Advertisement

Tele Actress Bold Looks: অসুস্থতার কারণে ছেড়েছিলেন সিরিয়াল, গোলাপি বিকিনিতে লাস্যময়ী সেই টেলি অভিনেত্রী

এক সময় মৌমিতার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। ২০২৩ সালে লাভ বিয়ে আজকাল সিরিয়ালে ওমের বিপরীতে দেখা গিয়েছিল মৌমিতাকে। কিন্তু মাঝপথেই তাঁকে সিরিয়াল ছাড়তে হয়েছিল। এই ধারাবাহিকে শ্রাবণের চরিত্রে অভিনয় করছিলেন মৌমিতা। কিন্তু হঠাৎই শ্যুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়লেন তিনি।

গোলাপি বিকিনিতে বোল্ড টেলি অভিনেত্রীগোলাপি বিকিনিতে বোল্ড টেলি অভিনেত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 5:06 PM IST
  • বাংলা টেলিভিশনের একসময়কার পরিচিত মুখ মৌমিতা সরকার।

বাংলা টেলিভিশনের একসময়কার পরিচিত মুখ মৌমিতা সরকার। যিনি লাভ বিয়ে আজকাল জনপ্রিয় সিরিয়ালে ওম সাহানির বিপরীতে অভিনয় করেছিলেন। কিন্তু মাঝপথেই তাঁকে সিরিয়াল ছাড়তে হয়েছিল। এরপর তাঁকে পর্দায় দেখা যায়নি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মৌমিতা। নিত্য নতুন পোস্ট দিয়ে থাকেন অভিনেত্রী। মাঝে মধ্যেই তাঁর বোল্ড অবতারের ছবি দেখতে পাওয়া যায়। সম্প্রতি গোলাপি বিকিনিতে সি বিচে পারদ চড়ালেন মৌমিতা ওরফে মৌ। 

পাহাড়ের কোলে সি বিচে ভ্যাকেশনে গিয়েছিলেন মৌমিতা সম্প্রতি। আর সেখান থেকেই তাঁর বোল্ড ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। গোলাপি রঙের বিকিনি পরেছিলেন মৌমিতা। গলায় পুঁতির মালা। একের পর এক কিলার পোজে ছবি পোস্ট করেছেন মৌমিতা। তাঁর থেকে চোখ ফেরানো দায়। মেদহীন শরীরে তাঁর বিকিনি লুকস, পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মৌমিতা সরকার। নিত্য নতুন পোস্ট আপডেট করেন অভিনেত্রী।

এক সময় মৌমিতার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। ২০২৩ সালে লাভ বিয়ে আজকাল সিরিয়ালে ওমের বিপরীতে দেখা গিয়েছিল মৌমিতাকে। কিন্তু মাঝপথেই তাঁকে সিরিয়াল ছাড়তে হয়েছিল। এই ধারাবাহিকে শ্রাবণের চরিত্রে অভিনয় করছিলেন মৌমিতা। কিন্তু হঠাৎই শ্যুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়লেন তিনি। বার বার প্যানিক অ্যাটাকের শিকারও হলেন মৌমিতা। শেষমেশ এই সিরিয়াল থেকে বিদায় নেন অভিনেত্রী। সেই সময় মৌমিতা জানিয়েছিলেন যে লাভ বিয়ে আজকাল সিরিয়ালে শ্যুটিংয়ের চাপ তিনি নিতে পারছিলেন না। কাজের মাঝেই প্যানিক অ্যাটাকের শিকার হন তিনি। শরীর এতটাই অসুস্থ হয় যে টানা ৬ দিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেত্রী। এরপরও তিনি সিরিয়ালে ফিরতে পারেননি। বাধ্য হয়েই মৌমিতা সিরিয়া ছাড়তে বাধ্য হয়েছিলেন। 

মৌমিতা নিয়মিত মনোবিদের কাছেও যাচ্ছিলেন। এরপর আর ছোটপর্দায় ফেরা হয়নি অভিনেত্রী মৌমিতার। এখন সোশ্যাল মিডিয়াতেই মনোযোগ দিয়েছেন তিনি। মাঝে মধ্যেই তাঁর সাহসী অবতারের ছবি নেট দুনিয়ায় আগুন লাগায়। অভিনেত্রী অর্কজা আচার্য্যর সঙ্গে মুখের মিল রয়েছে মৌমিতার। একটা সময়ে এটা নিয়েও চর্চা ছিল তুঙ্গে। অর্কজা সিরিয়ালে কাজ করলেও, মৌমিতা আর টেলিভিশন পর্দায় ফিরে আসেননি।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement