Advertisement

Guess This Actor: স্কুল ইউনিফর্ম পরা এই শিশু এখন টলিউডের নায়ক, করেছেন দুটো বিয়েও

টলিপাড়ার সেই নায়কের শেয়ার করা ছোটবেলার ছবিতে দেখা গিয়েছে, জিন্সের জ্যাকেট পরে ছবি তুলছে আবার কখনও বা বাবার পাশে বসে আসে আবার কখনও বা নার্সারি স্কুলে সব বন্ধুদের সঙ্গে। বর্তমানে এই শিশুটি টলিউডের হ্যান্ডসম নায়ক। যদিও সেভাবে কোনও হিট বাংলা ছবি দিতে পারেননি দর্শকদের। টলিউড পেরিয়ে বলিউডেও কাজ করে ফেলেছেন তিনি।

স্কুলড্রেস পরা এই শিশু এখন টলিপাড়ার নায়কস্কুলড্রেস পরা এই শিশু এখন টলিপাড়ার নায়ক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 10:12 AM IST
  • ছোটবেলায় ফিরে যেতে মন চায় সকলেরই।

ছোটবেলায় ফিরে যেতে মন চায় সকলেরই। টলিপাড়ার তারকাদেরও সেরকমই হয় মাঝে মধ্যে। যতই বড় ও সফলতা-জনপ্রিয়তা পান না কেন, শৈশবের স্মৃতি বড়ই মধুর। আর সেই ছেলেবেলায় ফিরে যেতে সকলেরই চায়। টলিউডের এই নায়কও তাঁদের মধ্যে একজন। স্ত্রীকে পাশে বসিয়ে ছেলেবেলার স্মৃতিতে ডুব দিলেন তিনি। এখনকার সেই নায়কের সঙ্গে তখনকার কিশোরকে মেলাতে পারবেন না। 

টলিপাড়ার সেই নায়কের শেয়ার করা ছোটবেলার ছবিতে দেখা গিয়েছে, জিন্সের জ্যাকেট পরে ছবি তুলছে আবার কখনও বা বাবার পাশে বসে আসে আবার কখনও বা নার্সারি স্কুলে সব বন্ধুদের সঙ্গে। বর্তমানে এই শিশুটি টলিউডের হ্যান্ডসম নায়ক। যদিও সেভাবে কোনও হিট বাংলা ছবি দিতে পারেননি দর্শকদের। টলিউড পেরিয়ে বলিউডেও কাজ করে ফেলেছেন তিনি। তবে সেভাবে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ ফেলতে পারেনি। কয়েক বছর আগে তাঁর প্রেমিকাকে নিয়ে বিপাকে পড়েছিলেন নায়ক। এখন অবশ্য সব বাধা-বিপত্তি পেরিয়ে টলিউডের সেই নায়ক তাঁর অভিনেত্রী স্ত্রী ও তাঁদের একমাত্র সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন। 

নায়কের অবশ্য এটা দ্বিতীয় বিয়ে। প্রথম পক্ষের একটি ছেলেও রয়েছে তাঁর। গত বছর নায়কের দাম্পত্যে ঝড় উঠেছিল। তবে তা নিজেরাই মিটিয়ে নিয়েছেন। তারকা দম্পতিকে নিয়ে চর্চা হামেশাই হয়ে থাকে। তবে তাঁরা এইসব বিষয়ে খুব একটা মাথা গলাতে রাজি না। আপাতত বড়পর্দা থেকে দূরে রয়েছেন এই নায়ক। স্ত্রীর সঙ্গে একটি প্রযোজনা সংস্থা খুললেও, সেটাও খুব একটা লাভের মুখ দেখাতে পারেনি। কথা হচ্ছে টলিউডের নায়ক যশ দাশগুপ্তকে নিয়ে, যিনি নুসরত জাহানের জীবনসঙ্গী। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

রবিবার যশ তিনটে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে নুসরতকে যশ তাঁর ছোটবেলার অ্যালবাম দেখাচ্ছিলেন। দুজনেই একেবারে ঘরোয়া পোশাকে সোফায় বসে শৈশবের স্মৃতিতে ডুব দিয়েছিলেন। স্ত্রী নুসরতকে যশ দেখাচ্ছিলেন তিনি শিশু অবস্থায়, কৈশোরে কেমন দেখতে ছিলেন। এই ছবি শেয়ার করে যশ লেখেন, আমার শৈশবের স্মৃতিতে নিয়ে গেলাম তাঁকে। যশ ও নুসরত দুজনকে নিয়েই টলিপাড়ায় কম চর্চা হয় না। ট্রোল-কটাক্ষ সবই হয় তাঁদের ঘিরে। তবে এইসব কিছুকে খুব একটা পাত্তা দিতে নারাজ তাঁরা। নিজেদের মতো করে জীবন কাটাচ্ছেন এই তারকা দম্পতি।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement