Advertisement

Rituparna Sengupta: 'সরকার আসে যায়, ঋতুপর্ণা থেকে যায়', 'ঋতুর পরিবর্তন স্বাভাবিক', মহালয়ার অনুষ্ঠানে নেচে ট্রোলড নায়িকা

সম্প্রতি রাজ্য সরকার আয়োজিত মহালয়ার অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় ঋতুপর্ণাকে। আর সেই ঢাকের তালে নাচ করা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে সোশ্যল মিডিয়ায়। গোটা নেটপাড়া জুড়ে ঋতুপর্ণাকে নিয়ে চর্চা তুঙ্গে।

ঋতুপর্ণা সেনগুপ্তঋতুপর্ণা সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Oct 2026,
  • अपडेटेड 11:37 AM IST
  • টলিউডের ম্যাটিনি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত।

টলিউডের ম্যাটিনি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর অভিনয় দক্ষতা সব সময়ই প্রশংসা পেয়েছে সকলের কাছে। নায়িকা নাচেও সমানভাবে পারদর্শী। তাঁর নাচের ট্রুপও রয়েছে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোল-কটাক্ষের শিকার হন তিনি। কখনও নিজের পোশাকের কারণে আবার কখনও বা চড়া মেকআপের জন্য আবার কখনও বা কোনও অনুষ্ঠানে ডান্স করে। সম্প্রতি রাজ্য সরকার আয়োজিত মহালয়ার অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় ঋতুপর্ণাকে। আর সেই ঢাকের তালে নাচ করা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে সোশ্যল মিডিয়ায়। গোটা নেটপাড়া জুড়ে ঋতুপর্ণাকে নিয়ে চর্চা তুঙ্গে। 

মহালয়ার দিন ইডেনে ঋতুপর্ণার পারফর্ম্যান্সের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে লাল রঙের শাড়িতে ত্রিশূল হাতে নিয়ে নাচ করতে দেখা গিয়েছে। নাচতে নাচতে তাঁর শাড়ির আঁচল সরে গিয়ে পেট দেখা যায়। ঢাকের চড়া আওয়াজে চেনা ছন্দে কোমর দোলাচ্ছেন অভিনেত্রী। আর এই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতে একেবারে সময় নেয়নি। ঋতুপর্ণার নাচ নিয়ে খারাপ মন্তব্যের পাশাপাশি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়। নেটিজেনের একাংশ জানিয়েছেন যে ঋতুপর্ণার কোমর তো আর দুলছেই না। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত নায়িকাকে খারাপ মন্তব্য করা হতে থাকে। 

ঋতুপর্ণার ভাইরাল হওয়া সেই ভিডিওর নীচে কেউ লিখেছেন, সরকার আসে যায়, ঋতুপর্ণা থেকে যায়। আবার কেউ লিখেছেন, প্রাকৃতিক নিয়মে "ঋতু"র পরিবর্তন স্বাভাবিক। কেউ লিখেছেন, প্যাথেটিক, নাচটা দেখে কান্না পাচ্ছে, আবার কেউ লিখেছেন, একই ঋতুতে জোড়া ফুলও ফোটে, পদ্ম ফুলও ফোটে, ও যে সবার প্রিয় ঋতু। কেউ লেখেন, কি করতে চাইছে বুঝতে পারলাম না তবে শাড়ি টা একটু ভদ্র ভাবে পরতে পারতেন, কেউ লিখলেন, ঋতু তো পরিবর্তন হয়েছে। কেউ লিখলেন, সব ঘাটে ডুব ও দিচ্ছে আর জল ও খাচ্ছে, আবার কেউ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাচটা শিখেছে মনে হয়। সব মিলিয়ে ঋতুপর্ণার এই নাচের ভিডিওতে নায়িকাকে চরম কটাক্ষের শিকার হতে হয়েছে। 

Advertisement

প্রসঙ্গত, বাম আমলে ঋতুপর্ণাকে যেমন দেখা গিয়েছে জ্যোতি বসু-বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে, তেমনি প্রাক্তন রাজ্য সরকারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও ঋতুকে দেখা যেত, গত বছরের পুজোর কার্নিভালেই পারফর্ম করেছিলেন ঋতুপর্ণা। আবার বিজেপি সরকার আসতেই তাঁকে দেখা গেল মহালয়ার অনুষ্ঠানেও। যদিও ঋতুপর্ণা বরাবরই বলে এসেছেন যে তিনি অরাজনৈতিক ব্যক্তি। তিনি রাজনীতিতে যেতে পছন্দ করেন না। সকলের সঙ্গেই তাঁর সদ্ভাব রয়েছে। পোশাক, গান কিংবা নাচ নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কটাক্ষের শিকার হওয়া এবারই প্রথম নয়। এর আগেও বহুবার নানা কারণে নেটমাধ্যমে ট্রোলড হয়েছেন তিনি। তবে এই সমস্ত ট্রোলিং বা নেতিবাচক মন্তব্যকে অভিনেত্রী বরাবরের মতোই ফুঁ-দিয়ে উড়িয়ে দিতে ভালোবাসেন। 
 

Read more!
Advertisement
Advertisement