
যতই বড় হয়ে যান না কেন, ছোটবেলার স্মৃতি কিন্তু বড় মধুর হয়। তারকাদের কাছেও ঠিক তাই। শৈশবের সব ছবি, স্মৃতি, দুষ্টুমি সবকিছুর মধ্যে মিশে থাকে পুরনো দিনের গন্ধ। মাঝে মধ্যেই টলিপাড়ার অনেক তারকাই তাঁদের ছোটবেলার ছবি পোস্ট করে থাকেন। সেইসব ছবির সঙ্গে বর্তমান সময়ের মুখের আদল কারোর কারোর মিলে যায় আবার কাউকে চেনাই যায় না। সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই শিল্পী। যাকে দেখলে চেনা দায়। অথচ এই ছোট্ট শিশুটি বর্তমানে এক জনপ্রিয় গায়িকা।
ফেসবুকে শেয়ার হওয়া এই ছবিটি সাদা কালো। যেখানে একটি শিশুকে দুষ্টু-মিষ্টি হাসি দিয়ে ক্যামেরায় পোজ দিতে দেখা গিয়েছে। শিশুটির উজ্জ্বল দুটো চোখ। চোখে মুখে দুষ্টুমি। সেই দুষ্টুমি কিন্তু বড় হওয়ার পরও বজায় রয়েছে। এই শিশুটি গানের জগতে নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর স্টেজ পারফর্ম দর্শকদের নাচিয়ে রেখে দেয়। গানের জগতে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। শ্রোতাদের নাচতে বাধ্য করে এমন পারফর্ম্যান্স তাঁর। সিনেমাতেও প্লেব্যাক করেছেন এই শিল্পী।
ইনি হলেন সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। এটা গায়িকার ছোটবেলার ছবি। শৈশবের এই ছবি শেয়ার করে জোজো ক্যাপশনে লেখেন, এটা কে দুষ্টুটা। যদিও গায়িকার ছোটবেলার মুখের সঙ্গে এখনকার মুখের কোনও মিল নেই। ছিপছিপে এই শিশু জোজোর ওজন এখন অনেকটাই বেশি। যদিও নিজের ওজন নিয়ে একেবারেই ভাবিত নন তিনি। জোজোর লাইভ শো দেখার জন্য দূর দূরান্ত থেকে শ্রোতারা আসেন। গায়িকার আলাদা ধরনের কন্ঠ সকলের মন জয় করতে খুব বেশি সময় নেয়নি।
মাত্র ১৮ বছর বয়সে কিংশুক মুখোপাধ্যায়ের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন জোজো। স্বামীর সঙ্গে লং ডিস্টেন্সে থাকেন শিল্পী। যদিও সুযোগ পেলেই তিনি স্বামীর সঙ্গে দেখা করতে ছুটে যান পাহাড়ে। জোজোর বড় মেয়ে বাজো এই মুহূর্তে বেঙ্গালুরুতে কর্মরতা। ছোট ছেলে আদি থাকে মায়ের সঙ্গেই। গর্ভধারিনী মা না হলেও ছোট সন্তানকে মায়ের স্নেহেই বড় করছেন জোজো।