাধিকজনের। মিমি সেই দাবি পূরণও করেন। যাঁরা দীর্ঘদিন য়োগাযোগে নেই, তাঁরাও মিমিকে বা ওমকে ফোন করে এই ঠেকুয়ার দাবি করে থাকেন। তাঁর শাশুড়ির হাতের ঠেকুয়া সবচেয়ে ভাল বলেই জানান মিমি। এর থেকে ভাল ঠেকুয়া তিনি আর খাননি। শুধুমাত্র মানুষকে দেওয়ার জন্য মিমির শাশুড়ি মা ভালোবেসে ঠেকুয়া তৈরি করেন। আর এগুলো তো কুকিজের মতো রেখে খাওয়া যায়। বাঙালি মেয়ে মিমি, বিয়ে হয়েছে অবাঙালি পরিবারে, তাই ছটপুজো একেবারেই নতুন ছিল তাঁর কাছে বিয়ের পর। কিন্তু এখন আর নতুন নয়, এই সংস্কৃতির সঙ্গেও তিনি নিজেকে মিলিয়ে দিয়েছেন। 

এ বছর মিমিকে ছটপুজোর দিন লাল শাড়িতে দেখা গিয়েছে। নাক থেকে টেনে মেটে সিঁদুর পরেছেন তিনি। হাতে মাটির চুড়ি তবে শাঁখাটাও রয়েছে। শুধুমাত্র এই ছটপুজোতেই মেটে রঙের সিঁদুর পরেন তিনি। দৈনন্দিন জীবনে লাল রঙের সিঁদুরই পরে থাকেন। রূপসী বাংলার ‘আলোর বাসা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন ওম সাহানি এবং মিমি দত্ত। যদিও তখন তাঁরা শুধুই সহকর্মী। সেটেও যতটুকু কথা হত, সবটাই কাজ নিয়ে। তবে একে অপরের প্রতি ভালো লাগা ছিল। কিন্তু ধারাবাহিক শেষ হওয়ার পর আর যোগাযোগ থাকেনি। কেরিয়ারের চাপে সেই ভালো লাগাও তখন অতীত। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

কাট টু ২০১৭। ফের দেখা হয় দু’জনের। এ বার সেই চাপা ভালো লাগা পরিণত হয় ভালবাসায়। আর অপেক্ষা না করে শেষে একে অপরকে মনের কথা জানান ওম এবং মিমি। ২০২০ সালের ডিসেম্বর মাসে প্রেম পরিণতি পায় তাঁদের। মিস্টার এন্ড মিসেস হন তাঁরা। সোশ্যাল মিডিয়াতে ওম ও মিমি দুজনেই দারুণভাবে সক্রিয়। তাঁদের রিলস ভিডিওগুলি বেশ জনপ্রিয়। দুর্গাপুজো থেকে দীপাবলি সবটাই পালন করেছেন ওম-মিমি। তাই বাদ যায় কেন ছট পুজো। 

Read more!
Advertisement
Advertisement