Advertisement

Kalighat TMC 21 July: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইতে দেখা যাবে তারকাদের? bangla.aajtak.in-কে প্ল্যান জানালেন অভিনেত্রী ময়না

গত বছরও যে মঞ্চে টলিউড থেকে ছোটপর্দার একাধিক চেনা মুখকে দেখা গিয়েছিল, সেখানে দাঁড়িয়ে ২০২৬-এ তৃণমূলের ২১ জুলাই কার্যত ফ্যাকাসে। নেই দাপুটে নেতারা তেমনি নেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। তবে দলের এই ভরা ডুবিতেও সঙ্গ ছাড়েননি ছোটপর্দার চেনা মুখ ময়না বন্দ্যোপাধ্যায় ও তাঁর অভিনেতা স্বামী অর্ণব।

মমতার ২১ জুলাই প্ল্যান নিয়ে কী বললেন ময়না?মমতার ২১ জুলাই প্ল্যান নিয়ে কী বললেন ময়না?
মৌমিতা ভট্টাচার্য
  • কলকাতা,
  • 19 Jul 2026,
  • अपडेटेड 11:06 AM IST
  • ছাব্বিশের নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে।

ছাব্বিশের নির্বাচনের পর থেকেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে। একদিকে যেমন তাবড় তাবড় নেতারা একরাতের মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছেন তেমনি তৃণমূল কংগ্রেসকে জৌলুসহীন করে এক এক করে সব তারকারাও সরে গিয়েছেন। এরকম আবহে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই পালিত হচ্ছে। গত বছরও যে মঞ্চে টলিউড থেকে ছোটপর্দার একাধিক চেনা মুখকে দেখা গিয়েছিল, সেখানে দাঁড়িয়ে ২০২৬-এ তৃণমূলের ২১ জুলাই কার্যত ফ্যাকাসে। নেই দাপুটে নেতারা তেমনি নেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। তবে দলের এই ভরা ডুবিতেও সঙ্গ ছাড়েননি ছোটপর্দার চেনা মুখ ময়না বন্দ্যোপাধ্যায় ও তাঁর অভিনেতা স্বামী অর্ণব। মঙ্গলবার ২১ জুলাই তৃণমূলের মঞ্চে আদৌও কোনও তারকাদের দেখা যাবে কিনা, তা নিয়েই bangla.aajtak.in-এর কাছে মুখ খুললেন ময়না। বললেন ২১ জুলাই তৃণমূলের পরিকল্পনার কথা।

কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত মেনে অবশেষে ২১ জুলাই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলল ‘কালীঘাট তৃণমূল’। ক্যাথিড্রাল রোডে রবীন্দ্র সদন লাগোয়া রাস্তায় মমতার তৃণমূলের ২১ জুলাই পালন করা হবে। এ বারের সমাবেশের প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও বক্তৃতা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই পরিকল্পনা প্রসঙ্গে তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায় বলেন, 'সমাবেশ হবে। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বার্তা থাকবে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) ও অভিষেক দার (অভিষেক বন্দ্যোপাধ্যায়)। এটাই মূলত হবে ২১ জুলাইয়ের মঞ্চে। আমরা তো অবশ্যই থাকবো দিদির পাশে।' 

ছবি সৌজন্যে: ফেসবুক

এবারের ২১ জুলাইতে নেই কোনও তারকা, সকলেই সরে গিয়েছেন, ময়না ও অর্ণব কেন এখনও রয়ে গেলেন এই দলে? ছোটপর্দার অভিনেত্রী বলেন, 'আমরা বেইমান নই তাই তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে পড়ে আছি এখনও। তৃণমূল কংগ্রেসের সুসময়ে যখন ২১ জুলাই পালিত হয়েছে, তখন সেই মঞ্চে হয়তো আমাদের দেখতে পায়নি কেউ, কিন্তু আমরা দুঃসময়ে আছি দিদির পাশে ও অভিষেক দার পাশে।' 

Advertisement

একটা সময় সব তারকারা যখন ফ্রন্টে ছিলেন, আপনারা ব্যাকফুটে ছিলেন, কোনও ক্ষোভ রয়েছে এই নিয়ে? তৃণমূল নেত্রী ময়না বলেন, 'না কোনও ক্ষোভ নেই। এটা জানা কথাই ছিল যে দুঃসময়ের সাথী কারা আর সুসময়ের সঙ্গী কারা, সুবিধাবাদী কারা।' অভিনেত্রী আরও বলেন, 'যারা স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে অভিষেক দা ও দিদিকে ভালোবাসেন, তাঁরা রয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা হল, তারকা দিয়ে তো আর দলটা চলে না, দলটা চলে কর্মীদের দিয়ে। আমরা সেটাকে মাথায় রেখেই আগামীদিনের পথটা যাতে প্রশস্ত হয়, সেটারই চেষ্টা করবো আর সত্যি কথা বলতে কি তারকারা মোটামুটি দেখতে গেলে রাজ্য-রাজনীতির এখন যা পরিস্থিতি, সেটা দেখে এটুকুই বলতে পারি, তাঁরা সুবিধা ছাড়া আর কিছুই বোঝেনি, স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেনি। সুবিধা-স্বার্থ চরিতার্থ করবার জন্যই হয়তো তাঁরা রাজনীতি বা দিদিকে ভালোবেসেছিলেন। সেটা আজকে প্রমাণিত।' 

ছবি সৌজন্যে: ফেসবুক

২১ জুলাই মঞ্চে কোনও তারকাদের কি আদৌও দেখা যাবে? ময়না বলেন, 'এই মুহূর্তে কোনও তারকা আসা নিয়ে নির্দেশিকা নেই দলের পক্ষ থেকে। আর দিদির প্রধান কথাই হল যারা যেতে চায় তারা যাক। ২১ জুলাইয়ের আগেই চলে যাক, বলেই রেখেছেন। তাই যারা যেতে চায় চলে যাক আর যারা আসতে চায় না সেটা নিয়েও আমাদের মাথা ব্যথা নেই। কর্মীরা পাশে আসে অভিষেকদা ও দিদির, এটাই যথেষ্ট।'    

Read more!
Advertisement
Advertisement