Advertisement

মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী, ফ্লন্ট করলেন বেবি বাম্প

এই অভিনেত্রী টেলিপর্দায় খলনায়িকা হিসাবে বিশেষভাবে পরিচিত। বেশ কিছু সিরিয়ালে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার বাবা-মা হতে চলেছেন তাঁরা। আপাতত জীবনের এই নতুন ও সুন্দর অধ্যায়ের অপেক্ষায় দিন গুনছেন পরিচালক ও তাঁর স্ত্রী।

মা হতে চলেছেন এই টেলি অভিনেত্রীমা হতে চলেছেন এই টেলি অভিনেত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 10:52 AM IST
  • মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী।

টলিউডে ফের সুখবর। মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী। বিয়ের ৮ বছর পর মা হতে চলেছেন তিনি। সম্প্রতি পরিচালকের জন্মদিনের দিনই সন্তান আসার খবরের জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী। এই অভিনেত্রী টেলিপর্দায় খলনায়িকা হিসাবে বিশেষভাবে পরিচিত। বেশ কিছু সিরিয়ালে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবার বাবা-মা হতে চলেছেন তাঁরা। আপাতত জীবনের এই নতুন ও সুন্দর অধ্যায়ের অপেক্ষায় দিন গুনছেন পরিচালক ও তাঁর স্ত্রী। 

বিয়ের ৮ বছর পর সন্তান আসতে চলেছে জনপ্রিয় পরিচালক রাজা চন্দ ও তাঁর সুন্দরী অভিনেত্রী স্ত্রী পিয়ান সরকারের ছোট্ট সংসারে। ৩ জুলাই রাজা চন্দ তাঁর জন্মদিনের দিনই এই সুখবর শেয়ার করেছেন সকলের সঙ্গে। খুব ঘনিষ্ঠ বন্ধু আর পরিবার ছাড়া কেউই বিষয়টি জানতেন না। তবে রাজার জন্মদিনের শুভ লগ্নে আর আনন্দ লুকিয়ে রাখতে চাইলেন না হবু মা। তবে নতুন অতিথি আসার আনন্দে উচ্ছ্বসিত তাঁরা। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

জানা গিয়েছে, পিয়ান এই মুহূর্তে নতুন কোনও কাজ শুরু করেননি। তবে রাজার কাজের ব্যস্ততা তুঙ্গে। মুম্বই এবং কলকাতা মিলিয়ে শ্যুটিং করছেন পরিচালক। সূত্রের খবর, অভিনেত্রী পিয়ান সরকার এই মুহূর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের পরামর্শ মেনে পিয়ানের এখন কড়া বিশ্রামে থাকার সময়। হবু সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে খুব সাবধানে এবং নিয়ম মেনে দিন কাটছে শুভ বিবাহের খলনায়িকা ইমনের। তবে শত ব্যস্ততার মাঝেও পিয়ানের বিশেষ যত্ন নিতে কোনও খামতি রাখছেন না হবু বাবা রাজা।

৩ জুলাই পিয়ান বাড়িতেই পরিচালক বরের ঘরোয়া জন্মদিন পালন করেন কেক কেটে। আর সেখানেই পরিচালকের সঙ্গে ছবি শেয়ার করে পিয়ান তাঁর বেবি বাম্প ফ্লন্ট করতেই আর কোনও সন্দেহ থাকে না যে তিনি মা হতে চলেছেন। বরের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানান পিয়ান। সেখানেই স্পষ্ট করে দেন, মা হতে চলেছেন তিনি। ছবিতে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। রাজার উদ্দেশ্যে তিনি লেখেন, শুভ জন্মদিন মাম্মা…ধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর, নিরাপদ এবং মায়া-মমতায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ... এই বছরটা আমরা তোমাকে একটু বেশি হাসি আর জড়িয়ে ধরার ওমে উদযাপন করছি...।

Advertisement

তবে রাজা একই সঙ্গে চিন্তিতও। কারণ, তিনি মুম্বইয়েও কাজ করছেন। ফলে মাসের অনেকটা সময় সেখানেই থাকতে হয় তাঁকে। তাই এই সময়ে পিয়ানের কাছে তাঁর মা এসে থাকছেন মাঝেমাঝে। রাজার সঙ্গে এখন মুম্বইতেও যেতে পারবেন না পিয়ান। ফলে বাড়িতেই বিশ্রামে থাকবেন তিনি। এখন শুধু কয়েক মাসের অধীর অপেক্ষা, তারপরই সন্তানকে স্বাগত জানাতে দারুণ উচ্ছ্বসিত তারকা দম্পতি। 

Read more!
Advertisement
Advertisement