Advertisement

Nusrat Jahan Trolled: 'জামাটা ইঁদুরে কেটে দিয়েছে', কালো আউটফিটে ছবি দিতেই ট্রোলড নুসরত

টলিপাড়ায় ট্রোলড হওয়া নায়িকাদের মধ্যে নুসরত জাহান অন্যতম। তিনি যেটাই করুন না কেন, তা নিয়ে নেটপাড়ায় চর্চা হবেই। অশ্লীল মন্তব্য থেকে শুরু করে বডি শেমিং, সব কিছুই শুনতে হয়েছে নায়িকাকে। তবে একেবারে নিজের মতো করে তা সামলে নেন নুসরত।

নুসরত জাহাননুসরত জাহান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Mar 2026,
  • अपडेटेड 12:42 PM IST
  • টলিপাড়ায় ট্রোলড হওয়া নায়িকাদের মধ্যে নুসরত জাহান অন্যতম।

টলিপাড়ায় ট্রোলড হওয়া নায়িকাদের মধ্যে নুসরত জাহান অন্যতম। তিনি যেটাই করুন না কেন, তা নিয়ে নেটপাড়ায় চর্চা হবেই। অশ্লীল মন্তব্য থেকে শুরু করে বডি শেমিং, সব কিছুই শুনতে হয়েছে নায়িকাকে। তবে একেবারে নিজের মতো করে তা সামলে নেন নুসরত। কখনও তিনি কমেন্ট বক্সে গিয়ে পাল্টা জবাব কাউকে দেননি। সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে ছবি-ভিডিও পোস্ট করেন নায়িকা। সম্প্রতি সেরকমই ছবি পোস্ট করে ফের ট্রোলড হলেন তিনি। 

কালো রঙের আউটফিটে ধরা দিয়েছেন নুসরত। যে পোশাকটি তিনি পরেছেন, তার নীচের দিকের ডিজাইনটা এমনই, যে দেখে মনে হবে হয়তো ছিঁড়ে গেছে। আর এই পোশাকে ছবি পোস্ট করতেই ধেয়ে এল তাঁর দিকে কটাক্ষ। নুসরতের ছবির নীচে কমেন্টে নেটিজেনের একাংশ ট্রোলড করেছেন নায়িকাকে। কেউ লেখেন, ইডি সিবিআই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আবার কেউ লিখেছেন, এটা কি ব্যাঙ্কের লোকজনের চুরির টাকায় পয়সায় ড্রেস কেনা। আবার কেউ লেখেন, জামাটা ইঁদুরে কেটে দিয়েছে মনে হয় নীচ থেকে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

নুসরত এই ট্রোলিংয়ের কোনও জবাব দেননি। এর আগেও একাধিকবার তাঁর ছবি-ভিডিওর নীচে এসে খারাপ কমেন্ট করে গিয়েছে নেটিজেনের একাংশ। শুধু তাই নয়, ছেলে ঈশানের ঠোঁটে চুমু খাওয়া নিয়েও ট্রোলের মুখে পড়তে হয়েছে নায়িকাকে। বড়পর্দা থেকে এখন দূরেই রয়েছেন নায়িকা। যশ ও ছেলে ঈশানকে নিয়ে ভাল সময় কাটাচ্ছেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে বিপদে পড়েছিলেন যশ-নুসরত। প্রাপ্য টাকা না মেটানোর অভিযোগে যশ-নুসরতের বিরুদ্ধে আইনি পথে হেঁটেছিলেন যশ-নুসরতের ছবি সেন্টিমেন্টাল-এর সহ প্রযোজক। দিল্লি হাইকোর্ট থেকে তাঁদের বিরুদ্ধে সমন জারি করা হয়। 

এছাড়াও একাধিক সময়ে নানান বিতর্কে জড়িয়ে শিরোনামে এসেছেন নুসরত জাহান। ২০২৪ সালেই রাজনীতির ময়দান থেকে নিজেকে সরিয়ে নেন নুসরত। সেই বছর লোকসভা নির্বাচনে টিকিট পাননি নায়িকা। তবে তাঁকে শাসক দলের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যায়। অতীতে একাধিক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছেন যে সুযোগ পেলে তিনি ভোটে লড়বেন অবশ্যই। কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজনীতিতে এসেছিলেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর এক অনুষ্ঠানে যশকে নিয়ে যোগ দিতে দেখা যায় নুসরতকে।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement