Advertisement

Dev Raj Chakraborty Relation: ভুললেন অতীত তিক্ততা, একে-অপরকে জড়িয়ে ধরলেন দেব-রাজ

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এঁদের সম্পর্কের সমীকরণ একেবারেই ভিন্ন। এঁরা নিজেদেরকে ঠিক বন্ধু বলবেন নাকি শুধুই পেশাদারিত্বের তাগিদে সম্পর্ক তা বোঝা বেশ মুশকিল। তবে এই দুই তারকাদের মধ্যে যে কোনও শত্রুতার মনোভাব নেই তা কিন্তু বেশ স্পষ্ট।

একে-অপরকে জড়িয়ে ধরলেন দেব ও রাজএকে-অপরকে জড়িয়ে ধরলেন দেব ও রাজ
Aajtak Bangla
  • Kolkata,
  • 16 Mar 2026,
  • अपडेटेड 4:15 PM IST
  • বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এঁদের সম্পর্কের সমীকরণ একেবারেই ভিন্ন।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এঁদের সম্পর্কের সমীকরণ একেবারেই ভিন্ন। এঁরা নিজেদেরকে ঠিক বন্ধু বলবেন নাকি শুধুই পেশাদারিত্বের তাগিদে সম্পর্ক তা বোঝা বেশ মুশকিল। তবে এই দুই তারকাদের মধ্যে যে কোনও শত্রুতার মনোভাব নেই তা কিন্তু বেশ স্পষ্ট। টলিউডের ব্যস্ততম পরিচালক রাজ চক্রবর্তী এবং টলিউডের সুপারস্টার দেব, আর এই দুজন যে সূত্রে বাঁধা, তিনি হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একজন নায়িকার প্রাক্তন প্রেমিক আর অন্যজন নায়িকার স্বামী। তবে সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোয়ে দেব-রাজ একে-অপরকে জড়িয়ে ধরলেন। 

একসময় টলিপাড়ার হট টপিক ছিল দেব ও শুভশ্রীর সম্পর্ক। তার ওপর তাঁরা ছিলেন ইন্ডাস্ট্রির হিট জুটি। নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে না বললেও, কারোর জানতে বাকি ছিল না সেই প্রেমের গল্প। কিন্তু সেই সম্পর্ক পরিণতি পওয়ার আগেই শেষ হয়ে যায়। ব্রেকআপ হয় দেব-শুভশ্রীর। মন ভাঙার পর টলিপাড়ার নায়িকা বেশ কিছু বছর নিজেকে গুটিয়ে রেখেছিলেন। এরপরই জীবনে আসেন পরিচালক রাজ চক্রবর্তী। ২০২৮ সালে রাজ-শুভশ্রীর রাজকীয় বিয়ের সাক্ষী গোটা টলিপাড়া। এখন দুই সন্তানকে নিয়ে সুখের সংসার নায়িকার। দেবও ব্যক্তিগত জীবনে রুক্মিণীর সঙ্গে অনেকটা পথ এগিয়ে গিয়েছেন। 

ব্যক্তিগতভাবে না হলেও, পেশাগত ক্ষেত্রে কদিন আগেও একে-অপরের বিরোধী পক্ষ ছিলেন রাজ ও দেব। প্রায় একই সময়ে তাঁদের ছবি মুক্তি ঘিরে ঠান্ডা লড়াই, যা অজানা নয় কারোরই। ২০২৪ সালের পুজোয় মুক্তি পাচ্ছিল দেবের খাদান আর রাজ চক্রবর্তীর সন্তান। এমনকী, বেশ কিছু রিল ভিডিয়ো বানাতে দেবের সিনেমা নিয়ে উপহাস করতেও দেখা গিয়েছিল রাজকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চাপানউতোর চলে। সেই সময় বরের সুরে সুর মিলিয়েছিলেন শুভশ্রী নিজেও। তবে সেই ভুল বোঝাবুঝি মিটে যায় গত বছর ধূমকেতু মুক্তির মধ্যে দিয়ে। প্রায় ১৪ বছর পর এই ছবির মুক্তির সঙ্গে কামব্যাক করেন দেব-শুভশ্রীর জুটিও। আর তখন থেকেই তিনজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। 

Advertisement

সম্প্রতি রাজ ও দেব সামিল হয়েছিলেন এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেখানে শুভশ্রীও পারফর্ম করেছিলেন। আর সেখানেই রাজকে দেখে জড়িয়ে ধরতে দেখা গেল দেবকে। অ্যাওয়ার্ড শোয়ের প্রথম সারিতে একসঙ্গে বসে কথাও বলেন তাঁরা। আপাতত ফের ফিরছে দেশু জুটি। দেব আর শুভশ্রী আসছেন তাঁদের ৭ নম্বর ছবি নিয়ে। অপরদিকে, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর আবার প্রলয় ২। এই সিরিজ বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে।   

Read more!
Advertisement
Advertisement