Advertisement

Ritabhari Chakraborty: কালো মনোকিনিতে লাস্যময়ী ঋতাভরী, নায়িকার বোল্ড ছবি তুললেন কে?

ভ্যাকেশনে গেলে সাধারণত নায়িকারা নিজেদের ফটোগ্রাফারকে নিয়ে যান কিংবা বন্ধু-বান্ধবেরা ছবি তুলে দেন। কিন্তু ঋতাভরীর ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। নায়িকার এই সাহসী ছবিগুলো তুলে দিয়েছেন তাঁর মনের মানুষ। যাঁকে ক্যাপশনে অরোরা বলে উল্লেখ করেছেন।

ঋতাভরী চক্রবর্তীঋতাভরী চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2026,
  • अपडेटेड 4:38 PM IST
  • টলিপাড়ার বং ক্রাশ হিসাবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী।

টলিপাড়ার বং ক্রাশ হিসাবে পরিচিত ঋতাভরী চক্রবর্তী। তাঁর সাহসী অবতার মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়ে থাকে। খুব অল্প বয়স থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ঋতাভরী। এরপর বড়ুপর্দাতেও কাজ করেছেন। শুধু তাই নয়, বলিউডেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী। স্টাইল স্টেটমেন্ট তাঁর সবার থেকেই আলাদা। সাহসী পোশাকে নিজেকে তুলে ধরতে বরাবরই ভালোবাসেন ঋতাভরী। সম্প্রতি কালো স্যুইম স্যুটে আগুন ধরালেন বং ক্রাশ। 

বরাবরই বোল্ড লুকসে নজর কাড়েন ঋতাভরী। এবারেও তার ব্যতিক্রম হল না। ঋতাভরী পরেছিলেন কালো রঙের মনোকিনি আর সঙ্গে কালো রঙের লেসের শ্রাগ। একাধিক কিলার পোজে সি বিচে ছবি তুলেছেন নায়িকা। তাঁর লাস্যময়ী ভঙ্গীমায় খাবি খাচ্ছে গোটা নেটপাড়া। খোলা চুল ও ন্যুড লিপস্টিকে নায়িকার কাজল কালো চোখে মন হারাতে বাধ্য হবেন আপনি। কিন্তু এমন সুন্দর ছবি কে তুলে দিলেন?

ভ্যাকেশনে গেলে সাধারণত নায়িকারা নিজেদের ফটোগ্রাফারকে নিয়ে যান কিংবা বন্ধু-বান্ধবেরা ছবি তুলে দেন। কিন্তু ঋতাভরীর ক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। নায়িকার এই সাহসী ছবিগুলো তুলে দিয়েছেন তাঁর মনের মানুষ। যাঁকে ক্যাপশনে অরোরা বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, সেই অরোরা যে ঋতাভরীর ব্যক্তিগত ফটোগ্রাফার সেটা জানাতেও ভোলেননি নায়িকা। টলিউডের বং ক্রাশ প্রায়ই সোশ্যল মিডিয়ার পারদ চড়িয়ে থাকেন। আর এবারেও তাঁর ব্যতিক্রম ঘটলো না। 

ঋতাভরী প্রথম থেকেই নিজের মতো চলতেই ভালোবাসেন। নিজের পেশাজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্তকেও মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে দেখা যায় অভিনেত্রীকে। ঋতাভরী নিজেকে বোল্ড ফিগারে তুলে ধরতে কখনও দ্বিধাবোধ করেন না। এখন অনেকটাই স্লিম হয়েছেন ঋতাভরী। আর এই ওজন কমানোর পিছনে নায়িকা সাহায্য নিয়েছিলেন টলিউডের আর এক নায়িকা শুভশ্রী। লেডি সুপারস্টারের বলা ডায়েটিশিয়ানের কথা মেনেই ওজন ঝরাতে সফল হয়েছেন নায়িকা। 

বলিউডের স্ক্রিপ্ট রাইটার সুমিত অরোরার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ঋতাভরী। গত বছরই সুমিতের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন নায়িকা। এখন শুধুই চারহাত এক হওয়ার পালা। কবে বিয়ে করছেন ঋতাভরী, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সম্প্রতি নায়িকার জন্মদিনেও সঙ্গে ছিলেন সুমিত।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement