Advertisement

Bishwanat Basu: দুই ছেলের পর তৃতীয় সন্তান এল বিশ্বনাথ-দেবিকার সংসারে, ফের বাবা হলেন অভিনেতা?

দুই পুত্রসন্তানের পরে এবার তৃতীয় সন্তানের মা-বাবা হলেন এই দম্পতি। ফেসবুকে এই খবর শেয়ার করেছেন বিশ্বনাথের স্ত্রী দেবিকা। খুব সুন্দর একটি ছবি পোস্ট করে সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।

বিশ্বনাথ বসু ও তাঁর পরিবারবিশ্বনাথ বসু ও তাঁর পরিবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 12:59 PM IST
  • টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু।

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। সব ধরনের চরিত্রে অভিনয় করে অভিনেতা নিজেকে প্রমাণ করেছেন বারংবার। বাস্তব জীবনে ভীষণ মজার এক মানুষ তিনি। খেতে খুব ভালোবাসেন। বিশ্বনাথ ও স্ত্রী দেবীকার সুখের সংসারই বলা চলে। দুই ছেলে বিশ্বায়ন ও হিমায়নকে নিয়ে বেশ ভালই চলছে তারকা দম্পতির জীবন। এবার সেই বসু পরিবারে এল আরও এক নতুন সদস্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর শেয়ার করেছেন বিশ্বনাথের স্ত্রী দেবিকা। 

দুই পুত্রসন্তানের পরে এবার তৃতীয় সন্তানের মা-বাবা হলেন এই দম্পতি। ফেসবুকে এই খবর শেয়ার করেছেন বিশ্বনাথের স্ত্রী দেবিকা। খুব সুন্দর একটি ছবি পোস্ট করে সকলের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। ক্যাপশনে লিখেছেন, 'বসু পরিবারের নতুন সদস্য, আমাদের কনিষ্ঠ-পুত্র।' এই পোস্ট সামনে আসতেই নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে যায়। অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মীরা—সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন দম্পতিকে। তাহলে কি এবার বিশ্বনাথের ঘরে তৃতীয় সন্তানের আগমন হল?

তৃতীয় সন্তান বলাটা খুব একটা ভুল হবে না। কারণ বিশ্বনাথ ও দেবিকার ঘরে আগমন হয়েছে আদরের ছোট্ট গোপাল ঠাকুরের। হ্যাঁ, সে রক্তমাংসের না হলেও, যে বাড়িতে গোপাল সেবা হয়ে থাকে, সেখানে গোপাল ঠাকুরকে সন্তানের মতোই যত্ন করা হয়। পরম স্নেহে ও ভক্তিভরে বাড়িতে গোপালের বিগ্রহ এনেছেন বিশ্বনাথ ও দেবিকা। আর সেই গোপালকেই নিজেদের তৃতীয় ও কনিষ্ঠ পুত্র হিসেবে বরণ করে নিয়েছেন তাঁরা। ছবিতে ছোট্ট গোপাল ঠাকুরকে নিয়েই ছবি তুলেছেন দেবিকা ও বিশ্বনাথ। 

শ্যুটিংয়ের ব্যস্ত শিডিউল সামলেও বিশ্বনাথ বসু বরাবরই ভীষণ ফ্যামিলি ম্যান। স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে তাঁর সুখের সংসার। এবার সেই সংসারে যোগ হল ছোট্ট গোপাল। অভিনেতা বিশ্বনাথ বসুর দুই পুত্র, বিশ্বায়ন এবং হিমায়ন। এক জনের বয়স ১৫ আর অন্যজন ১০। এবার দুই ছেলের সঙ্গেও এই গোপালকেও একইভাবে যত্ন, খেয়াল রাখতে হবে। অভিনেতা বিশ্বনাথ বসু ২০০৮ সালের ডিসেম্বরে দেবিকা বসুকে বিয়ে করেন। আর বিবাহবার্ষিকীর আগেই তাঁদের সংসারে যোগ হল নতুন সদস্যের।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement