Advertisement

Koel Mallick: 'মল্লিকবাবুর মেয়ে চোর,' ব্যাপক ট্রোলিংয়ের মুখে কোয়েল, ছবি পোস্ট করতেই...

ইন্ডাস্ট্রির 'টলি কুইন' কোয়েল মল্লিক রাজনীতিতে পা দেবেন, এটা যেন অনেকেরই হজম হয়নি। টলিউডের মিষ্টি নায়িকা বরাবরই অভিনয় এবং নিজের সংসার ধর্ম পালন করতেই ব্যস্ত থাকতেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব সাদরে গ্রহণ করতেই কোয়েলকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়।

কোয়েল মল্লিককোয়েল মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2026,
  • अपडेटेड 10:11 AM IST
  • ইন্ডাস্ট্রির 'টলি কুইন' কোয়েল মল্লিক রাজনীতিতে পা দেবেন, এটা যেন অনেকেরই হজম হয়নি।

ইন্ডাস্ট্রির 'টলি কুইন' কোয়েল মল্লিক রাজনীতিতে পা দেবেন, এটা যেন অনেকেরই হজম হয়নি। টলিউডের মিষ্টি নায়িকা বরাবরই অভিনয় এবং নিজের সংসার ধর্ম পালন করতেই ব্যস্ত থাকতেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই রাজ্যসভার সাংসদ হওয়ার প্রস্তাব সাদরে গ্রহণ করতেই কোয়েলকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। এরপর ৪ মে রাজ্যে বিরাট পালাবদল ঘটে। রাজ্য-রাজনীতির পুরো সমীকরণ একধাক্কায় বদলে যায়। এইসবের মাঝে কোয়েলকেও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতেই দেখা গিয়েছিল। তবে সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ছবি দিতেই চরমভাবে ট্রোলের শিকার হলেন। জুটল অপয়া তকমাও।

বেশ অনেকদিন পরেই সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন কোয়েল। নিজের কিছু ফটোশ্যুটের ছবি শেয়ার করেন। ছবিতে তাঁকে সাদা রঙের একটি স্রাগ-স্টাইলের আউটফিটের সঙ্গে মাল্টিকালারড প্রিন্টেড করসেট টপ পরে থাকতে দেখা যায়। কানে সবুজ এমারেল্ড স্টাড ইয়াররিংস এবং আঙুলে আংটি, সঙ্গে সেই চেনা হাসিমুখ। এই শ্বেত-শুভ্র স্টাইলে কোয়েলের থেকে চোখ ফেরানো দায়। অতীতে কোয়েলের ছবিতে শুধুই এসেছে তাঁর প্রশংসা। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। কোয়েল তাঁর ছবি পোস্ট করতেই তাঁর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। 

ইনস্টাগ্রাম ও ফেসবুক দুই জায়গাতেই কোয়েলকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়। চটিচাটা, চোর, চটি চাটা কুইন, মল্লিক বাবুর মেয়ে চোরটা, অপয়া, কেন রাজনীতিতে যেতে গেলে....এই ধরনের একাধিক কমেন্ট দেখা যায় তৃণমূলের নতুন সাংসদের ছবিতে। মাস কয়েক আগেও কোয়েল ছিলেন ট্রোল থেকে দূরে। তাঁর ভক্ত-অনুরাগীদের কাছে তিনি টলি কুইন। যাঁর হাসিতে মজেছিল নেটপাড়া। কিন্তু সম্প্রতি চিত্রটা একেবারেই উল্টো হয়ে গিয়েছে। সাংসদ হওয়ার পর থেকেই নেটপাড়ার ক্ষোভের মুখে পড়তে হয়েছে নায়িকাকে। নির্বাচনের ঠিক কিছুদিন আগেই ঘাসফুল শিবিরের ছাতার তলায় এসেছিলেন তিনি এবং জোড়াফুলের টিকিটেই পাড়ি দেন রাজ্যসভায়। কিন্তু তাঁর যোগদানের পরপরই নির্বাচনে দলের এই ভরাডুবি বা পালাবদলকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশ তাঁকে কড়া ভাষায় আক্রমণ শুরু করেছেন।

Advertisement

তবে ট্রোল বা সমালোচনা যাই আসুক না কেন, কোয়েল বরাবরই বিতর্কের উর্ধ্বে থাকতে ভালোবাসেন। নিজের কাজ-অভিনয় আর পরিবার এটাই কোয়েলের প্রথম অগ্রাধিকার। অভিনেত্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছে অরিন্দম শীলের মিতিন মাসি ছবিতে। তাঁর স্বার্থপর ছবিটিও দর্শকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে। রাজনীতির গণ্ডি পেরিয়ে আবার কবে বড়পর্দায় দেখা যাবে কোয়েলকে, তারই অপেক্ষায় দর্শকেরা। 

 

Read more!
Advertisement
Advertisement