Advertisement

Koel Mallick Debut In Serial: সিরিয়ালে ডেবিউ কোয়েলের, কোন চ্যানেলে এবং কখন টেলিকাস্ট?

ধারাবাহিকে এই প্রথমবার কোয়েল কাজ করছেন। দুই সন্তানকে সামলে সিরিয়ালের শ্যুটিং করা চাপের হলেও নায়িকা কিন্তু সেটা বেশ সামলে নিয়েছেন।

কোয়েল মল্লিককোয়েল মল্লিক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 4:12 PM IST
  • কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে এবার ছোটপর্দায় আসতে চলেছেন নায়িকা।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লিডিং হিরোইন কোয়েল মল্লিক। টলিউডে তাঁর দাপট বহুদিনের। একাধিক বাণিজ্যিক ছবিতে তিনি কাজ করেছেন। সম্প্রতি অন্য রকমের ছবিতেও তাঁর অভিনয় নজর কেড়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ হওয়ার পর আলোচনার কেন্দ্রে রয়েছেন নায়িকা। তবে আরও একটি বিষয় নিয়ে কোয়েলকে নিয়ে এখন চর্চা চলছে। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে এবার ছোটপর্দায় আসতে চলেছেন নায়িকা। ইতিমধ্যেই সেই প্রোমো সকলে দেখে ফেলেছেন। Dear 90's-এবার দেখা যাবে কোয়েলকে। ঠিক কোন ভূমিকায় রয়েছেন নায়িকা?

জানিয়ে রাখা ভাল Dear 90's আসলে কোনও শো নয়, এটা একটা ধারাবাহিক। যা নভেম্বরের ২৩ থেকে সোনি আট-এ দেখানো হবে। এর আগে অবশ্য কোয়েলকে একাধিক নন-ফিকশন শোতে দেখা গেলেও, ধারাবাহিকে এই প্রথমবার কোয়েল অভিনয় করবেন। ধারাবাহিকটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্ম। নাম থেকেই বোঝা যায়, এই শো আমাদের ফিরিয়ে নিয়ে যাবে এমন এক সময়ে, যখন জীবন অনেক সহজ এবং সরল ছিল। ৯০-এর সময়ে সকলের জীবন যাপন কেমন ছিল, সেটাই এই সিরিয়ালের মাধ্যমে সকলে দেখতে পাবেন। 

এই সিরিয়ালে কোয়েল মল্লিকের চরিত্রের নাম অপরাজিতা, যিনি একজন সুপ্রতিষ্ঠিত লেখিকা। তাঁর লেখা ‘ডিয়ার ৯০’জ’ বইটি বেস্টসেলার হয়েছে। গল্পের শুরুতেই সে সেই স্কুলে ফিরে যেতে চায়, যেখানে তার বইয়ের যাত্রা শুরু হয়েছিল। সেখানে গিয়ে সে নিজের জীবনের নানা ঘটনা ও স্মৃতি ভাগ করে নেয়। সেই স্মৃতির হাত ধরেই দর্শক ফিরে যান অতীতের দিনগুলিতে। এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, অপরাজিতার ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়েই উঠে আসে নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠার এক বৃহত্তর গল্প। এমন একটা সময়কে আবার ফিরে দেখার সুযোগ পাওয়া সত্যিই সুন্দর। ইতিমধ্যেই কোয়েল কয়েকটি পর্বের শ্যুটিং সেরে ফেলেছেন। 

ধারাবাহিকে এই প্রথমবার কোয়েল কাজ করছেন। দুই সন্তানকে সামলে সিরিয়ালের শ্যুটিং করা চাপের হলেও নায়িকা কিন্তু সেটা বেশ সামলে নিয়েছেন। তবে কোয়েলকে পুরো ধারাবাহিকে নয় বরং চার-পাঁচটা পর্বেই দেখা যাবে। ২৩ নভেম্বর থেকে সোনি আট চ্যানেলে Dear 90's সন্ধে ৭টার সময় দেখা যাবে। এছাড়াও কোয়েলের হাতে রয়েছে অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’ আর ‘জননী’। দুটোই পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায়। দুটো ছবির শ্যুটিং হয়ে গিয়েছে। 

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement