Advertisement

Guess This Actress: বাবার কোলে চেপে একরত্তি, হলুদ ফ্রক পরা এই শিশু টলিউডের সুন্দরী নায়িকা

নায়িকা ছোটবেলার একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'ছোটোবেলা'। নায়িকার ছোটবেলার ছবি দেখে একেবারেই বুঝতে পারবেন না তিনি আজকের সেই নায়িকা। ইনি টলিউড, বলিউড ও বাংলাদেশেও কাজ করেছেন। তাঁর হাসিতে মুগ্ধ সকলে।

বাবার সঙ্গে এই একরত্তিকে চিনতে পারছেন?বাবার সঙ্গে এই একরত্তিকে চিনতে পারছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jul 2026,
  • अपडेटेड 6:31 PM IST
  • তারকারা মাঝে মধ্যেই তাঁদের শৈশবের ছবি শেয়ার করে থাকেন।

তারকারা মাঝে মধ্যেই তাঁদের শৈশবের ছবি শেয়ার করে থাকেন। মা-বাবার সঙ্গে আবার কখনও বা স্কুল ইউনিফর্মে। ছোটবেলার সেইসব ছবি দেখলে আপনি আজকের সেই তারকার মুখের মিল একেবারেই পাবেন না। টলিউডের এক সুন্দরী নায়িকা সম্প্রতি নিজের ছোটোবেলার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। কখনও বাবার কোলে চেপে, কখনও মায়ের সঙ্গে আবার কখনও বা মা-বাবার সঙ্গে ছবি পোস্ট করেছেন এই নায়িকা। যদিও এখন এই নায়িকার মা মারা গিয়েছে, শুধু বাবা রয়েছে। 

নায়িকা ছোটবেলার একাধিক ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'ছোটোবেলা'। নায়িকার ছোটবেলার ছবি দেখে একেবারেই বুঝতে পারবেন না তিনি আজকের সেই নায়িকা। ইনি টলিউড, বলিউড ও বাংলাদেশেও কাজ করেছেন। তাঁর হাসিতে মুগ্ধ সকলে। তবে অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা পাওয়ার আগে তিনি মডেল হিসাবেই খ্যাতি লাভ করেছেন। একাধিক বিজ্ঞাপনের মুখ তিনি। এছাড়াও বেশ কিছু বাংলা ছবিতেও অভিনয় করেছেন এই নায়িকা। সম্প্রতি একটি হিন্দি ছবিতে অনুপম খেরের মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। 

ব্যক্তিগত জীবনে এই নায়িকা ভীষণ হাসিখুশি। বিয়ে করেছেন টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে। নায়িকার অভিনেতা স্বামীর অভিনয় দারুণভাবে প্রশংসিত। এ বছর তাঁদের বিবাহিত জীবন ৩ বছরে পা দেবে। তাঁদের দাম্পত্য জীবন খুবই সুখের। স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট। অভিনয়ের পাশাপাশি এই নায়িকা সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় থাকেন। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয় সকলের সঙ্গে শেয়ার করেন। এখনও যদি বুঝতে না পারেন কার কথা বলা হচ্ছে, তাহলে জেনে নিন বাবার কোলে থাকা এই শিশুকন্যা আসলে দর্শনা বণিক। যাঁর সৌন্দর্যে মুগ্ধ আট থেকে আশি সকলে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

দর্শনা অভিনেত্রীর চেয়েও মডেল হিসাবেই বেশি খ্যাতিলাভ করেছেন। সম্প্রতি জয়ব্রত দাসের ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবির এক আইটেম ডান্স করে দর্শনা মাতিয়ে দিয়েছেন। বোল্ড ও সাহসী অভিনেত্রী বলেই পরিচিত দর্শনা। তাঁর সাহসী অবতারের ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিয়ে করেছেন অভিনেতা সৌরভ দাস তথা মন্টু পাইলটের সঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন বেশ সুন্দর। দর্শনা ইতিমধ্যেই অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অভিনয় করেছেন। বিক্রম ভট্টের আগামী ছবিতে তিনি মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নমোশি চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement