Advertisement

Mimi's Husband First Marriage: এর আগেও বিয়ে হয়েছিল মিমির বর সিদ্ধার্থের, প্রথম বিয়ের ছবি VIRAL নেটপাড়ায়

টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী সম্প্রতি আইনি বিয়ে সেরেছেন। গত ২৬ নভেম্বর নিজের কসবার বাড়িতেই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে আইনি বিয়ে ও আংটি বদল করেন মিমি। বর সিদ্ধার্থ দত্ত কিন্তু বিনোদন জগতের লোক নয়, তিনি মেরিন ইঞ্জিনিয়ার। তবে নায়িকার বিয়ের পর থেকেই চর্চাতে রয়েছেন সিদ্ধার্থ।

মিমির বরের প্রথম বউ কে?মিমির বরের প্রথম বউ কে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 2:31 PM IST
  • টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী সম্প্রতি আইনি বিয়ে সেরেছেন।

টলিউডের প্রথম সারির নায়িকা মিমি চক্রবর্তী সম্প্রতি আইনি বিয়ে সেরেছেন। গত ২৬ নভেম্বর নিজের কসবার বাড়িতেই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে আইনি বিয়ে ও আংটি বদল করেন মিমি। বর সিদ্ধার্থ দত্ত  কিন্তু বিনোদন জগতের লোক নয়, তিনি মেরিন ইঞ্জিনিয়ার। তবে নায়িকার বিয়ের পর থেকেই চর্চাতে রয়েছেন সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বেশ কিছু ছবি ও ভিডিও দাবি করছে যে এটা সিদ্ধার্থের দ্বিতীয় বিয়ে। এর আগেও মিমির বর ছাদনাতলায় গিয়েছেন। 

ছবি সৌজন্যে: ফেসবুক

সূত্রের খবর, মিমির সঙ্গে বিয়ে হওয়ার আগে সিদ্ধার্থের বিয়ে হয়েছিল। তাঁর প্রথম স্ত্রীর নাম আঁখি নাথ। দীর্ঘ ৫ বছরের প্রেমের পর ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি বাঙালি রীতি মেনে বিয়ে হয় সিদ্ধার্থ ও আঁখির। বিয়ের সেই সব ছবি, প্রি-ওয়েডিং ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কিন্তু পরবর্তীতে সিদ্ধার্থ ও আঁখির সংসার টেকেনি। তাঁদের ডিভোর্স হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় আঁখি ও সিদ্ধার্থের বিয়ের পুরনো ছবি-ভিডিও নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

আঁখি ও সিদ্ধার্থের বিয়ের ভিডিওতে অভিনেত্রী প্রমিতা ভট্টাচার্যকেও দেখা গিয়েছে। ভিডিওতে দুজনকেই খুব খুশি দেখাচ্ছে। তবে কেন সিদ্ধার্থের প্রথম বিয়ে ভাঙল, সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। জানা গিয়েছে, সিদ্ধার্থের প্রাক্তন স্ত্রী আঁখি বর্তমানে ফ্যাশন দুনিয়ার সঙ্গে যুক্ত। তাঁর নিজস্ব একটি বুটিক রয়েছে, যেখানে মূলত কনের সাজের পোশাক বা ব্রাইডাল কালেকশন তৈরি করা হয়। আঁখির পর টলিউডের ব্যস্ততম নায়িকা মিমির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্ধার্থ। ২৬ নভেম্বর ঘরোয়াভাবে আইনি বিয়ে ও এনগেজমেন্ট সারেন মিমি-সিদ্ধার্থ।

ছবি সৌজন্যে: সংগৃহীত

 

জানা গিয়েছে, সিদ্ধার্থের এক বোনের বন্ধু হন মিমি, সেই সূত্রেই সিদ্ধার্থের সঙ্গে পরিচয় নায়িকার। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব ও প্রেম। যদিও এতদিন মিমি তাঁর প্রেমের সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন নায়িকা। আইনি বিয়ের পর কালিম্পংয়ে বসবে মিমি-সিদ্ধার্থের বিয়ের আসর। সেখানেও পরিবার ও কাচের বন্ধুরা ছাড়া আর কেউ আমন্ত্রিত নন। তিনদিন ধরে চলবে পাহাড়ে বিয়ের অনুষ্ঠান। এরপর ফিরে এসে কলকাতায় ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। 

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

অতীতে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর মিমি নিজের প্রেমজীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখেছিলেন। আইনি বিয়ের পরও সিদ্ধার্থকে সামনে আনেননি তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন নায়িকা। তবে এই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছেন সিদ্ধার্থ ও মিমি।    

Read more!
Advertisement
Advertisement