Advertisement

Television Gossip: মেয়ের ছদ্মবেশে থাকা এই নায়ককে চুমু খাওয়ার চেষ্টা, স্ত্রীর ভয়ে কী বললেন অভিনেতা?

লাল রঙের শাড়ি, চোখে কাজল-আইলাইনার, ঠোঁটে লিপস্টিক, সঙ্গে মানানসই গয়না। কপালে টিপ ও খোলা চুল। সুন্দরী এই মহিলাকে জড়িয়ে চুমু খাওয়ার চেষ্টা করছেন দুই পুরুষ। যদিও এই নারী আসলে পুরুষ।

চেনেন এই টেলিভিশনের নায়ককে?চেনেন এই টেলিভিশনের নায়ককে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2026,
  • अपडेटेड 3:50 PM IST
  • সুন্দরী এই মহিলাকে জড়িয়ে চুমু খাওয়ার চেষ্টা করছেন দুই পুরুষ।

লাল রঙের শাড়ি, চোখে কাজল-আইলাইনার, ঠোঁটে লিপস্টিক, সঙ্গে মানানসই গয়না। কপালে টিপ ও খোলা চুল। সুন্দরী এই মহিলাকে জড়িয়ে চুমু খাওয়ার চেষ্টা করছেন দুই পুরুষ। যদিও এই নারী আসলে পুরুষ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই সকলেই হতবাক। কারণ এই মহিলারূপী পুরুষ টেলিপাড়ার জনপ্রিয় নায়ক। এই হ্যান্ডসম নায়ককে এভাবে নারী সাজতে দেখে নেটপাড়ায় হাসির রোল উঠেছে।

এই নায়কের স্ত্রীও টেলিভিশনের জনপ্রিয় নায়িকা। কাজ করেছেন দেবের সঙ্গে। গত বছরের গোড়ার দিকেই বিয়ে করেন তাঁরা। সোশ্যাল মিডিয়াতে দুজনেই খুব অ্যাক্টিভ থাকেন। ছোটপর্দায় অন্য নায়িকার সঙ্গে রোম্যান্স করলেও স্ত্রী অন্ত প্রাণ এই নায়কের। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ইনি। নাচের রিয়্যালিটি থেকেই অভিনয়ে পা রাখেন এই নায়ক। তাঁকে এরকম মেয়ের বেশে দেখে অনেকেই অবাক হয়েছেন। এই ছবি পোস্ট করে ক্যাপশনে ওই অভিনেতা লেখেন, এভাবে চুমু খাচ্ছে দেখলে শ্বেতা ভট্টাচার্য খুব রেগে যাবে। 

এই ক্যাপশন দেখার পর আর কোনও দ্বিধা থাকল না যে এই মহিলার রূপে থাকা পুরুষ আসলে কে। ইনি হলেন ছোটপর্দার জনপ্রিয় নায়ক রুবেল দাস। তিনি এই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রুবেলের এই ছবি দেখে নেট পাড়ায় হাসির রোল উঠেছে। কেউ লিখেছেন, রুবি দিদি কেমন আছেন? আবার কেউ লেখেন, এমা দাদা তো দিদি হয়ে গেল, কেমনে। আবার কেউ লিখেছেন, রুবি দিদিকে অনেক মিষ্টি লাগছে। এটা যে রুবেলের কোনও সিরিয়ালের  দৃশ্য, তা বোঝাই যাচ্ছে।   

প্রসঙ্গত রুবেলের এই লুকটা ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের। যেখানে একটা সিনের জন্য ছদ্মবেশ নিয়েছিলেন অভিনেতা। গত বছরই বিয়ে করেন রুবেল ও শ্বেতা। যমুনা ঢাকি থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। এরপর কিছু বছর প্রেম করার পরই বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। বিয়ের পরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাঁদের। তাই চলতি মাসেই পাহাড়ের কোলে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে শ্বেতার।

Advertisement

Read more!
Advertisement
Advertisement