Advertisement

Tollywood Actress: দিদার শাড়ি পরা এই কিশোরী এখন টলিপাড়ার নায়িকা, চিনতে পারছেন?

Tollywood Actress: ছোটবেলার স্মৃতি বড় মধুর। ফেলে আসা দিনগুলো বার বার মনে পড়ে যায়। টলিপাড়ার অনেক তারকাই রয়েছেন, যাঁরা প্রায়ই তাঁদের শৈশবের ছবি সকলের সঙ্গে শেয়ার করে থাকেন। সম্প্রতি এক নায়িকা তাঁর মেয়েবেলার ছবি শেয়ার করেছেন সকলের সঙ্গে।

চিনতে পারছেন নায়িকাকে?চিনতে পারছেন নায়িকাকে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 10:27 AM IST
  • টলিপাড়ার অনেক তারকাই রয়েছেন, যাঁরা প্রায়ই তাঁদের শৈশবের ছবি সকলের সঙ্গে শেয়ার করে থাকেন।

ছোটবেলার স্মৃতি বড় মধুর। ফেলে আসা দিনগুলো বার বার মনে পড়ে যায়। টলিপাড়ার অনেক তারকাই রয়েছেন, যাঁরা প্রায়ই তাঁদের শৈশবের ছবি সকলের সঙ্গে শেয়ার করে থাকেন। সম্প্রতি এক নায়িকা তাঁর মেয়েবেলার ছবি শেয়ার করেছেন সকলের সঙ্গে। ছবিতে দেখা যাচ্ছে ৯-১০ বছরের সেই কিশোরী লাল রঙের শাড়ি পরে রয়েছেন। আর এই শাড়ির সঙ্গে তাঁর যে স্মৃতি জড়িয়ে সেটাই অমূল্য। তবে বড় হয়ে যাওয়ার পর নায়িকাকে এই একই শাড়িতে দেখা গিয়েছে। ছবি শেয়ার করেছেন সেই মুহূর্তেরও। 

ছোটবেলায় মেয়েদের মা-কাকিমা অথবা দিদা-ঠাকুমাদের শাড়ির প্রতি আলাদাই আসক্তি থাকত। সরস্বতী পুজো হোক কিংবা অষ্টমীর অঞ্জলি, মা-দিদাদের শাড়ি ছিল তখন একমাত্র ভরসা। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতি হারিয়ে গেলেও অনেকেই আছেন যারা সেই পুরনো স্মৃতি বয়ে নিয়ে চলেছেন। টলিপাড়ার এই নায়িকা সম্প্রতি সেরকমই একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে দিদার শাড়ি পরে দেখা গিয়েছে। আর সেই শাড়ি সময়ের সঙ্গে সঙ্গে এতটাই বিশেষ হয়ে উঠেছে যে নায়িকা বড় হওয়ার পরও সেই শাড়ি পরে ছবি পোস্ট করেছেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

টলিউড ছাড়িয়ে বলিউডেও এই নায়িকা কাজ করেছেন। বাংলাদেশেও অভিনয় করে সকলের মন জয় করেছেন ইনি। নিজের কিশোরী বেলার শাড়ি পরা ছবি এবং এখনকার সেই একই শাড়ি পরা ছবি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, একই শাড়ি, আলাদা আলাদা সময়ে। এটা আসলে আমার দিদার শাড়ি।  পুরনো ছবিটি আজ স্মৃতি হয়ে গেলেও ঠাকুমার শাড়ি কিন্তু আজও একই রকম নতুন হয়ে রয়েছে অভিনেত্রীর কাছে আর তাই দামি ডিজাইনার শাড়ির বদলে ঠাকুমার সেই পুরনো শাড়ি পড়েই আজও ছবি পোস্ট করেন তিনি।

এই নায়িকা আর কেউ নন, তিনি হলেন দর্শনা বণিক। যাঁর সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। গত বছর কাজ করেছেন অনুপম খেরের সঙ্গে মেট্রো ইন দিনো ছবিতে। বিয়ে করেছেন সৌরভ দাসকে। অভিনয়, মডেলিং এবং সংসার তিনটেই চুটিয়ে করছেন তিনি। ছোটবেলায় পাওয়া দিদার সেই লাল শাড়িটিকে যেভাবে যত্ন করে রেখে দিয়েছেন তিনি, তা সত্যিই প্রশংসার যোগ্য। এত বছর তাই একই রকম সুন্দর রয়েছে দর্শনার দিদার সেই শাড়ি, যেখানে নায়িকা তাঁর ছোটবেলার গন্ধ খুঁজে পান। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement