Advertisement

Mimi Siddharth Marriage: কীভাবে মিমি-সিদ্ধার্থের প্রথম আলাপ? জানালেন নায়িকার বড় জা

এটা অনেকেই জানতেন না যে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেওর সিদ্ধার্থের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। তবে আইনি বিয়ের দিন সেই বিষয়টিও জানা গেল। ত্রমিলার দেওর সিদ্ধার্থের গলাতেই মালা দেবেন মিমি। কিন্তু কী করে আলাপ এই দুজনের? লাইমলাইট থেকে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী।

কীভাবে আলাপ হল মিমি-সিদ্ধার্থের?কীভাবে আলাপ হল মিমি-সিদ্ধার্থের?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • ২৬ নভেম্বর সন্ধেতে আইনি বিয়ে ও আংটি বদল সেরে মিস থেকে মিসেস হলেন টলিউডের ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী।

২৬ নভেম্বর সন্ধেতে আইনি বিয়ে ও আংটি বদল সেরে মিস থেকে মিসেস হলেন টলিউডের ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী। পাত্র সিদ্ধার্থ দত্ত বিনোদন জগতের কেউ নন, তিনি পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। মিমি-সিদ্ধার্থের বিয়ের চর্চা বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে। যদিও নিজের আইনি বিয়ের দিনটা খুব ব্যক্তিগতই রেখেছিলেন মিমি। দুই বাড়ির পরিবার ও মিমির কাচের বন্ধুরা ছাড়া আর কেউই এদিন উপস্থিত হননি। কিন্তু কীভাবে মিমি ও মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থের প্রথম আলাপ হল জানেন? জানালেন মিমির অভিনেত্রী জা ত্রমিলা ভট্টাচার্য। 

এটা অনেকেই জানতেন না যে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেওর সিদ্ধার্থের সঙ্গেই বিয়ে হচ্ছে মিমির। তবে আইনি বিয়ের দিন সেই বিষয়টিও জানা গেল। ত্রমিলার দেওর সিদ্ধার্থের গলাতেই মালা দেবেন মিমি। কিন্তু কী করে আলাপ এই দুজনের? লাইমলাইট থেকে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। বিয়ের আগে তাঁদের প্রেম নিয়ে সেভাবে কাকপক্ষীকেও টের পেতে দেননি অভিনেত্রী। ত্রমিলা জানিয়েছেন যে তাঁর এক ননদের বান্ধবী মিমি, সেই সূত্রেই সিদ্ধার্থের সঙ্গে নায়িকার আলাপ। একেবারে ঘরোয়া ও পরিচিত মহলের মধ্যেই এই পরিচয় হয়েছিল। এরপরই তাঁদের মধ্যে সম্পর্কের শুরু হয়। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

শুরুতে সাধারণ বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক গভীর ভালোবাসায় পরিণত হয়। পশুপ্রেম থেকে শুরু করে জীবনের নানান দর্শনে দু’জনের দারুণ মিল থাকায় তাঁরা একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেন। মিমি ও সিদ্ধার্থের প্রেম কয়েক বছরের। গত বছর মিমির বন্ধু অনিন্দ্যর বাড়িতেও দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। কিন্তু নায়িকা চাননি তাঁর ব্যক্তিগত জীবন কোনও সময় লাইমলাইটে আসুক। তাই সবটাই গোপনে ছিল এতদিন। আইনি বিয়ের দিন মিমিকে দেখা গিয়েছে আইভরি ও গোল্ডেন জরির শাড়িতে, সঙ্গে ফুল স্লিভ ব্লাউজ, যাতে গোল্ডেন জরির কাজ আর মিমির সঙ্গে ম্যাচিং করে সিদ্ধার্থের পরনেও ছিল সাদা রঙের পাঞ্জাবি ও চোস্ত পায়জামা। তবে আইনি বিয়ের পরও বর সিদ্ধার্থের মুখ গোপনেই রেখেছেন মিমি। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

আইনি বিয়ের দিন একেবারে গোপনীয়তা বজায় রেখেছিলেন মিমি। নিজের কাছের বন্ধুরা ছাড়া ইন্ডাস্ট্রির কাউকেই এদিন দেখা যায়নি। রেজিস্ট্রি ম্যারেজের দিন ছিল এলাহি খাওয়া-দাওয়া। সূত্রের খবর, সিদ্ধার্থের বাড়ি থেকে তত্ত্বে পাঠানো হয়েছিল বিশাল আকারের মাছ ও মিষ্টির বড় থালা; একইভাবে মিমির বাড়ি থেকেও বরপক্ষের জন্য সাজানো মাছ ও মিষ্টির তত্ত্ব পাঠানো হয়। স্ন্যাক্সে ফিশ ফিঙ্গার ও কাবাবের পাশাপাশি ছিল নিরামিষ পদও। পানীয়ের তালিকায় মকটেল কাউন্টারে আম পান্নাসহ নানা স্বাদের পানীয় এবং চা-কফির ব্যবস্থা ছিল। মূল পর্বে ছিল ৬ রকমের স্যালাড, নান, চানা মশালা, পনিরের পদ, ফ্রায়েড রাইস, সাদা ভাত, ডাল, ফিশ ফ্রাই, দই মাছ ও মটন কষা— সঙ্গে নিরামিষ নানা পদও রাখা হয়েছিল। শেষ পাতে ছিল ফ্রুট চাটনি, পাপড়, রাবরি, পান্তুয়াসহ বিভিন্ন মিষ্টি এবং চকোলেট সস সহযোগে ভ্যানিলা আইসক্রিম। আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ে বসবে মিমি-সিদ্ধার্থের বিয়ের আসর। 

Read more!
Advertisement
Advertisement