Advertisement

Mimi Chakraborty Girls Trip: একমাস পরেই আইনি বিয়ে, তার আগেই 'গার্লস ট্রিপ' সারলেন মিমি

অনেক দিন ধরেই সম্পর্কে রয়েছেন মিমি ও সিদ্ধার্থ। আইনি বিয়ের পর ডিসেম্বরে কালিম্পংয়ে পাহাড়ে সামাজিক মতে বিয়ে করবেন মিমি ও সিদ্ধার্থ। তার পরে কলকাতায় এসে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য রিসেপশনের আয়োজনও করবেন বলে খবর।

মিমি চক্রবর্তী তাঁর বন্ধুদের সঙ্গেমিমি চক্রবর্তী তাঁর বন্ধুদের সঙ্গে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2026,
  • अपडेटेड 10:42 AM IST
  • ব্যক্তিগত জীবনকে সর্বদাই আড়ালে রাখতে ভালোবাসেন মিমি।

ব্যক্তিগত জীবনকে সর্বদাই আড়ালে রাখতে ভালোবাসেন মিমি। নিজের কাজ-কেরিয়ার, ঘুরতে যাওয়া ও পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত ছাড়া আর সেভাবে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে দেখা যায় না নায়িকাকে। এবার বিয়ের পিঁড়িতে নাকি বসতে চলেছেন টলিউডের এই ডাকসাইটে নায়িকা। নভেম্বরেই নাকি আইনি বিয়ে সারবেন বলে শোনা যাচ্ছে। পাত্র যদিও এই ইন্ডাস্ট্রির কেউ নন। তিনি নৌসেনায় কর্মরত। বিয়ের ঠিক একমাস আগেই গার্লস ট্রিপে গেলেন মিমি। বলা ভাল মিমির শেষ ব্যাচেলর ট্রিপ। 

ঘুরতে ভীষণ ভালোবাসেন মিমি, এ কথা সকলেই জানেন। সময় পেলেই বেড়িয়ে পড়েন। কখনও সোলো ট্রিপ আবার কখনও বা বন্ধুদের সঙ্গে। বিয়ের আগে নায়িকা তাঁর তিন বান্ধবীকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়লেন ঘুরতে। তবে কোথায় গিয়েছেন, সেটা বলেননি। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন মিমি। কখনও বন্ধুদের সঙ্গে বিভিন্ন পোজে সেলফি তুলেছেন আবার কখনও বা হোটেল রুমে বসে ডাব খেতে ব্যস্ত নায়িকা। আবার কখনও বা পুলের জলে মজা করছেন মিমি ও তাঁর গার্লস গ্যাং। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন নায়িকা, তাই সেই ছবিও পোস্ট করেছেন। আবার মিমি যে ডানপিটে, সে কথাও সকলে জানেন। এই ট্রিপে গিয়ে তিনি ছোটখাটো অ্যাডভেঞ্চারও করলেন। 

সব মিলিয়ে মিমি এই গার্লস ট্রিপ যে দারুণ উপভোগ করেছেন তা বলাই বাহুল্য। টলিউডের অন্দরে এখন কান পাতলেই মিমির বিয়ের খবর শোনা যাচ্ছে। যদিও নায়িকা এই বিষয়ে কোনও কথাই বলেননি। মুখে কুলুপ এঁটে রয়েছেন। হবু বরকেও এখনই সামনে আনতে নারাজ নায়িকা। তবে শোনা যাচ্ছে, নভেম্বরের শেষে আইনি বিয়ে সারবেন সিদ্ধার্থ ও মিমি। তবে রেজিস্ট্রি বিয়েতে আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের মধ্যেই করবেন। মিমির হবু স্বামী সিদ্ধার্থ দত্ত আন্তর্জাতিক স্তরের একজন মেরিন ইঞ্জিনিয়ার। মিমির মতো তিনিও পোষ্য প্রেমী। 

অনেক দিন ধরেই সম্পর্কে রয়েছেন মিমি ও সিদ্ধার্থ। আইনি বিয়ের পর ডিসেম্বরে কালিম্পংয়ে পাহাড়ে সামাজিক মতে বিয়ে করবেন মিমি ও সিদ্ধার্থ। তার পরে কলকাতায় এসে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবের জন্য রিসেপশনের আয়োজনও করবেন বলে খবর। ইতিমধ্যেই নিমন্ত্রণপত্র ছাপতে চলে গিয়েছে। নিমন্ত্রিতের তালিকাও তৈরি। এখন শুধু চারহাত এক হওয়ার পালা। বিয়ের পরই হয়তো হবু বরকে প্রকাশ্যে নিয়ে আসবেন টলিপাড়ার নায়িকা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement