Advertisement

Darshana Banik: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দর্শনা, হঠাৎ কী হল অভিনেত্রীর?

তীব্র গরম পড়লেও কাজ থেকে নিস্তার নেই টলিপাড়ার তারকাদের। এই গরমের মধ্যেই দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। আর তারপরই অসুস্থ হয়ে পড়ছেন। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী দর্শনা বণিক।

দর্শনা বণিকদর্শনা বণিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2026,
  • अपडेटेड 11:16 AM IST
  • তীব্র গরম পড়লেও কাজ থেকে নিস্তার নেই টলিপাড়ার তারকাদের।

তীব্র গরম পড়লেও কাজ থেকে নিস্তার নেই টলিপাড়ার তারকাদের। এই গরমের মধ্যেই দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। আর তারপরই অসুস্থ হয়ে পড়ছেন। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী দর্শনা বণিক। জানা গিয়েছে, জ্বর ও পেটে সংক্রমণ ধরা পড়েছে। সেই নিয়েই কা করছিলেন অভিনেত্রী। কিন্তু জ্বর না কমার জন্য শুক্রবারই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

কী হয়েছে দর্শনার?
অভিনেত্রীর প্রযোজক-পরিচালক স্বামী সৌরভ দাস এক সংহাদমাধ্যমকে জানিয়েছেন যে, শুক্রবার চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছেন অভিনেত্রী। পরিস্থিতি বুঝে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করে নেওয়া হয়। দর্শনার স্বামী জানিয়েছেন, অভিনেত্রীর অনেকদিন ধরেই চাপ যাচ্ছিল কাজের। হয়তো রোদে কাজ করতে গিয়ে কোনওভাবে লু লেগে গেছে। তারওপর শ্যুটিংয়ের সময় হয়তো বাইরে থেকে কিছু খেয়ে ফেলেছে, যা পেটে সহ্য হয়নি। এইসব নিয়েই অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। 

হাসপাতালে ভর্তি অভিনেত্রী
শ্যুটিং যাতে বন্ধ না হয় তাই দর্শনা ওষুধ খেয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন। ওষুধের প্রভাবে জ্বর সাময়িক ছাড়লেও, তা ঘুরেফিরে আসছিল। পেটের সংক্রমণও কাবু করে ফেলেছিল তাঁকে। হাতের কাজ শেষ হতেই দর্শনা তাই ঠিক করেন যে শুক্রবারই চিকিৎসকের কাছে যাবেন। পরীক্ষায় তাঁর মূত্রনালিতে সংক্রমণও ধরা পড়েছে। তাই শুধু ওষুধের উপরে তাঁকে না রেখে হাসপাতালে ভর্তি করিয়ে নেন চিকিৎসক। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়েছে তাঁর। আগের তুলনায় সুস্থ তিনি। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে। 

দর্শনার আগামী কাজ
টলিপাড়ার অভিনেত্রী দর্শনার প্রথম পরিচয় হল তিনি একজন জনপ্রিয় মডেল। তাই তাঁকে প্রায়ই ফটোশ্যুট-বিজ্ঞাপনের কাজে দেখা যায়। এছড়াও তিনি বাংলাদেশেও চুটিয়ে অভিনয় করেছেন। হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করে নিয়েছেন দর্শনা। চলতি সপ্তাহেই ‘ফ্রাইডে’ ওটিটি প্ল্যাটফর্মে আসছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ‘গোর্কির মা’। ক্যামেলিয়া প্রোডাকশন প্রযোজিত এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক এবং অনন্যা চট্টোপাধ্যায়কে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement