Advertisement

Parno Mittra: '৬ বছর আগে নিয়ে এসেছিলাম...' নববর্ষের আগে শোকস্তব্ধ পার্নো, কী হল?

Parno Mittra: উৎসবের মরশুমের আগেই প্রিয়জনকে হারালেন পার্নো মিত্র। সামনেই রয়েছে ইদ, তারপরেই শুরু হবে নতুন বাংলা বছর। এত আনন্দ-উৎসবের মাঝেই নিজের কাছের জনকে হারিয়ে ফেললেন পার্নো। আর নিজের প্রিয়জনকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেত্রী।

পার্নো মিত্র ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামপার্নো মিত্র ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Apr 2024,
  • अपडेटेड 12:27 PM IST
  • উৎসবের মরশুমের আগেই প্রিয়জনকে হারালেন পার্নো মিত্র।

উৎসবের মরশুমের আগেই প্রিয়জনকে হারালেন পার্নো মিত্র। সামনেই রয়েছে ইদ, তারপরেই শুরু হবে নতুন বাংলা বছর। এত আনন্দ-উৎসবের মাঝেই নিজের কাছের জনকে হারিয়ে ফেললেন পার্নো। আর নিজের প্রিয়জনকে হারিয়ে রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও জানিয়েছেন তাঁর দুঃখের কথা। 

পার্নো খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এখন। আসলে নিজের সন্তানতুল্য পোষ্যকে হারিয়ে শোকে কাতর পার্নো। কেদারনাথ, যাকে আদর করে কেদু বলে ডাকতেন অভিনেত্রী তাকেই চিরতরে হারালেন অভিনেত্রী। কেদুর সঙ্গে কাটানো সময় সোশ্যাল মিডিয়ায় ভাগ করে আবেগঘন পোস্ট করেছেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে, কখনও কেদু জুতো মুখে নিয়ে পালাচ্ছে আবার কখনও বা গাড়ির চাবি ভেঙে দিয়েছে আবার কখনও বা পার্নোর আদর খাচ্ছে। কেদুর নীল রঙের চোখে সরলতা ঝরে পড়ছে। এই ছবিগুলো শেয়ার করে পার্নো আবেগে ভেসেছেন। 

কেদুর সঙ্গে কাটানো সময়ের ছবি শেয়ার করে পার্নো জানান, আজ থেকে প্রায় ৬ বছর কেদুকে দত্তক নিয়েছিলেন পার্নো। তার দুষ্টুমির কথা জানিয়ে পার্নো লেখেন, কেদু পুরো পাড়া মাতিয়ে রাখত। কখনও প্রতিবেশির ঘরে ঢুকে পড়া তো কখনও কারোর ঘর থেকে জুতো কিংবা খাবার চুরি করা,তার নিত্যদিনের কাজ ছিল। এমনকি হাঁটতে বেরিয়েও রাস্তায় অন্যের গাড়িতে চড়ে বসত কেদু। অভিনেত্রীর প্রিয় জামাকাপড় থেকে জুতো, গাড়ির চাবি চেবাতেও পটু ছিল কেদু। এভাবেই ধীরে ধীরে গোটা দুনিয়া হয়ে উঠেছিল সোনা বাচ্চাটা। সন্তানতুল্য পোষ্যকে হারিয়ে কান্নায় শোকে কাতর অভিনেত্রী। পার্নো এও লেখেন যে ৬ বছর আগে নিজের হাতে করে কেদুকে নিয়ে এসেছিলেন আর এখন তাকে নিজের হাতে করে কবর দিয়ে এলেন। পার্নো জানান যে তাঁদের গোটা দুনিয়াটা তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে। 

টলিউডে পোষ্য-প্রেমীদের সংখ্যা নেহাত কম নয়। মিমি থেকে নুসরত, সায়ন্তিকা থেকে প্রসেনজিৎ সকলেই তাঁদের পোষ্যকে নিয়ে পোস্ট করে থাকেন। গত বছরই নুসরত তাঁর সন্তানসম পোষ্যকে হারিয়ে শোকে কাতর হন। তাকে নিয়ে পোস্ট দিতেই ট্রোলের মুখোমুখি হতে হয় তাঁকে। কিছুদিন আগে সায়ন্তিকাও তাঁর প্রিয় পোষ্যকে হারিয়েছেন। অপরদিকে, বেশ কিছু বছর আগে মিমি তাঁর পোষ্যকে হারান। তার ক্যান্সার হয়েছিল। মিমি চিকিৎসা করাতে চেন্নাইও গিয়েছিলেন তবে বাঁচাতে পারেননি। আজও মিমি তাঁর পোষ্যের জন্মদিন পালন করেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement