Advertisement

Ex TMC MP Bold Looks: খোলামেলা পোশাকে শরীরী হিল্লোল, আগুন ঝরাচ্ছেন প্রাক্তন TMC MP

বড়পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন নায়িকা। তাঁর গ্ল্যামারস লুকসে ঘায়েল নেট দুনিয়া। কখনও বিকিনি লুকসে আবার কখনও খোলা মেলা পোশাকে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ার পারদ চড়াতে ওস্তাদ প্রাক্তন তৃণমূল সাংসদ।

প্রাক্তন তৃণমূল সাংসদের বোল্ড লুকসপ্রাক্তন তৃণমূল সাংসদের বোল্ড লুকস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 2:01 PM IST
  • ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নায়িকা।

বিতর্কের আর এক নাম নুসরত জাহান। নায়িকাকে নিয়ে আলোচনা, চর্চা কম হয় না। তবে এইসব নেতিবাচক বিষয়কে খুব একটা গায়ে মাখেন না নুসরত। ব্যক্তিগত জীবনে চলা সব বিতর্ককেই বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে জীবন চালাতে ভালোবাসেন নায়িকা। মাঝে মধ্যেই নায়িকা তাঁর বোল্ড অবতার নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হন। আর সাহসী নুসরতকে দেখতে সকলেই মুখিয়ে থাকেন। শনিবারের বারবেলাতেও নেট দুনিয়ার পারদ চড়ালেন নুসরত। তাঁর ভিডিও দেখে চোখ সরতে চাইবে না একবারের জন্য। 

বোল্ড লুকস নায়িকার
নুসরত যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাঁকে কালো রঙের ট্রানসপারেন্ট শার্টে দেখা গিয়েছে। শার্টের মধ্যে থেকে তাঁর অন্তর্বাস একেবারেই স্পষ্ট। সঙ্গে কালো রঙের শর্টস। খোলা চুল আর স্মাজড কাজল চোখে নুসরতের কামুক লুকস দেখতে আপনি হাঁ হয়ে থাকবেন। ভিডিওতে নুসরতকে নানান আবেদনময়ী ভঙ্গীতে দেখা গিয়েছে। কখনও শার্টের বোতাম খুলছেন আবার কখনও বা শার্টের বোতাম আটকাচ্ছেন। নিজের কিলার লুকসে পুরুষ হৃদয়ে ঝড় তুলছেন ইন্ডাস্ট্রির বিতর্কিত নায়িকা। ভিডিও শেয়ার হতেই নিমেষে লাইক ও কমেন্ট পরতে শুরু করে দেয়। নুসরতের এই ফায়ার লুকসে ঘায়েল তাঁর ভক্ত-অনুরাগীরা। 

একাধিক বিতর্কে জড়ান নায়িকা
বড়পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ থাকেন নায়িকা। তাঁর গ্ল্যামারস লুকসে ঘায়েল নেট দুনিয়া। কখনও বিকিনি লুকসে আবার কখনও খোলা মেলা পোশাকে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ার পারদ চড়াতে ওস্তাদ প্রাক্তন তৃণমূল সাংসদ। পেশাগত জীবনের তুলনায় নুসরতের ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। বহুবার একাধিক কাণ্ডে নাম উঠে এসেছেন নুসরতের। কখনও পার্কস্ট্রীট কাণ্ড আবার কখনও বা নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে বিতর্ক, কিংবা কখনও নিজের প্রেগন্যান্সি নিয়েও চর্চা কম হয় না। তবে এগুলো একেবারেই প্রভাব ফেলেনি নুসরতের জীবনে। তিনি নিজের রঙিন দুনিয়ায় ব্যস্ত। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ফ্ল্যাট দুর্নীতিতে নুসরতের নাম
চলতি বছরের এপ্রিলেই ইডির থেকে ডাক পান নুসরত জাহান। ফ্ল্যাট প্রতারণা মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন নায়িকা। যদিও ইডির তলব পাওয়ার পর তিনি দিল্লিতে গিয়ে দেখা করতে চেয়েছিলেন। তবে নায়িকার সেই আর্জি মানেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের খবর, সেভেন সেন্সেস নামে একটি সংস্থার নাম ফ্ল্যাট প্রতারণা মামলায় উঠে এসেছে, যার অন্যতম কর্ণধার নুসরত জাহান। অভিযোগ, এই সংস্থা রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রচুর টাকা নিয়েছে। কিন্তু ফ্ল্যাট দেওয়া হয়নি। ফেরত দেওয়া হয়নি টাকাও। আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই মামলাতেই নাম জড়ায় নুসরতের।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement