Advertisement

Tele Actress Miscarriage: মাতৃদিবসের আগেই হারালেন সন্তানকে, শ্যুটিং ফ্লোরেই গর্ভপাত টেলি অভিনেত্রীর

মাতৃদিবসের আগেই সন্তানকে হারালেন ছোটপর্দার চেনা মুখ অন্বেষা রায় মুখোপাধ্যায়। এই মুহূর্তে তিনি কাজ করছেন স্টার জলসার 'কম্পাস' সিরিয়ালে। তবে বাংলা টেলিভিশনের ভীষণ চেনা মুখ অন্বেষা। এর আগে তাঁকে 'সোহাগ চাঁদ' সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে।

টেলি অভিনেত্রীর গর্ভপাতটেলি অভিনেত্রীর গর্ভপাত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • अपडेटेड 6:44 PM IST
  • মাতৃদিবসের আগেই সন্তানকে হারালেন ছোটপর্দার চেনা মুখ অন্বেষা রায় মুখোপাধ্যায়।

মাতৃদিবসের আগেই সন্তানকে হারালেন ছোটপর্দার চেনা মুখ অন্বেষা রায় মুখোপাধ্যায়। এই মুহূর্তে তিনি কাজ করছেন স্টার জলসার 'কম্পাস' সিরিয়ালে। তবে বাংলা টেলিভিশনের ভীষণ চেনা মুখ অন্বেষা। এর আগে তাঁকে 'সোহাগ চাঁদ' সিরিয়ালেও অভিনয় করতে দেখা গিয়েছে। পার্শ্বচরিত্রে অভিনয় করলেও অন্বেষা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। নিজের এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। 

অন্বেষা কিছুদিন আগেই জানতে পারেন যে তিনি অন্তঃসত্ত্বা। প্রেগন্যান্ট অবস্থাতেই তিনি কম্পাস সিরিয়ালের শ্যুটিং করছিলেন। সেই শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অন্বেষা। শুক্রবার তাঁকে সেট থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয় না। দু'মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অন্বেষা। জানা যাচ্ছে সন্তান ধারণের পরেই হঠাৎ এই শারীরিক অবস্থার অবনতি হয়। আর তারপর হাসপাতালে পৌঁছে তিনি জানতে পারেন গর্ভপাত হয়েছে‌। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে পড়ে যে প্রাণহানিরও ভয় ছিল অভিনেত্রীর। এই মুহূর্তে হাসপাতালেই আছেন অন্বেষা।

অন্বেষা নিজেও হাসপাতালের বেড থেকে নিজের সেলফি পোস্ট করে শেয়ার করেছেন মনের কথা। হাতে চ্যানেল করা অবস্থারও একটা ছবি পোস্ট করেন তিনি। অন্বেষা লেখেন, 'প্রায় মা হয়েই গিয়েছিলাম, জীবন আর কতটা কঠিন হতে পারে? আমার অস্ত্রোপচারের ঠিক কয়েক মিনিট আগে এই লেখাটা পোস্ট করছি যাতে ভবিষ্যতে মনে করতে পারি, আমি কতটা যন্ত্রণা সহ্য করেছি এবং এই কষ্টকর অগ্নিপরীক্ষার পুরোটা সময় জুড়ে আমি কতটা অটল ও শক্তিশালী ছিলাম। মানসিকভাবে, আবেগিকভাবে এবং শারীরিকভাবে সব দিক থেকেই! তবুও আমি মুখে হাসি ধরে রেখেছিলাম। ঠিক মাতৃ দিবসের দুদিন আগে, আমি প্রায় মা হয়েই গিয়েছিলাম।'

ছবি সৌজন্যে: ফেসবুক

এক সংবাদমাধ্যমকে অন্বেষা জানিয়েছেন যে অপরিকল্পিতভাবেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন তিনি। বুঝতেও পারেননি। দুমাস হয়েছিল সবে। হঠাৎই তাঁর পেটে ব্যথা হয়। শট দেওয়ার সময়েই গর্ভপাত হয় অন্বেষার। চিরিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ হয়। তবে এত বড় একটি দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই কিছুটা ভেঙে পড়েছেন অন্বেষা।

Advertisement

কম্পাস সিরিয়ালে অন্বেষাকে ইতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখছেন দর্শকেরা। নায়ক বিহানের বৌদির চরিত্রে রয়েছেন তিনি। মাঝেমধ্যেই শ্যুটিং ফ্লোরের মজার মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে দেখা যায় তাঁকে। একসময় বিয়ের পিঁড়িতে বসার কয়েকদিনের মধ্যে স্বামীকে হারিয়েছিলেন। তারপর নিজেকে সামলে নিয়ে ফের ঘর বেঁধেছেন নায়িকা। মডেল হিসেবে কেরিয়ার শুরু করে 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন তিনি। তারপর ফের 'কম্পাস'-এ প্রানবন্ত চরিত্রে সকলের মন জয় করে নেন। নিজের মধ্যেই নতুন প্রানের অস্তিত্ব অনুভব করেন। কিন্তু তারপরই এই বিপর্যয়। তবে মনোবল হারাননি লড়াকু অভিনেত্রী। এই কঠিন সময়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন।

Read more!
Advertisement
Advertisement